শিরোনাম
মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

বিমানবন্দর থেকে ‘উড়ে যায়’ ডলার

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:শনিবার ২৭ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৭ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দেশ যখন চরম অর্থ সংকটে তখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাচার হয়ে যাচ্ছে শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা। প্রমাণ মিলেছে সাতটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা এর সঙ্গে জড়িত।


বিমানবন্দরে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ, ব্যাংক কর্মকর্তারা বৈদেশিক মুদ্রা কিনলেও তা ব্যাংকিং চ্যানেল ও রেকর্ড বইয়ে দেখান না। ব্যাংক কাউন্টার ব্যবহার করে নিজেরা ব্যক্তিগতভাবে কেনাবেচা করেন বৈদেশিক মুদ্রা। পরে তা পাচার করে দেন।


বন্দরে প্রবাসীদের এক্সচেঞ্জ করা বৈদেশিক মুদ্রা ব্যাংকিং চ্যানেলে রাষ্ট্রীয় রিজার্ভে জমা হওয়ার কথা। কিন্তু দুদক সূত্র বলছে, অসাধু ব্যাংক কর্মকর্তারা তা ব্যাংকিং চ্যানেলে সংগৃহীত না দেখিয়ে নিজেরা কিনে খোলাবাজারে বিক্রি করে দেন, যা পরবর্তীতে লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে পাচার হয়ে যাচ্ছে।


গত ২৭ মার্চ বিদেশি মুদ্রার অবৈধ ক্রয়-বিক্রয় ও পাচারের অভিযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এভিয়া মানি এক্সচেঞ্জার ও ইম্পেরিয়াল মানি এক্সচেঞ্জের ২১ কর্মকর্তা-কর্মচারীর নামে মামলা করে দুদক। সেই থেকে চক্রটি সেবা না দিয়ে বেশিরভাগ সময় বন্ধ রাখছে ব্যাংকের কাউন্টার। ফলে প্রবাসীরা মানি এক্সচেঞ্জ করতে গিয়ে বিপাকে পড়ছেন।


দুদকের অনুসন্ধান-সংশ্লিষ্ট একজন কর্মকর্তা  বলেন, কয়েক দশক ধরে বিমানবন্দরে অবস্থিত ব্যাংকগুলোর কর্মকর্তারা ব্যাংকিং চ্যানেলবহির্ভূত যে অর্থ কেনাবেচা করে আসছেন, সেটা সরকারের রিজার্ভে জমা পড়ত না। ফলে সম্প্রতি দুদকের অভিযানের পর তারা বিমানবন্দর থেকে বৈধভাবে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করার বদলে বেশিরভাগ সময়ই ব্যাংকের কাউন্টারগুলো নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ করে রাখছে। কোনো কোনো ব্যাংকের কাউন্টার খোলা থাকলেও মেলে না সেবা।


দুদকের অনুসন্ধানে জানা যায়, এই ব্যাংক কর্মকর্তারা প্রবাসীদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করার সময় বেশিরভাগ ক্ষেত্রে ভাউচার দেয় না। কেউ ভাউচার চাইলে অসাধু ব্যাংক কর্মকর্তা ও মানি চেঞ্জার কর্মকর্তারা স্বাক্ষরবিহীন, ভুয়া ভাউচার দিতেন।


নাজিউল আলম নামে একজন প্রবাসী ভুক্তভোগী বলেন, আমি গত ২ এপ্রিল সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে আসি। কিছু দিরহাম এক্সচেঞ্জ করতে প্রথমে সোনালী ব্যাংকের কাউন্টারে যাই। সেখানে দীর্ঘ লাইন দেখে পূবালী ব্যাংকের কাউন্টারে যাই। তাদের আচরণ দেখে মনে হলো, তাদের খুব একটা আগ্রহ নাই। কত দিরহাম এক্সচেঞ্জ করব শুনে মুখটা আরও ফ্যাকাশে হয়ে গেল। পরে বলল, না, এক্সচেঞ্জ হবে না। তারা এমন করে কেন?


এসব বিষয়ে দুদক সচিব খোরশেদা ইয়াসমীন সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ‘অবৈধভাবে ডলার ক্রয়-বিক্রয়ের কারণে বৈধ ব্যাংকিং চ্যানেল থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। অবৈধ এসব অর্থ দেশের বাইরে পাচারও হতে পারে। দুদক এখন থেকে এসব বিষয়ে নিয়মিত তদারক করবে।’ দুদক সচিবের বক্তব্যের পরও বাস্তবে এর সুফল পাওয়া যাচ্ছে না। 


গত ৫ ফেব্রুয়ারি বিমানবন্দরে অর্থ পাচারের বিষয়ে একটি অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বাধীন একটি দল। এই অভিযানে বিমানবন্দরের সাতটি ব্যাংক ও দুটি মানি এক্সচেঞ্জার প্রতিষ্ঠানের অর্থ পাচারের সুনির্দিষ্ট প্রমাণ পায় সংস্থাটি। অভিযানের পর গত ২৭ মার্চ বিদেশি মুদ্রা অবৈধ ক্রয়-বিক্রয় ও অর্থ পাচারের অভিযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যাংক ও মানি এক্সচেঞ্জের ২১ কর্মকর্তা-কর্মচারীর নামে মামলা করে দুদক।



আরও খবর




চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

শাজাহানপুরে আমরুল ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মাঠের বাস্তব চিত্র তুলে ধরুন, আমরা ব্যবস্থা নেব’: নারায়ণগঞ্জের এসপি

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড

বন্যার ক্ষয়ক্ষতি কমাতে উলিপুরে ‘প্রভাতী’ প্রকল্পের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরের বি‌ভিন্ন জলাশয়-পুকুরে ১০ হাজার পোনা অবমুক্ত

ফতুল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প