শিরোনাম
শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন ধর্মমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত গঙ্গাচড়ায় অগ্নিকান্ডে ৩ টি গরুসহ আসবাবপত্র পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আজমিরীগঞ্জে নদী ভাঙনের দিশেহারা চার গ্রামের মানুষ লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা
শনিবার ২৫ জুলাই ২০২৬
শনিবার ২৫ জুলাই ২০২৬

বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডের বিষয়ে যা জানা গেল

আলোকিত তথ্য-প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত:বুধবার ২৭ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৭ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বর্তমান যুগকে বলা হয় ডিজিটাল যুগ। এ যুগে বিভিন্ন কাজে ওয়েবসাইট কিংবা সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিত্যদিনের সঙ্গী। ডিভাইস ও অ্যাকাউন্টে থাকা ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতে ব্যবহার করা হয় পাসওয়ার্ড।


প্রযুক্তিবিদরা বলেন, পাসওয়ার্ড কঠিন রাখাই ভালো তবে অনেকেই ভুলে যাওয়ার ভয়ে সহজ পথ বেঁছে নেন। আর এতেই বিপদের ঝুঁকি বাড়ে। কারণ সহজ পাসওয়ার্ড দিলে সেটা অনুমান করে অ্যাকাউন্ট হ্যাক হতে পারে।


ইন্ডিয়ান এক্সপেসের এক প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি পাসওয়ার্ড ম্যানেজার ‘নর্ডপাস’ বলছে, টানা দুই বছর বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত ও জনপ্রিয় পাসওয়ার্ড হলো ‘১২৩৪৫৬’। এই প্রতিষ্ঠানটি সম্প্রতি বিশ্বের সবচেয়ে প্রচলিত পাসওয়ার্ডের একটি তালিকা প্রকাশ করেছে।


নর্ডপাস জানিয়েছে, পাসওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে মানুষের সৃজনশীলতার অভাব রয়েছে। আবার অনেক সময় দেখা যায় তারা বিষয়টি নিয়ে গুরুত্ব কম দেন। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ছয়বার সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডের তালিকা তৈরি করেছে। বেশির ভাগ সময় সহজ পাসওয়ার্ড যেমন ‘১২৩৪৫৬’ (123456), কিউডব্লিউইআরটিওয়াই (qwerty) বা এবিসি (ABC) শীর্ষে ছিল। অন্যদিকে,  ২০২২ সালে পাসওয়ার্ড হিসেবে পাসওয়ার্ড (password) শব্দটি সবচেয়ে জনপ্রিয় ছিল।


নর্ডের মতে, কিছু ব্যক্তি শক্তিশালী পাসওয়ার্ড তৈরির চেষ্টা করে ‘P@ssw0rd’ শব্দটি ব্যবহার করেন, কিন্তু সেটিও হ্যাকার এক সেকেন্ডেরও কম সময় অনুমান করতে পারে। কোম্পানিটি তাদের তালিকা তৈরিতে উন্মুক্ত উৎস থেকে ২ দশমিক ৫ টেরাবাইট ডাটা ব্যবহার করেছে, যার মধ্যে কিছু মিলেছে ডার্কওয়েব থেকে।


নর্ডের বিশ্লেষকরা বলছে, সহজ পাসওয়ার্ডের বেশির ভাগই হ্যাকাররা মিলিসেকেন্ডের মধ্যে অনুমান করতে পারে। যদি আপনার পাসওয়ার্ড এ তালিকায় থাকে, তবে একটু সৃজনশীল কিছু ব্যবহার করে সেটি পরিবর্তন করে নেয়াই ভালো। তাদের দেয়া ১০টি প্রচলিত পাসওয়ার্ড হলো ১২৩৪৫৬ (123456), ১২৩৪৫৬৭৮৯ (123456789), ১২৩৪৫৬৭৮ (12345678), পাসওয়ার্ড (password), কিউডব্লিউইআরটিওয়াই১২৩ (qwerty123), কিউডব্লিউইআরটিওয়াই১ (qwerty1), ১১১১১১ (111111), ১২৩৪৫ (12345), সিক্রেট (secret), ১২৩১২৩ (123123)। প্রযুক্তিবিদরা ডিজিটাল দুনিয়ায় নিজেকে নিরাপদ রাখতে এসব পাসওয়ার্ড ব্যবহার এড়িয়ে যেতে বলেছেন। 



আরও খবর




বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন

ধর্মমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় অগ্নিকান্ডে ৩ টি গরুসহ আসবাবপত্র পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আজমিরীগঞ্জে নদী ভাঙনের দিশেহারা চার গ্রামের মানুষ

লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

হালুয়াঘাটে রাতের আঁধারে এনসিপির সমাবেশস্থলের ব্যানার ছেঁড়ার অভিযোগ

দুর্ঘটনায় পঙ্গুত্ব, চিকিৎসার অর্থ নেই; প্রতিবন্ধী কার্ডের অপেক্ষায় কেন্দুয়ার শামীম

শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব

ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ

লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা


এই সম্পর্কিত আরও খবর

আইন হবে ডিজিটাল : LexGlobal BD বাংলাদেশের আইনি ভবিষ্যৎ

এআই-এর মানবকেন্দ্রিক ভবিষ্যৎ নির্মাণ–এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬

লালমোহনে কৈশোরদের মোবাইল আসক্তি রোধ ও অপরাধ থেকে দূরে রাখতে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত

বিডিকলিং একাডেমিতে চালু হলো 'বেসিক ইংলিশ কমিউনিকেশন্স' কোর্স

ফোনে বিজ্ঞাপনী মেসেজ আসা বন্ধ করা যাবে সহজেই

জিবলি বানালেই বিপদ, হতে পারেন পর্নোগ্রাফির শিকার!

ভালোবাসা দিবসে সঙ্গীসহ অফিস ভিজিটে ৫০% ছাড়!

একুশে পদক পাচ্ছেন ‘অভ্র’র মেহেদী হাসান খান

ডিজাইনে ‘বিডিকলিংয়ের গল্প’ সাজিয়ে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ

মোবাইলে ১০০ টাকা রিচার্জে ৪৪ টাকা ব্যবহার করতে পারবেন গ্রাহক