
ইসমাইল হোসেন পোরশা
নওগাঁর পোরশা থানার পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জিআর ১৫/২৬ (পোরশা) মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. রাশেদুল ইসলাম (পিতা: মো. রফিকুল ইসলাম), গ্রাম- নোনাহারকে গ্রেফতার করা হয়।
এছাড়া জিআর ১৪০/২২ (পোরশা) মামলার পরোয়ানাভুক্ত আসামি সালাউদ্দিন (পিতা: মৃত আলাউদ্দিন), গ্রাম- ধুনাডাঙ্গা এবং জিআর ১১৩/২২ (পোরশা) মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি হাসান মাহমুদ বাবু (পিতা: মৃত হারুন আর রশিদ), গ্রাম- গাবিরাকুড়ি, পোরশাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সকলের বাড়ি পোরশা উপজেলায় এবং তারা নওগাঁ জেলার বাসিন্দা। পরে তাদেরকে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পোরশা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পলাতক ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।




























