
মো: ইয়াছিন সরকার মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজারে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাসেল মিয়া (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার আন্দিকুট ইউনিয়নের দেওড়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার একটি দল মাদকদ্রব্য উদ্ধারে অভিযান চালানোর সময় দেওড়া পশ্চিমপাড়ায় জালাল মিয়ার বাগানের পূর্ব পাশে রাসেল মিয়াকে আটক করে। পরে তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তার রাসেল মিয়া দেওড়া ভূইয়া বাড়ির মৃত আব্দুল মতিনের ছেলে। তিনি আন্দিকুট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।এ ঘটনায় বাঙ্গরা বাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।




























