শিরোনাম
ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২ মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায়
সোমবার ২৬ অক্টোবর ২০২৬
সোমবার ২৬ অক্টোবর ২০২৬

চাকমা পরিচয় গোপন করে বিয়ে, চার মাস পর স্ত্রীকে নিয়ে উধাও; দিশেহারা মেয়ের পরিবার

প্রকাশিত:রবিবার ৩০ আগস্ট ২০২৬ | হালনাগাদ:রবিবার ৩০ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

ইসরাফিল ইসলাম মান্দা নওগাঁ প্রতিনিধি। নওগাঁর মান্দায় ভুয়া জন্মনিবন্ধন দেখিয়ে বিয়ের অভিযোগ, যোগাযোগ বন্ধ স্বামী ও তাঁর পরিবারের নওগাঁর মান্দায় নিজের চাকমা পরিচয় গোপন করে ভুয়া জন্মনিবন্ধন দেখিয়ে এক তরুণীকে বিয়ে করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।বিয়ের প্রায় চার মাস পর ওই তরুণীকে নিয়ে রাতের আঁধারে পালিয়ে যান তিনি। এরপর থেকে তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন তরুণীর স্বজনেরা। ঘটনাটি ঘটেছে উপজেলার ১৩ নম্বর কশব ইউনিয়নের দক্ষিণ চকবাবুল গ্রামে। এ ঘটনায় দুশ্চিন্তায় দিন-রাত কাটছে তরুণীর মা-বাবার।তরুণীর পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২০ মার্চ ২০২৬ নওগাঁর একটি কাজী কার্যালয়ে মোছা. সুমাইয়া আক্তারের সঙ্গে বিয়ে হয় ওই যুবকের। বিয়ের সময় তিনি নিজেকে ‘মো. ইমরান’ এবং বাবার নাম ‘ইব্রাহিম’ উল্লেখ করেন। জন্মনিবন্ধনে তাঁর ঠিকানা হিসেবে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের বড় মেরুং গ্রামের ঠিকানা দেখানো হয়। বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয় ৩ লাখ টাকা। তবে পরিবারের দাবি, ওই যুবকের প্রকৃত নাম দ্বীপ্পো চাকমা। তাঁর বাবার নাম গোলক চাকমা এবং মায়ের নাম কল্পনা চাকমা। তাঁর বর্তমান ঠিকানা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বড়দাম গ্রামে বলে দাবি করেছে মেয়ের পরিবার।বিয়ের পর প্রায় চার মাস সুমাইয়ার শ্বশুরবাড়িতে অবস্থান করেন ওই যুবক। পরে নিজ গ্রামের কথা বলে সেখানে যান। পরিবারের অভিযোগ, গত ১৭ জুলাই তিনি সুমাইয়াকে সঙ্গে নিয়ে রাতের আঁধারে বাড়ি থেকে চলে যান। এরপর ২১ জুলাই থেকে তাঁর সঙ্গে এবং তাঁর পরিবারের সদস্যদের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।সুমাইয়ার মা বলেন, “আমার মেয়েকে বিয়ে করার সময় সে নিজের পরিচয় ও ঠিকানা অন্যভাবে জানিয়েছে। বিয়ের পর চার মাস আমাদের সঙ্গে ছিল। পরে মেয়েকে নিয়ে চলে যাওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাচ্ছি না। বিয়ের সময় যে মুঠোফোন নম্বরগুলো দেওয়া হয়েছিল, সেগুলোতেও এখন যোগাযোগ করা যাচ্ছে না। আমরা মেয়ের নিরাপত্তা নিয়ে খুবই দুশ্চিন্তায় আছি।তিনি আরও বলেন, “দিন-রাত ঘুমাতে পারছি না। মেয়েটা কোথায় আছে, কী অবস্থায় আছে—কিছুই জানি না। আমরা চাই, দ্রুত মেয়ের সন্ধান পাওয়া যাক এবং বিষয়টির সুষ্ঠু তদন্ত হোক।” তরুণীর পরিবারের দাবি, বিয়ের সময় দেওয়া জন্মনিবন্ধনসহ বিভিন্ন তথ্য যাচাই করে তাঁরা জানতে পারেন, ওই যুবকের পরিচয় নিয়ে অসঙ্গতি রয়েছে। তবে জন্মনিবন্ধনটি ভুয়া কি না এবং ওই যুবকের প্রকৃত পরিচয় কী—তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাইয়ের বিষয়।এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি বলে জানিয়েছে তরুণীর পরিবার। পরিবারের সদস্যরা জানান, তাঁরা মেয়ের সন্ধান এবং তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন।


আরও খবর




ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন

নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায়

ফতুল্লায় কুবি ছাত্রীর মরদেহ উদ্ধার

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন