
শফিকুল স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের টঙ্গী শিল্পাঞ্চলে চাঁদা দাবি, ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন সানিকে গ্রেপ্তার করেছে পুলিশ । ২৮ জুলাই ২০২৬ তারিখ মধ্যরাতে টঙ্গীর মিরাশপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ জুন টঙ্গী শিল্পাঞ্চলের পাগার এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্রসহ শতাধিক মোটরসাইকেল নিয়ে একদল যুবক মহড়া দেয়। তারা স্থানীয় ব্যবসায়ী ও শিল্পকারখানায় চাঁদা দাবি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এই ঘটনায় দায়ের করা মামলার সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে বিল্লাল হোসেন সানির সরাসরি সম্পৃক্ততা পায় পুলিশ।টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শিল্পাঞ্চলের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই মামলায় এ পর্যন্ত মোট ১৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।




























