শিরোনাম
অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শনিবার ৩১ অক্টোবর ২০২৬
শনিবার ৩১ অক্টোবর ২০২৬
মতামত

বৈষম্যবিরোধী পরিচয় ব্যবহার করে যা চলছে

প্রকাশিত:রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' যেটা আন্দোলন কেন্দ্রীক প্ল্যাটফর্ম হলেও বর্তমানে এটিকে ব্যবহার করে আওয়ামী লীগ, ছাত্রলীগকে পূর্নবাসন করা হচ্ছে। যদিও এর জন্য জেলা পর্যায়ের ব্যক্তিবর্গ জড়িত। জেলা পর্যায়ে কমিটি না থাকলেও সারাদেশে স্বঘোষিত সমন্বয়কের অভাব নাই, আবার নিজেরা প্রিন্ট করে প্রকাশ করেছে এমন কমিটিও রয়েছে অহরহ। আ.লীগের সাথে অপকর্মের দায়ে যাদের পালিয়ে বেড়ানোর কথা তারা সংগঠনটির নাম ব্যবহার করে গর্জন দিয়ে ঘুরে বেড়াচ্ছে, সাথে বিভিন্ন নামে অর্থ উত্তোলন তো আছেই। এ যেনো ডালের সাথে তরকারি ফ্রি।


নিউজে দেখলাম বরগুনায় ছাত্রলীগের এক নেতার দ্বারা 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' ব্যানারটি ব্যবহার হচ্ছে এবং আওয়ামী লীগের লোকজনকে পূর্নবাসিত করছে। যার দরুণ দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। চট্টগ্রাম, সিলেট, চাঁদপুর, ময়মনসিংহ, খাগড়াছড়ি, বগুড়া, ঝিনাইদহ, শরীয়তপুর সহ দেশের প্রায় প্রতিটি স্থানেই দেখলাম একই বিষয়ের জেরে হাতাহাতির ঘটনা। বিষয়গুলোর অন্যতম কারণ হচ্ছে কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের আন্দোলন। আওয়ামী পরিবারের অনেকে ছিলো যারা নেত্রীর প্রশ্নে আপোষহীন, তারা সরকার পতনের আন্দোলনের বিরোধীতা করেছে। অথচ ৫ আগস্ট দেশ স্বৈরাচার হবার পর থেকেই তাদের দৌরাত্ম্য বেড়েছে সবচেয়ে বেশি এবং তাদের সমন্বয়ক হবার খায়েশও তাদেরই।  যার দলে আন্দোলনকারীদের মধ্যে দুই পক্ষ হয়ে গেছে। বিশেষ করে জেলা, উপজেলা পর্যায়ে সরকার পতনের আন্দোলনকারীরা নিগৃহীত হচ্ছে আওয়ামী পরিবারের কোটা সংস্কার আন্দোলনকারীদের দ্বারা। যার প্রমাণ আমার নিজ জেলা নাটোরেও পেয়েছি।


আবার অনেকে ৩, ৪ আগস্ট ছাত্রলীগের সাথে পিকেটিং এ জড়িত ছিলো। তাদের মধ্যে কেউ কেউ নিজ দলের লোকজনের গুলিতে আহত হয়েছে। আহত হবার পরেই তাদের পরিচয় পাল্টে আন্দোলনকারী হয়ে গেছে। আন্দোলনকারী পরিচয়ে তারা এখন সুযোগ সুবিধা নিতে ব্যতিব্যস্ত। বিষয়গুলো প্রকৃত আহত আন্দোলনকারীদের জন্য লজ্জার, বিব্রতকর। একটু খেয়াল করলেই দেখবেন সব সময়ই সুবিধাবাদীরা চাটুকারিতার দৌঁড়ে এগিয়ে থাকে। আবার বিভিন্ন জায়গায় চলছে অর্থ উত্তোলনের খেলা। সমন্বয়ক পরিচয়ে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরে অনৈতিক সুবিধা নেওয়ার কথাও জানা যাচ্ছে। টিসিবি, ওএমএসএস ইত্যাদি ডিলারশিপের দায়িত্বে থাকা পূর্বের লোকজনের থেকে অর্থ উত্তোলন এবং তাদেরকে সুবিধা করে দেওয়া বিশেষভাবে উল্লেখযোগ্য।


আন্দোলনের সময় সকল দল, ধর্ম, বর্ণের মানুষ অংশ নিলেও এখন তাদের রাজনৈতিকভাবে বিবেচিত হচ্ছে। যা নিয়ে কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যেও পরস্পরবিরোধী বক্তব্য লক্ষ্য করা যাচ্ছে। পরস্পরবিরোধী হবার অবশ্য যথেষ্ট কারণ আছে, কেননা সমন্বয়কদের মধ্যে অনেকের পরিবার বিএনপি, জামায়াত, আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত, কেউ কেউ গণ অধিকার পরিষদের রাজনীতির সাথে যুক্ত। যার ফলে মত বিরোধ থাকাটাই স্বাভাবিক। তবে, কিছু সমন্বয়কদের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে রাজনৈতিক বিরোধ তৈরি হচ্ছে, যাতে স্পষ্টত ভুক্তভোগী হচ্ছে তৃণমূল পর্যায়ের কর্মীরা। বড় বড় রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে আক্রমণাত্মক, ব্যাঙ্গাত্মক ভাষায় তীর ছোড়া মোটেও শোভনীয় মনে হচ্ছেনা। বিষয়গুলো নিয়ে বিচার, বিশ্লেষণ না করার কারণে সংকট তীব্র আকার ধারণ করছে।


সেদিন একজন সমন্বয়কের বক্তব্যে শুনলাম। বক্তব্যে তিনি বলছেন, নির্বাচন হোক এরপর দেখবেন সবাই আপনাকে, আমাকে ভুলে যাবে। আমি যদি ভালো আচার-ব্যবহার করি তাহলে ভুলবে কেনো? অবশ্যই সাথে নিয়ে কাজ করবে। কিন্তু আমি যদি আগ্রাসী বক্তব্য অব্যাহত রাখি তাহলে কি আমাকে সাথে নিবে? অবশ্যই নিবেনা। আর যদি কেউ আন্দোলনের বিষয় টেনে আলাদা সুবিধা নিতে চায়, তবে দেশের কোটি কোটি মানুষ সেই সুবিধা নেওয়ার দাবিদার। কেননা সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিলো স্বৈরাচার পতনের আন্দোলনে। দল-মত নির্বিশেষে সকলের রক্তের বিনিময়ে নতুনভাবে পাওয়া বাংলাদেশ। 

একটা বিষয় লক্ষ্য করলে দেখবেন, আওয়ামীলীগ যেমন কথায় কথায় জামায়াতের ওপর দোষ চাপাতো, তেমনি বর্তমানে একই ফর্মুলায় সবকিছু দোষ চাপছে বিএনপির ওপর। অথচ ছাত্র-জনতার আন্দোলনে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের অন্তত ২০০ নেতাকর্মী নিহত হয়েছেন। এরপরেও বিএনপির উদ্দেশ্যে কেউ কেউ বলে তারা নাকি ছাত্র জনতার আন্দোলনের সুফল হাইজ্যাক করে বর্তমান সময়ে সুবিধা নিচ্ছে।


বিভিন্নক্ষেত্রেই রুলিং পার্টির ছাত্র সংগঠনের মতো আচার-আচরণ লক্ষ্য করা যাচ্ছে। যদি পার্টি ফর্মেশন করে, তাহলে ঘোষণা দিয়ে কাজ শুরু করা উচিত। রাষ্ট্রীয় প্রোটোকল, সার্কিট হাউজ ইত্যাদি ব্যবহার করে দল গঠনের কাজ করলে পরবর্তীতে সংগঠনটি বিতর্কিত হবে এবং সরকারের পৃষ্ঠপোষকতায় দলটি গঠিত হয়েছে বলে আখ্যায়িত হবে। যা সাময়িক সময়ের জন্য শক্তপোক্ত মনে হলেও, আগামীদিনে সংকটের সম্মুখীন হবে।


১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সমস্ত অর্জন যেমন আওয়ামীলীগ হাইজ্যাক করেছিলো, তেমনি ২৪’র গণআন্দোলনের সুফল যেনো কেউ এককভাবে হাইজ্যাক করতে না পারে সেটাই বাংলার প্রতিটি ছাত্র-জনতার প্রত্যাশা। আশা করি সবাই নমনীয় হয়ে একে অপরের কাঁধে কাঁধ রেখে অগ্রগামী বাংলাদেশ বিনির্মানে ভুমিকা রাখবে। আর নয় রাজনৈতিক বিরোধ, দেশের প্রশ্নে সবাইকে আপোষোহীন হতে হবে। 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উচিত দ্রুততম সময়ের মধ্যে জেলা, উপজেলাগুলোতে বিদ্যমান আন্তকোন্দল বন্ধ করা। সেই সাথে যারা বিভিন্ন নামে অর্থ উত্তোলন সহ বিভিন্ন অনৈতিক সুবিধা নিতে এবং আওয়ামীলীগ, ছাত্রলীগকে পুর্নবাসনে ব্যতিব্যস্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্তা গ্রহণ করা। নয়তো প্ল্যাটফর্মটির প্রতি সাধারণ মানুষের ক্ষোভের সৃষ্টি হবে।


শেখ রিফাদ মাহমুদ

উপদেষ্টা, গ্লোবাল স্টুডেন্ট ফোরাম

এডুকেশন রিলেশন অফিসার, কমনওয়েলথ স্টুডেন্টস এসোসিয়েশন।


আরও খবর




মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনসেবা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সেলিম সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা

পত্নীতলা ও ধামইরহাটে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ২

লালমোহনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

স্পেন এন্ড নিউরো কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশের আয়োজনে বিশ্ব স্টোক দিবসে নগরীর সিআরবি থেকে মিনি ম্যারাথন

ইটনায় পাচারের সময় ১০৮ বস্তা সারসহ নৌকা জব্দ করল নৌপুলিশ

ফুলবাড়ীয়ায় তাযকিয়াতুল উম্মাহ্ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা