শিরোনাম
পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬

বার বার এইচএসসি পরীক্ষা পেছানোয় পরীক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৩ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৩ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

চলমান এইচএসসি ও সমমানের কয়েকটি বিষয়ের পরীক্ষা হলেও পরিস্থিতি বিবেচনায় বাকি পরীক্ষাগুলো চার ধাপে স্থগিত হয়ে পিছিয়েছে প্রায় এক মাস। চারপাশের পরিস্থিতি বিরূপ প্রভাব ফেলছে পরীক্ষার্থীদের পড়াশোনায় ও মানসিকতায়। সঙ্গে পিছিয়ে থাকা একাডেমিক ক্যালেন্ডার আরও পিছিয়ে পড়ার শঙ্কা করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। এ অবস্থায়, পরীক্ষার্থীর প্রতি পরিবারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।


এইচএসসি পরীক্ষার্থী মাইশা মালিহা তার জানালার গ্রীল ধরে যে আকাশ কিংবা বাইরের পৃথিবীর ছবি দেখে, তার রঙ এখন কেমন? শখের পাখির সাথে সে এখন কোন গান গায়? পড়ার টেবিল ছেড়ে যেন সে পার করছে অলস-উদাস সময়। কখনও জানালায়, কখনও পাখির কিচিরমিচির শব্দের সাথে, কখনও টিভি পর্দা কিংবা স্মার্ট ফোনে চোখ রেখে সময় ক্ষেপণ করেন তিনি। বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষার সাতটি পত্র শেষ হলেও বাকি পরীক্ষা ৪ ধাপে প্রায় ১ মাস পিছিয়েছে। এই ছন্দ পতনে এখন কেমন আছে মালিহা?


মাইশা বলেন, 'নিজের মনকে এক জায়গায় স্থির রাখতে পারছি না। চারদিকে যা দেখছি, নিউজ দেখছি, এই নিউজগুলো দেখে অনেক খারাপ লাগছে। বুঝতে পারছি যে কোনো শিক্ষার্থী আসলে পড়ালেখা করতে পারছে না। যখন একটা ট্র্যাকে থেকে কাজ করি, তখন একটা বাধা আসলে আগের মতো হয় না। অনেকে বলছে যে, সময় পাইছো, যেগুলো গ্যাপ ছিল সেগুলো পূরণ করো, কিন্তু এটা আসলে হয় না।'


শুধু মাইশা মালিহা নয়, অন্য এইচএসসি পরীক্ষার্থীদেরও একই অবস্থা। জীবনের এমন গুরুত্বপূর্ণ পরীক্ষা চলাকালে চারপাশের পরিস্থিতি প্রভাব ফেলছে পড়াশোনায়। অনেকের দুশ্চিন্তা এইচএসসি পরবর্তী উচ্চ শিক্ষায় ভর্তি হওয়া নিয়েও।


একজন পরীক্ষার্থী বলেন, 'একে তো আমরা অনেক পেছানো। তারপর আমাদের এইচএসসি পরীক্ষা যেসময়ে শুরু হওয়ার কথা সেসময়ে হচ্ছে না। আমরা সময় কম পাচ্ছি। তার মধ্যে এরপর আবার ভর্তি পরীক্ষা। এই বন্ধ থাকায় আমাদের অনেক ক্ষতি হচ্ছে।'


কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, সমাবেশ, বাংলা ব্লকেড ও কমপ্লিট শাটডাউনসহ পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে কারফিউ জাড়ি করা হয়েছে। এ অবস্থায় বন্ধ ঘোষণা হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এইচএসসি ও সমমানের পরীক্ষাও চার ধাপে স্থগিত হয়ে পিছিয়েছে প্রায় এক মাস। এতে পরীক্ষার্থীদের কতটা ক্ষতি হচ্ছে আর পিছিয়ে থাকা একাডেমিক ক্যালেন্ডারও প্রভাব পড়বে প্রায় কতটা?


এ বছর ১১টি শিক্ষাবোর্ডের অধীনে ১৪ লাখ ৬১ হাজার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছে৷ মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চলমান পরিস্থিতি এবং পরীক্ষা পেছানোয় মানসিক চাপে পড়ছেন তারা। বিভিন্ন উপায়ে পরিবারকে তাদের পাশে থাকার কথা বলছেন তিনি।


জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. আহমেদ হেলাল বলেন, 'বার বার এইচএসসি পরীক্ষা পেছানো পরীক্ষাদের ওপর বিরূপ প্রভাব ফেলছে। আমরা অভিভাবকদের প্রতি পরামর্শ দেবো এই মুহূর্তে সন্তানকে গুণগত সময় দেয়ার জন্য। তাদের সাথে যেন পারিবারিকভাবে আলাপ আলোচনা করেন, কথাবার্তা বলেন। রুটিন করে পড়ালেখার নিয়ম ও ধারাবাহিকতাকে যেন তারা নষ্ট হতে না দেন। পরীক্ষারাও যেন তাদের মনের ভেতর থাকা ক্ষোভ পরিবারের সদস্য ও শিক্ষকদের সাথে ভাগ করে নেন।'


মহামারি করোনায় একাডেমিক ক্যালেন্ডারে যে ওলটপালট হয়েছে, তা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এরইমধ্যে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ৩০ জুনে। আর বন্যার কারণে সিলেট অঞ্চলের পরীক্ষার্থীদের শুরু হয় ১০ দিন পরে ৯ জুলাই। চলমান পরিস্থিতিতে স্থগিত থাকা পরীক্ষাগুলো শুরু হবে ১১ আগস্ট থেকে শুরু হবে নতুন সময়সূচিতে। এই এক মাস একাডেমিক ক্যালেন্ডারে প্রভাব ফেলবে বলে মনে করেন শিক্ষা সংশ্লিষ্টরা। তারপরও শিক্ষার্থীদের বিচলিত না হবার আহ্বান ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফের।


তিনি বলেন, 'মনে রাখতে হবে, উচ্চ মাধ্যমিকের এই ফলাফলটা একজন শিক্ষার্থীর জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেজন্য তারা বিচলিত না হয়ে তাদের পড়াশোনা করে অধ্যায়নকে বাড়িয়ে দেবে। অভিভাবকদের আমার অনুরোধ থাকবে, তারা বাচ্চাদের সাপোর্ট দেবেন, আমরা শিক্ষকরাও সাপোর্ট দেবো।'


এদিকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলছেন, বর্তমান অবস্থায় পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি না থাকায় পেছাতে বাধ্য হয়েছে সরকার।


তিনি বলেন, 'মানসিকভাবে প্রস্তুতি নেয়ার জন্য আমরা এই ১১ আগস্ট থেকে পরীক্ষা নেয়ার কর্মসূচি ঘোষণা করছি। যেন শিক্ষার্থীরা তাদের মানসিক সমস্যাটাকে রিকভারি করে নতুন করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারে।'


শিক্ষার্থীদের পরীক্ষার হলে ফেরাতে যে পরিবেশ প্রয়োজন তা তৈরি করার জন্য বলছেন বিশেষজ্ঞরা।


আরও খবর




পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা