শিরোনাম
নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২ মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায় মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬

বোয়ালখালীতে কুচক্রীমহল কর্তৃক জনচলাচলের সড়ক দখল ও অবরোধ করার অভিযোগ

প্রকাশিত:সোমবার ২৪ আগস্ট ২০২৬ | হালনাগাদ:সোমবার ২৪ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

বিশেষ প্রতিনিধি-: বোয়ালখালীতে কুচক্রী মহল কর্তৃক জনচলাচলের সড়ক দখল ও অবরোধ করার অভিযোগ উঠেছে।ফলে স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা ৩নং ওয়ার্ডে জনসাধারণের চলাচলের রাস্তায় নাড়াঘেরা, রাস্তার ওপর স্যানিটারি পায়খানা বসানো এবং রাস্তা খুঁড়ে ইট ও নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার ঘটনা নিয়ে ২২ আগস্ট বোয়ালখালী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেঙ্গুরা ৩নং ওয়ার্ডের সচেতন এলাকাবাসী। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে জনসাধারণের ব্যবহৃত চলাচলের রাস্তা বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সংকুচিত করা হচ্ছে। একই সঙ্গে রাস্তার ওপর অবৈধভাবে স্যানিটারি পায়খানা নির্মাণ ও স্থাপনা বসানোর কারণে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, রাস্তা খুঁড়ে ইট ও নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার কারণে সড়কটির স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দা, শিশু, নারী ও বয়স্কদের চলাচলে ভোগান্তি বাড়ছে। এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে তার পরেও দ্রুত কার্যকর সমাধান হওয়ার লক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—অবৈধ নাড়াঘেরা ও পায়খানা অপসারণ, দখলমুক্ত করে চলাচলের রাস্তা উন্মুক্ত করা, রাস্তা খুঁড়ে ইট ও নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার বিষয়ে তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।পাশাপাশি ভবিষ্যতে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়। সংবাদ সম্মেলনে তারা আরো বলেন অভিযুক্তরা নিজের মুখে স্বীকার করেছে সরকারি রাস্তা এবং আর এস সিট অনুযায়ী সরকারী রাস্তা, বি এস দাগও সরকারি রাস্তা, স্থানীয় চেয়ারম্যানের প্রতিবেদনে দেওয়া আছে সরকারি রাস্তা, তারপরেও তারা অদৃশ্য খুঁটির জুড়ে জোরপূর্বক মানুষের চলাচলের রাস্তায় বাধা প্রদান করে আসছে দীর্ঘদিন। এমনি অবস্থায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া না গেলে যেকোনো সময় রক্তপাত হওয়ার আশঙ্কা রয়েছে বলে সংবাদ সম্মেলনে তারা দাবি করেন। এ সংবাদ সন্মেলনে অভিযোগকারীদের পক্ষে উপস্থিত ছিলেন- মোঃ শফিকুল ইসলাম, আবদুল শুক্কুর, রানু আকতার, আছমা খাতুন, ডেজি আকতার, সাদিয়া, আবদুল আওয়াল, দ্বীপ্ত, মোঃ সিরাজ, মোঃ রায়হান। এসময় এলাকাবাসী আরো বলেন, “চলাচলের রাস্তা আমাদের অধিকার, বাধা নয় অত্যাচার।” জনস্বার্থে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নিয়ে রাস্তাটি স্বাভাবিক চলাচলের উপযোগী করার দাবি জানান তারা। তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা নির্ধারণের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আরও খবর




নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন

নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায়

ফতুল্লায় কুবি ছাত্রীর মরদেহ উদ্ধার

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন

নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায়