শিরোনাম
ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২ মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায়
সোমবার ২৬ অক্টোবর ২০২৬
সোমবার ২৬ অক্টোবর ২০২৬

বোয়ালখালীতে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে ২,০০০ গাছের চারা বিতরণ

প্রকাশিত:শনিবার ২৯ আগস্ট ২০২৬ | হালনাগাদ:শনিবার ২৯ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

। বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি -:বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে গত ২৮ আগস্ট, শুক্রবার, বোয়ালখালীর বিভিন্ন এলাকায় ২,০০০ গাছের চারা বিতরণ ও পরিবেশবিষয়ক প্রচারণা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচি শেষে সারোয়াতলীতে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক। প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি এম. জসিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন পরিষদের অর্থ সম্পাদক তপন ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন সাংবাদিক বাবর মুনাফ, সজল দে, মোহাম্মদ সিপন, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ আলী আজগর, মোহাম্মদ বাদশা মিয়া, মোহাম্মদ নবাব মিয়াসহ অনেকে। বক্তারা বলেন, বোয়ালখালীর সংকট এখন শুধু কালুরঘাট সেতু নয়; কৃষিজমি, পানি, পরিবেশ ও জীববৈচিত্র্যও হুমকির মুখে। শিল্পকারখানার বর্জ্য কর্ণফুলী নদীতে পড়ায় পানি দূষিত হচ্ছে এবং কৃষিজমিতে এর বিরূপ প্রভাব পড়ছে। তারা বোয়ালখালীর শাখা নদীতীরে সুইসগেট নির্মাণ, শিল্পকারখানায় কার্যকর বর্জ্য শোধনাগার (ETP) স্থাপন, কৃষিজমি রক্ষা এবং ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলন বন্ধের দাবি জানান। এ ছাড়া পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন ও গবাদিপশু চুরি বন্ধে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। বক্তারা কড়লডেঙ্গা পাহাড়কে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে সংরক্ষণের আহ্বান জানান। প্রধান অতিথি এম. জসিম উদ্দিন বলেন, বক্তাদের দাবিগুলো যৌক্তিক ও বাস্তবসম্মত। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বর্তমান সংসদ সদস্য এরশাদ উল্লাহর আমলেই কালুরঘাট সেতু নির্মাণ হবে। পুকুরে বিষ প্রয়োগ বন্ধে পুলিশ প্রশাসনকে সতর্ক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। তিনি আরও আশ্বাস দেন, বোয়ালখালীর পরিবেশ, কৃষিজমি, পানি, জীববৈচিত্র্য ও জনস্বার্থের বিষয়গুলো প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরবেন। ঐক্যবদ্ধভাবে পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ ও জনদুর্ভোগ নিরসনের আহ্বানের মধ্য দিয়ে পথসভা শেষ হয়।


আরও খবর




ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন

নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায়

ফতুল্লায় কুবি ছাত্রীর মরদেহ উদ্ধার

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন