শিরোনাম
কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬

বার বার কেন সিন্ডিকেটের কবলে পড়ছে মালয়েশিয়ার শ্রমবাজার?

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৩ জুন ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৩ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মালয়েশিয়া পাঠানোর নামে কমপক্ষে ৩০ হাজার মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাদের ভুয়া এয়ার টিকিট ধরিয়ে দেওয়া হয়। ফলে তারা মালয়েশিয়া যেতে পারেননি। এই কয়েক দিনেই প্রতারকেরা হাতিয়ে নিয়েছে দেড় হাজার কোটি টাকা।


আর প্রায় পাঁচ লাখ কর্মীর কাছ থেকে অতিরিক্ত নেওয়া হয়েছে ২৫ হাজার কোটি টাকা। মালয়েশিয়া যাওয়ার জন্য জনপ্রতি সরকার ঘোষিত খরচ ৭৯ হাজার টাকা। অভিযোগ, তাদের কাছ থেকে আদায় করা হয়েছে গড়ে সাড়ে পাঁচ থেকে ছয় লাখ টাকা।



আগে চার বার মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ার পর ২০২২ সালে  ফের লোক পাঠানো শুরু হয়। এই দফায় মোট পাঁচ লাখ কর্মীকে ছাড়পত্র দেওয়া হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বলছে, তাদের মধ্যে ৩০ হাজার জন মালয়েশিয়া যেতেই পারেননি।

মালয়েশিয়ায় যারা লোক পাঠিয়েছে তাদের মধ্যে অনেক ব্ল্যাকলিস্টেড কোম্পানি আছে। আবার ভুয়া কোম্পানির নামেও অনেককে পাঠানো হয়েছে। তারা ওখানে গিয়ে কাজ না পেয়ে সমস্যা তৈরি করছে। সব মিলিয়ে সংকট তৈরি হয়েছে।

আলি হায়দার চৌধুরী, মহাসচিব, বায়রা


৩১ মের পর থেকে বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। ওই তারিখের মধ্যে যারা রেজিস্টার্ড, তাদের মালয়েশিয়া যাওয়ার সুযোগ ছিল। কিন্তু প্রতারণার কারণে তাদের মধ্যে ৩০ হাজার জন সে দেশে যেতে পারেনি। শেষ সময়ে বিমান ভাড়া বাড়িয়ে তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। কিন্তু সেই টিকেটও ছিল জাল।


তাদেরই একজন নরসিংদীর মোহাম্মদ আবু বকর। তিনি তিন দিন ঢাকায় বিমানবন্দরে অপেক্ষা করেছিলেন মালয়েশিয়া যাওয়ার জন্য, কিন্তু যেতে পারেননি। ১ জুন বাড়ি ফিরে গেছেন। তিনি বলেন, ‘আমি ঋণ করে ও কিছু জমি বিক্রি করে ছয় লাখ টাকা দিয়েছিলাম ঢাকার ফকিরাপুল এলাকার এক দালালকে। কিন্তু সে এখন ফোন ধরছে না।’ তিনি জানান, ‘শেষ মুহূর্তে আমাকে বিমানের টিকিট দেওয়া হয়। কিন্তু ইমিগ্রেশনে গিয়ে জানতে পারি আমার টিকিটটি জাল। টিকিটে নাম্বার নাই। তারপর তিন দিন সেখানে অপেক্ষা করে দালালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে আর পাইনি। এখন আমি কী ভাবে কী করব ভেবে পাচ্ছি না।’


সাভারের আতিয়ার রহমানেরও একই অভিজ্ঞতা। তাকেও ইমিগ্রেশন থেকে বলা হয় তার টিকিট জাল। তিনি তার গরু আর জমি বিক্রি করে দালালকে টাকা দিয়েছিলেন সাড়ে পাঁচ লাখ। আর নরসিংদীর সবুজ মিয়া জানান, ‘সাড়ে পাঁচ লাখ টাকা দেওয়ার পর টিকিটের দাম বেশি বলে শেষ মুহূর্তে আমার কাছ থেকে আরও ৫০ হাজার টাকা নেওয়া হয়। তারপরও আমি যেতে পরলাম না।’


তবে মে মাসের শেষ চার-পাঁচ দিনে কয়েক হাজার লোক যেতে পেরেছেন মালয়েশিয়া। ৩১ মে পর্যন্ত পাঠানোর সুযোগ ছিল। যারা যেতে পেরেছেন তাদের কাছ থেকে টিকিটের দাম বেশি বলে বাড়তি এক লাখ টাকা আদায় করা হয়। তারা মালয়েশিয়ায় গিয়ে বিমান বন্দরে তিন-চার দিন আটকা ছিলেন। এখন তারা মালয়েশিয়ায় ঢুকতে পারলেও কোথায় তাদের চাকরি হবে তা তারা জানেন না।


তাদেরই একজন মাগুরার রফিকুল ইসলাম শেষ পর্যন্ত মালয়েশিয়ায় পৌঁছতে পারলেও তার চাকরির এখনো ঠিক নাই। তিনি জানান, ‘আমাদের বেসাপাতুরিয়া এলাকার চার তলা ভবনে রাখা হয়েছে। আমরা এক রুমে আছি ৩১ জন। আমাদের এখানে ঠিকমতো খাবার দেওয়া হয় না। দিনে এক বেলা খাবার দেওয়া হচ্ছে। পানি নেই। ফ্যান নেই। তিন দিনে মাত্র এক দিন এজেন্সির লোক এসেছিলেন। বলেছেন আমরা তিন-চার দির পর কাজে যোগ দিতে পারব।’


তার কথায়, ‘আমরা তিন দিন এয়ারপোর্টে আটক থাকার পর ৩১ তারিখ ছাড়া পাই। আমাদের সাথের কয়েকজন এখনো এয়ারপোর্টে আটকা আছেন। দূতাবাসের কাউকে আমরা এয়ারপোর্টে দেখিনি।’



তিনি জানান, ‘আমি সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করে এসেছি। কারোর ছয় লাখ টাকাও লেগেছে। আমি আমার জমি এবং স্ত্রীর গয়না বিক্রি করে এসেছি। এখন কী হবে জানি না।’




বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) মহাসচিব আলি হায়দার চৌধুরী বলেন, ‘আমরা এখন হিসাব করে দেখছি কত লোক যেতে পারেননি। তবে ধারণা করছি, ৩০ হাজারের কম হবে না।’


মালয়েশিয়ায় এই পরিস্থিতির কারণে সিন্ডিকেটকে দায়ী করা হচ্ছে। মোট ১০০টি রিক্রুটিং এজেন্সির এই সিন্ডিকেটের নেতৃত্ব দেয় প্রধান ১০টি এজেন্সি। ওই এজেন্সির বাইরে আর কেউ মালয়েশিয়ায় লোক পাঠাতে পারে না। তাদের মধ্যে সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্যরা আছেন। পুরো চক্রটিকে পরিচলনা করে সারোয়ান নামে মালয়েশিয়ার এক সাবেক মন্ত্রী এবং মালয়েশিয়ায় বাংলাদেশি আদম ব্যবাসায়ী দাতো আমিন এবং বাংলাদেশে বায়রার নির্বাহী কমিটির সদস্য রুহুল আমীন স্বপন। দাতো আমিনের মালয়েশিয়ায় ‘ডেস্টিনেট’ নামে একটি কোম্পানি আছে। তার মাধ্যমেই সব কিছু নিয়ন্ত্রণ করা হয়।


বায়রার সহসভাপতি রিয়াজ উল ইসলাম বলেন, ‘সরকরি খরচ ৭৯ হাজার টাকা হলেও আরও বিভিন্ন খাতে টাকা আদায় করা হয়। এরমধ্যে আরও সেসব টাকা নেয় হয় তার মধ্যে স্বপন সাহেবের একটি ফান্ড আছে সেখানে জনপ্রতি দিতে হয় এক লাখ ৬০ হাজার টাকা। ভিসা বাবদ অতিরিক্ত আরও নেওয়া হয় এক লাখ ৫৫ হাজার টাকা। টিকিট বাবদ এক লাখ। আরও মেডিকেলসহ বিভিন্ন খাতে ২০-২৫ হাজার টাকা নেওয়া হয়। এছাড়া যারা সাব এজেন্ট তারাও অতিরিক্ত অর্থ আদায় করে।’


তার অভিযোগ, ‘এর আগেও চারবার এই সিন্ডিকেটের কারণে মালয়েশিয়া লোক নেওয়া বন্ধ করে দিয়েছিল। তারপরও বাংলাদেশ সরকার এই সিন্ডিকেটকে অনুমোদন দিয়েছে। মালয়েশিয়ায় আরও যেসব দেশ লোক পাঠায় তারা সিন্ডিকেট অনুমোদন দেয় না। একমাত্র ব্যতিক্রম বাংলাদেশ।’


তিনি জানান, ‘এই সিন্ডিকেটের কারণে চাকরি ছাড়াই অনেককে মালয়েশিয়ায় পাঠানো হয়েছে। ভুয়া কোম্পানির নামে পাঠানো হয়েছে। ফলে অনেকে সেখানে গিয়ে কাজ পায়নি। আর সিন্ডিকেট পাঁচ-ছয় গুণ বেশি টাকা নিয়েছে। এই পরিস্থিতিতে মালয়েশিয়া লোক নেওয়া বন্ধ করে দিয়েছে। যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আগেও সরকার ব্যবস্থা নেয়নি। এখনো নিচ্ছে না।’



তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ‘মালয়েশিয়ায় কর্মী পাঠাতে যারা সংকট তৈরি করেছেন তাদের ছাড় দেওয়া হবে না। মন্ত্রণালয় ও দূতাবাস তাদের চিহ্নিত করতে কাজ করছে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ যারা যেতে পারেননি তাদের বায়রা টাকা ফেরত দেবে বলেও জানান তিনি।


কিন্তু বায়রা সহসভাপতি বলেন, ‘আমরা কেন দেব? যারা প্রতারণা করেছে তারা দেবে। তাদের বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না? এখানে অনেক প্রভাবশালী এই অর্থের ভাগ পায়। তাদেরও চিহ্নিত করা হোক।’



মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর সৈয়দ শরিফুল ইসলাম বলেন, ‘কী কারণে মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করেছে সেটা আমাদের কাছে এখনো স্পষ্ট নয়। তবে তারা সব দেশ থেকেই নেওয়া বন্ধ করেছে। আমরা এটা নিয়ে কাজ করছি। চেষ্টা করছি যাতে আবার তারা বাংলাদেশ থেকে কর্মী নেওয়া শুরু করে। আলাপ-আলোচনা চলছে।’


তিনি এক প্রশ্নের জবাবে বলেন, ‘যারা ৩১ তারিখ পর্যন্ত মালয়েশিয়ার বিমানবন্দরে এসে আটকে ছিলেন তারা সবাই মালয়েশিয়া ঢুকতে পেরেছেন। আমরা দূতাবাস থেকে বিমানবন্দরে গিয়ে তাদের সহায়তা করেছি। তারা যাতে কোনো সমস্যায় না পড়েন সেদিকে আমরা খেয়াল রাখছি।’


তিনি জানান, মালয়েশিয়ায় এখন আনুমানিক ১২ লাখ বাংলাদেশি আছেন। তবে একদম সঠিক সংখ্যা বলা সম্ভব নয় বলে জানান তিনি। সিন্ডিকেটের প্রশ্নে তিনি বলেন, ‘মালয়েশিয়ার সরকার শ্রমবাজার বন্ধের কোনো কারণ আমাদের জানায়নি। ফলে আমাদের পক্ষে কিছু বলা সম্ভব নয়।’


তবে বায়রার মহাসচিব আলি হায়দার চৌধুরী বলেন, ‘মালয়েশিয়ায় যারা লোক পাঠিয়েছে তাদের মধ্যে অনেক ব্ল্যাকলিস্টেড কোম্পানি আছে। আবার ভুয়া কোম্পানির নামেও অনেককে পাঠানো হয়েছে। তারা ওখানে গিয়ে কাজ না পেয়ে সমস্যা তৈরি করছে। সব মিলিয়ে সংকট তৈরি হয়েছে।’


তার কথা, ‘এই বিষয়টিতে আমাদের কিছু করার নেই। আমরা লোক পাঠাইনি। কিছু নির্দিষ্ট রিক্রুটিং এজেন্ট কাজ করেছে। এই দায়-দায়িত্ব তাদের। ১০০ কোম্পানির সঙ্গে আরও কিছু কোম্পানি রিক্রুটমেন্টের কাজ করেছে সহযোগী হিসেবে। আমাদের সদস্য সংখ্যা দুই হাজার ৪০০। তারমধ্যে অনেকেই এই কাজের সঙ্গে যুক্ত নই।’


মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের বিষয়টি পুরো নিয়ন্ত্রণ করে মালয়েশিয়ায় বাংলাদেশি নাগরিক দাতো আমিনের ‘ডেস্টিনেট’। ওই প্রতিষ্ঠানই সব ঠিক করে। আর বাংলাদেশে নিয়ন্ত্রণ করে বায়রার সদস্য রুহুল আমীন স্বপন। এনিয়ে কথা বলার জন্য বার বার চেষ্টা করেও রুহুল আমীন স্বপনকে পাওয়া যায়নি। সূত্র: ডয়চে ভেলে


আরও খবর




উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য

কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ

২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল

মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল

আড়াইহাজারে দূষণের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নারায়ণগঞ্জে শব্দদূষণ ৪ যানবাহনকে জরিমানা

কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা