
শফিকুল স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের ঐতিহ্যবাহী ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ ও বৃক্ষ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ আগস্ট (রবিবার) সকালে কলেজের সাব-অডিটোরিয়ামে এই আলোচনা সভা ও চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও জননেতা মোঃ শওকত হোসেন সরকার। কলেজের অধ্যক্ষ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন বিভাগের প্রধান ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ শওকত হোসেন সরকার বলেন, "জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের পরিবেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সবুজ ও বাসযোগ্য গাজীপুর গড়ে তুলতে শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণকে বেশি করে গাছ লাগাতে হবে।" তিনি তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।আলোচনা সভা শেষে কলেজের ক্যাম্পাস প্রাঙ্গণে বিভিন্ন ঔষধি, ফলজ ও বনজ গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি। পরে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।




























