
এম এম ইউসুফ আলী স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর নাঙ্গলকোট উপজেলা নবগঠিত ২০২৬-২৭ সেশনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের "শপথ গ্রহণ অনুষ্ঠান" অত্যন্ত ভাবগাম্ভীর্য ও সফলতার সাথে সম্পন্ন হয়েছে।
৫ সেপ্টেম্বর শনিবার সকালে নাঙ্গলকোট উপজেলা মডেল জামে মসজিদ অডিটরিয়ামে আয়োজিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওঃ মোঃ আবু ওয়াক্কাস। এ সময় উপস্থিত কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ। সকলের উপস্থিতিতে নবগঠিত কমিটির সদস্যবৃন্দের শপথ গ্রহণ পাঠ করান কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওঃ মোঃ আবু ওয়াক্কাস।
শপথ গ্রহণ শেষপ আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া মোনাজাত করা হয় যেন নতুন এই কমিটি দ্বীন ও সংগঠনের খেদমতে ইখলাসের সাথে কাজ করার তাওফীক পান।
হক ও বাতিলের পার্থক্য বজায় রেখে দ্বীনি মূল্যবোধ প্রতিষ্ঠায় নাঙ্গলকোট উপজেলা শাখা যেন অগ্রণী ভূমিকা পালন করতে পারে।





























