
এম এম ইউসুফ আলী, স্টাফ রিপোর্টার:
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার বেতাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ৯ আগস্ট রবিবার দুপরে বিদ্যালয় শিক্ষক মিলন আয়তনে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মুরশিদ আলমের সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসম্মৎ নাজমা সুলতানা ও নাঙ্গলকোট পৌরসভা যুবদলের যুগ্ন আহ্বায়ক, পৌরসভা কমিউনিটি পুলিশিং এর ১ নং ওয়ার্ডের সভাপতি বেলাল মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা কমিউনিটি পুলিশিং এর সভাপতি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ মজুমদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহ সভাপতি মোঃ হোসেন, সদস্য মোঃ আবু নাইম পাটোয়ারী, নাঙ্গলকোট উপজেলা মহিলা দলের সদস্য লিজা আক্তার, পৌরসভা যুবদল নেতা মোঃ ইকবাল সহ ম্যানেজিং কমিটির অন্যান সদস্য বৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ সামাজিক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা বজায় রাখা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
সভায় ম্যানেজিং কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও কমিটির সমন্বিত প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।




























