শিরোনাম
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন পজেটিভ পিরোজপুরের নির্বাচন অনুষ্ঠিত নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু,ওঝার কাছে নিয়ে সময় নষ্টের অভিযোগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল বালুয়াকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার জালাল রিমুর গণসংযোগ,দোয়া কামনা গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল জুলাইয়ের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে চাটখিলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ
রবিবার ০২ আগস্ট ২০২৬
রবিবার ০২ আগস্ট ২০২৬

বগুড়ায় সীমানার বাহিরে জোরপূর্বক খাজনা আদায়, অভিযোগে ব্যর্থ হয়ে মানববন্ধন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ০৫ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০৫ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি


বগুড়ার নন্দীগ্রামে নিদিষ্ট সীমানার বাহিরে জোরপূর্বক খাজনা ও টোল আদায় বন্ধে, প্রশাসনকে অভিযোগ করার পরেও ব্যর্থ হয়ে টোল ও খাজনা আদায় বন্ধে এবং হাটের উন্নয়নের দাবীতে মানববন্ধন করেছে দাসগ্রাম বাজারের খাজনা আদায়কারি, ব্যবসায়ী ও স্থানীয় জনতা। 


গতকাল ৪ এপ্রিল সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বুড়ইল ইউপির দাসগ্রাম বাজার মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা যায়, নন্দীগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী হাট ও বাজার দাসগ্রাম। ১ বছর যাবৎ এই হাট ইজারা নিয়েছে জাহাঙ্গীর আলম বাদশা। হাট এবং বাজারের খাজনা ও টোল আদায় করে আব্দুর রাজ্জাক নামে এক ব্যাক্তি।


মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, ১নং বুড়ইল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মধ্যে দাসগ্রাম হাট ও বাজার অবস্থিত। নিয়ম অনুযায়ী এই হাটের সিমান্তে অন্য ইজারাদার টোল এবং খাজনা আদায় করতে পারবে না। কিন্তু উপজেলার ৫নং ভাটগ্রামের ইজারদারের আদায়কারিরা বুড়ইল ইউপির ৫,৬,৭ নং ওয়ার্ডে এসে অবৈধভাবে টোল ও খাজনা আদায় করছে। 


৬নং ওয়ার্ডের খাজনা আদায়কারি আব্দুর রাজ্জাক বলেন, ৫নং ইউনিয়নের মো: ওবায়দুল, আরিফ হোসেন, আক্কাস আলী, আব্দুর রশিদেরা তাদের সীমানা অতিক্রম করে আমাদের সীমান্তে এসে অবৈধভাবে জোরপূর্বক খাজনা ও টোল আদায় করছে। তাদের নিষেধ করলে তারা বিভিন্ন ধরণের হুমকি-ধামকি, ভয় ভীতি দেখাচ্ছে। ১নং বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমানকে এই বিষয়ে অবগত করলেও সে এই বিষয়ে কোন সুষ্ঠু সমাধান দিতে পারেনি বলেও আব্দুর রাজ্জাক জানান। বগুড়া-৪ আসনের সংসদ সদস্য এ,কে,এম রেজাউল করিম তানসেন কে অবহিত করলে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করলেও কোন সমাধান হয়নি বলে বক্তারা জানান। 


১নং বুড়ইল ইউনিয়নের ৪, ৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ফেরদৌসি আরা লিখিতভাবে দাবী করে বলেন, বুড়ইল ইউনিয়নের মধ্যে কহুলী, দোহার, রিধইল, সিংজানী, কামুল্লা, খেংশহর, আইলপুনিয়া, তেঘরী সহ আরো অন্যান্য গ্রামের মধ্যে টোল উত্তোলন কার্যক্রম চালাচ্ছে ৫নং ভাটগ্রাম ইউনিয়নের খাজনা আদায়কারিরা। এমনকি নন্দীগ্রাম পৌরসভা থেকেও আমার ১নং বুড়ইল ইউনিয়নের মধ্যে গিয়ে সিধইল, শুকানগাড়ী, গ্রামের টোল অবৈধভাবে উত্তোলন করছে।


নিদিষ্ট এলাকার বাহিরে টোল আদায় করা বন্ধ সহ ইউনিয়ন গুলোর এরিয়া ভাগ করে না দিলে ভবিষ্যতে উক্ত টোল উত্তোলন নিয়ে যে কোন ধরনের দূর্ঘটনা ঘটনা সম্ভবনা রয়েছে বলে ফেরদৌসী আরা জানান। এছাড়া মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ীরা জানান, দাসগ্রাম হাটে বিগত দিনে কোন ধরণের উন্নয়ন হয়নি। তারা দাসগ্রাম হাট ও বাজারের টিনের চালা মেরামত, পাবলিক টয়লেট নির্মাণ, টিউবওয়েল স্থাপনের জন্য সরকারি উদ্যোগ দাবী করেন। যদি তাদের দাবী বাস্তবায়ন না করা হয় তবে ব্যবসায়ীরা খাজনা দিবে না বলে কঠোর হুশিয়ারি দেন।


অভিযোগের বিষয়ে ৫নং ভাটগ্রাম হাটের দায়িত্বে থাকা আক্কাস আলী বলেন, আমাদের সীমানায় আমরা টোল খাজনা আদায় করি তাদের সীমানায় না আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে। 


অভিযোগের বিষয়ে ৫নং ভাটগ্রাম হাটের দায়িত্বে থাকা রশিদ বলেন,এই বিষয়ে আমি কিছু বলতে পারব না। 


১নং বুড়ইল ইউপির চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া জানান, আমি চাই সরকারি নীতিমালা অনুযায়ী উভয় পক্ষ হাটের খাজনা ও টোল আদায় করুক। এতে কোন সহিংসতা হবে না।


জানতে চাইলে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হুমায়ুন কবির বলেন, এই বিষয়টি আমরা পূর্ব থেকে অবগত আছি ইতিপূর্বেও নির্দিষ্ট সীমানা বাদ দিয়ে অন্য সীমানায় গিয়ে খাজনা ও টোল আদায়ের ঘটনাও ঘটেছিল আমরা তাৎক্ষনিক প্রশাসনিক ব্যবস্থা নিয়েছিলাম। যদি একই ঘটনা পুনরায় ঘটে তাহলে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেব।


উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, দাসগ্রাম হাট ও বাজারের খাজনা আদায়কারি আব্দুর রাজ্জাক, ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কোরবান আলী, স্থানীয় দোকানদার আরিফুল ইসলাম, ফেরদৌস ইসলাম, আমিরুল ইসলাম, দোকানদার কালাম হোসেন, মজনু, মানিক মালী, নাঈম হোসেন, গোপ্যা মহন্ত, অজিত মহন্ত, গুরুপদ সরকার, মো: জিন্নাহ, বদিউজ্জামান, মোজাফফর হোসেন, রায়হান, রুবেল হোসেন, হোসেন সহ শতাধিক স্থানীয় জনতা।


আরও খবর




কুমিল্লা সীমান্তে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে আটক।

বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

কাশিমপুর থানার জব্দ গাড়িতে সড়ক দখল, পথচারীদের ভোগান্তি; অযত্নে নষ্ট যানবাহন

ফুলপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

২নং খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার, প্রশংসায় বিএনপি নেতা মামুন শরীফ

রাঙ্গাবালী‌তে এক বছ‌রে ছয় ইউএনও আস‌া যাওয়ার হি‌ড়িক

উলিপুরে রাতে পরিচালিত স-মিলের সংবাদ সংগ্রহে বাধা! সাংবাদিককে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বোদায় ৩৫০ পিস ট্যাপেন্টাডল সহ ২ মাদক কারবারি আটক

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি করায় নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল

সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন

জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে উন্নয়ন ও সবুজায়নের পথে আরও একধাপ এগিয়ে পঞ্চগড়

সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল


এই সম্পর্কিত আরও খবর

কুমিল্লা সীমান্তে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে আটক।

বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

কাশিমপুর থানার জব্দ গাড়িতে সড়ক দখল, পথচারীদের ভোগান্তি; অযত্নে নষ্ট যানবাহন

ফুলপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

২নং খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার, প্রশংসায় বিএনপি নেতা মামুন শরীফ

রাঙ্গাবালী‌তে এক বছ‌রে ছয় ইউএনও আস‌া যাওয়ার হি‌ড়িক

উলিপুরে রাতে পরিচালিত স-মিলের সংবাদ সংগ্রহে বাধা! সাংবাদিককে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বোদায় ৩৫০ পিস ট্যাপেন্টাডল সহ ২ মাদক কারবারি আটক

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি করায় নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল