শিরোনাম
পত্নীতলায় উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ আরমানিটোলায় পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প,৫ শতাধিক অসহায় মানুষ পেলেন চিকিৎসাসেবা বিশেষ অভিযানে পোরশা থানার পুলিশের হাতে তিন অরেনভুক্ত আসামি গ্রেফতার পল্লী মাতৃকেন্দ্রকে কার্যকর ও স্বাবলম্বী করতে উপকরণ বিতরণ প্রতিষ্ঠার ৩৭ বছরে নাঙ্গলকোট প্রেসক্লাব,প্রতিষ্ঠা বার্ষিকীর মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা বারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা আব্দুল আলী নোচনাহার বাজারে জমজমাট আমের হাট,বিদেশেও রপ্তানি হচ্ছে পোরশার আম "ধলতা নিয়ে কৃষকদের অভিযোগ" চন্দনাইশে হাশিমপুর খুনিয়া পাড়ায় সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ:)'র সালানা ওরশ মোবারক অনুষ্ঠিত পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা
মঙ্গলবার ১৬ জুন ২০২৬
মঙ্গলবার ১৬ জুন ২০২৬

বেক্সিমকো-এস আলমে ডুবেছে জনতা ব্যাংক

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image
* ২০ হাজার কোটি টাকার জরুরি বেলআউট দাবি* যোগসাজশে আমানতকারীদের পুরো অর্থ আত্মসাৎ* ২৪ হাজার ৪৮২ কোটি টাকা খেলাপি বেক্সিমকো আরো ঋণ চায়* ৯ মাসে লোকসান ১ হাজার ৫০৪ কোটি টাকা* সরকারের কাছে দেওয়া চিঠিতে চেয়ারম্যানের উদ্বেগ

বড় ব্যবসায়িক ঋণ কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্ত, রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক জরুরি বেলআউটের জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে ২০ হাজার কোটি টাকার মূলধন চেয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের ঋণ দিয়ে বড় অঙ্কের লোকসানে পড়েছে রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংক। ১০ শিল্প গ্রুপের কাছে ব্যাংকটির ৫৫ শতাংশ ঋণ কেন্দ্রীভূত হয়ে পড়েছে। প্রভাবশালী এসব গ্রাহক সময়মতো টাকা ফেরত না দেওয়ায় ব্যাংকটির ৬১ শতাংশ ঋণ খেলাপি হয়ে গেছে। এ কারণে চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটি ১ হাজার ৫০৪ কোটি টাকা লোকসান করেছে। 


প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমান বিদ্যমান সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন। গত সেপ্টেম্বর পর্যন্ত সংকটাপন্ন ব্যাংকটির প্রভিশন ঘাটতি ছিল ৩৯ হাজার কোটি টাকা। গত কয়েক বছরে অতিরিক্ত ঋণ বিতরণের কারণে জনতা ব্যাংকের তহবিল ব্যবস্থাপনায় বিরূপ প্রভাব পড়েছে। ২০২১, ২০২২ এবং ২০২৩ এই তিন বছরে ব্যাংকটির বিতরণকৃত ঋণ বেড়েছে ৩৭ হাজার কোটি টাকা। অল্প কিছু গ্রাহকের অনুকূলে ঋণের বড় অংশ পরিশোধ এবং ঋণ আদায় না হওয়ায় ব্যাংকটিকে তারল্য সংকটে পড়তে হয়েছে।


২০২২ সালের মার্চ মাসে জনতা ব্যাংক প্রথমবারের মতো প্রতিদিনের ব্যাংকিং কার্যক্রম চালু রাখার জন্য মুদ্রা বাজার থেকে ২৭২ কোটি টাকা ঋণ নিয়েছিল। সেই ঋণের পরিমাণ ক্রমাগত বেড়ে ২০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।


তথ্যে দেখা যায়, জনতা ব্যাংকের ৪৫ শতাংশের বেশি ঋণ মাত্র পাঁচটি শীর্ষ ব্যবসায়িক গ্রুপের কাছে জমা রয়েছে। এসব প্রতিষ্ঠান গত বছরগুলোতে ব্যাংক থেকে ‘অনিয়ন্ত্রিত’ ঋণ নিয়েছেন। বিতরণকৃত ঋণের মধ্যে বেক্সিমকো গ্রুপ নিয়েছে ২৩ হাজার কোটি টাকা। এস আলম, অ্যাননটেক্স, ক্রিসেন্ট গ্রুপ এবং থার্মেক্স গ্রুপ যথাক্রমে নিয়েছে ৯ হাজার ২০০ কোটি টাকা, ৭০০ কোটি টাকা এবং ২ হাজার কোটি টাকা।


সম্প্রতি সরকারের কাছে দেওয়া একটি চিঠিতে জনতা ব্যাংকের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, জনতা ব্যাংকের ইতিহাসে এমন নাজুক অবস্থা আর কখনো হয়নি। ব্যাংকটি এখন গভীর সংকটে নিমজ্জিত। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে সম্প্রতি এক সভায়ও নাজুক পরিস্থিতির কথা তুলে ধরা হয়।



সরকার পরিবর্তনের পর ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পেয়েছেন মজিবর রহমান। তিনি বলেন, ‘আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। খেলাপি ঋণ আদায়ে পথনকশা চূড়ান্ত করা হয়েছে। আমাদের গ্রাহকদের বেশিরভাগ বড় ব্যবসায়ী। তাই এসব ঋণ আদায়ে রাষ্ট্রের সহায়তা লাগবে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।’


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে আগ্রাসী কায়দায় ব্যাংকটি থেকে ঋণ নেয় বেক্সিমকো গ্রুপ। ২০২১ সালে জনতা ব্যাংকে বেক্সিমকোর ঋণ ছিল ১৪ হাজার ১৫৩ কোটি টাকা, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৪৮২ কোটি টাকায়। এই ঋণের বেশিরভাগই খেলাপি। ব্যাংক থেকে নতুন করে আবারো ঋণ নিয়ে শ্রমিকদের বেতন দেওয়ার চেষ্টা করছে গ্রুপটি। অথচ হাজার কোটি টাকার বেশি রফতানি আয় দেশে ফেরত আনছে না তারা।


আদালতের আদেশে বেক্সিমকো গ্রুপে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রুহুল আমিনকে রিসিভার নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ঋণের বিষয়ে তিনি বলেন, কারখানাগুলো বন্ধ ছিল। এখন সাবকন্ট্রাকে বা উপচুক্তিতে কাজ শুরু হয়েছে। ফলে ভাড়া পাওয়া যাচ্ছে। ব্যাংকে ঋণপত্র খুলতে না পারায় রফতানি আদেশ আসছে না। সামনে ব্যাংক লেনদেন স্বাভাবিক হয়ে গেলে পুরোদমে উৎপাদন শুরু করা যাবে। তখন ব্যাংকের ঋণ পরিশোধ করার চেষ্টা করা হবে।



চিঠিতে ফজলুর রহমান লিখেছেন, ‘বড় গ্রাহকদের কাছ থেকে কাঙ্ক্ষিত মাত্রায় ঋণ আদায় না হওয়া সত্ত্বেও অব্যাহতভাবে ঋণ প্রদান করায় গুটিকয়েক গ্রাহক প্রতিষ্ঠানের অনুকূলে ঋণ কেন্দ্রীভূত হয়ে পড়েছে, ব্যাংকও আর্থিক সংকটে পতিত হয়েছে। এখন যদি ধারের টাকায় এসব গ্রাহককে নতুন করে ঋণ দেওয়া হয়, তবে বিদ্যমান সংকট থেকে জনতা ব্যাংক আর ঘুরে দাঁড়াতে পারবে না।’


সম্প্রতি বেক্সিমকো গ্রুপের ৬০ কোটি টাকার একটি ঋণ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জনতা ব্যাংক। বর্তমানে জনতা ব্যাংকের প্রভিশন ঘাটতি বেড়ে ৩৯ হাজার ৮৬ কোটি টাকা হয়েছে। মূলধন ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৯২১ কোটি টাকা। জনতা ব্যাংকের ইতিহাসে এমন নাজুক অবস্থা কখনো হয়নি।


ব্যাংকটির চেয়ারম্যান বলছেন, জনতা ব্যাংকের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে বৃহৎ গ্রাহকের কাছ থেকে ঋণ আদায়ের বিকল্প নেই। রাষ্ট্রব্যবস্থার পরিবর্তিত পরিস্থিতিতে সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সহযোগিতা ছাড়া জনতা ব্যাংকের সংকট কাটিয়ে ওঠা তথা অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব নয়।


জনতা ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংকটি গত কয়েক বছরে কিছু শাখার মাধ্যমে অল্পকিছু গ্রাহকের অনুকূলে অনিয়ন্ত্রিতভাবে ঋণ বিতরণ করেছে। একক গ্রাহক ঋণসীমাসহ অন্যান্য বিধিবিধান লঙ্ঘন করে বেক্সিমকো, এস আলম গ্রুপ, থার্মেক্স-সহ কিছু গ্রাহকের ঋণের পরিমাণ আগ্রাসীভাবে বৃদ্ধি পেয়েছে। এসব কোম্পানির নামে ঋণ বাড়লেও যথাযথভাবে ঋণ আদায় না হওয়ায় তহবিল ব্যবস্থাপনায় ভারসাম্যহীনতার কারণে দৈনন্দিন কার্যক্রম চালাতে ধার করে চলতে হচ্ছে। ব্যাংকের মালিক হিসেবে বিষয়টি সরকারের জন্যও উদ্বেগজনক বলে উল্লেখ করেন ব্যাংকটির চেয়ারম্যান।   


অন্তর্বর্তী সরকারের ব্যাংকখাত সংস্কারে গঠিত টাস্কফোর্সের সদস্য ড. জাহিদ হোসেন বলেন, বড় বড় গ্রুপের কাছে পাওনার বিপরীতে কী পরিমাণ জামানত রয়েছে, তার মূল্যায়ন করতে হবে। অর্থ মন্ত্রণালয়ের কাছে গাইডলাইন চাওয়ার মানে হলো ব্যাংকটি বাঁচাতে সরকারের কাছ থেকে টাকা চাওয়া, জনতা ব্যাংকের সমস্যা সরকারের ঘাড়ে চাপিয়ে দেওয়া।


তিনি বলেন, সরকারের কাছে গাইডলাইন চাওয়ার আগে জনতা ব্যাংকের নিজস্ব কর্মসূচি প্রণয়ন করা জরুরি। এসব গ্রাহকদের কাছে ঋণের পরিমাণ কত, তার বিপরীতে জামানতের মূল্য নির্ধারণ করা এবং ঋণ আদায়ের কৌশল চূড়ান্ত করতে হবে জনতা ব্যাংককে। ভবিষ্যতে যেন খেলাপি না বাড়ে, সেজন্য উদ্যোগ নিতে হবে। সেক্ষেত্রে কোথাও সমস্যা দেখা দিলে তা সমাধানের জন্য সরকারের কাছে সহায়তা চাইতে পারে।


সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এর নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, খেলাপিদের মধ্যে সবচেয়ে বড় দুটি কোম্পানি এস আলম ও বেক্সিমকো উভয়েই জনতা ব্যাংক থেকে ঋণ নিয়ে খেলাপি হয়েছে। এই দুই কোম্পানি যেখানে ছোবল মারে, সেখানে কোনো কিছু আর অবশিষ্ট থাকে না।


তিনি আরো বলেন, জনতা ব্যাংকের পরিস্থিতি খুবই খারাপ। এভাবে একটি ব্যাংক চলতে পারে না। বেক্সিমকো ও এস আলম- এর সম্পত্তি বিক্রি করে ব্যাংকের পাওনা আদায় করতে হবে। তা নাহলে জনতা ব্যাংকের মতো শ্বেতহস্তি লালন-পালন করার দরকার নেই। ব্যাংকটিকে হয় অবলোপন করতে হবে, না হলে বিদেশি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে দেওয়াই শ্রেয়।


আরও খবর




পত্নীতলায় উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ

আরমানিটোলায় পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প,৫ শতাধিক অসহায় মানুষ পেলেন চিকিৎসাসেবা

বিশেষ অভিযানে পোরশা থানার পুলিশের হাতে তিন অরেনভুক্ত আসামি গ্রেফতার

পঞ্চগড়ে জামা দেখানোর কথা বলে ১১ বছরের শিশুকে ধর্ষণ, আসামী ধরা না পরায় ক্ষোভে ফুসছে মানুষ

পল্লী মাতৃকেন্দ্রকে কার্যকর ও স্বাবলম্বী করতে উপকরণ বিতরণ

প্রতিষ্ঠার ৩৭ বছরে নাঙ্গলকোট প্রেসক্লাব,প্রতিষ্ঠা বার্ষিকীর মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা

নন্দীগ্রামে লাইসেন্স বিহীন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের ২৫হাজার টাকা জরিমানা

ফুলপুরে কৃষক পার্টনার কংগ্রেস- ২০২৬ অনুষ্ঠিত

পঞ্চগড়ে চাঞ্চল্য ধর্ষণের ঘটনা অর্থের বিনিময় সমাধান করলেন চেয়ারম্যান

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান

নতুন উপাচার্যের নেতৃত্বে ডুয়েট এগিয়ে যাবে, আশাবাদ উপ-উপাচার্যের

প্রতিদিনের কাগজ ও মডেল প্রেস ক্লাবের কক্সবাজার অফিস পরিদর্শনে অতিঃ আইজিপি অবঃ ড. আশরাফ

উলিপুরে ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান গ্রেফতার

বারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা আব্দুল আলী

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ


এই সম্পর্কিত আরও খবর

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

অর্থনীতির কিছু সূচকে স্বস্তির আভাস মিললেও তা স্থায়ী নয় : সিপিডি

পোশাক রপ্তানিতে নতুন ধাক্কার শঙ্কা

দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী

আসছে বড় বাজেট

সবজির বাজারে স্বস্তি, ব্রয়লারের কেজি ১৫০ টাকা

ডিমের ডজনে বেড়েছে ৩০-৪০ টাকা, চাপে ক্রেতা