শিরোনাম
কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬

চেয়ারম্যানের প্রত্যাহারসহ নানা দাবিতে লাকসামে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন ও কলম বিরতি পালন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মোহাম্মদ আবদুর রহিম, কুমিল্লা দক্ষিণঃ

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে নানামূখী ষড়যন্ত্রের প্রতিবাদে লাকসামে সচেতন গ্রাহক ফোরাম মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালন করেছে। 


আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে লাকসাম দৌলতগঞ্জ বাজারের চৌদ্দগ্রাম রোডে ব্যাংকের সামনে গ্রাহকরা ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন। 


এ সময় সচেতন গ্রাহক ফোরামের আহবানে অন্যান্য গ্রাহকরা কলম বিরতি পালনার্থে ব্যাংকে কোন ধরনের লেনদেন করনি।


মানববন্ধন কর্মসূচিতে গ্রাহকরা 'ইসলামী ব্যাংকসমূহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনা, বর্তমান অবৈধ চেয়ারম্যান খুরশীদ আলমকে প্রত্যাহার, ব্যাংকের পরিবেশ ধ্বংসকারী এএমডি কামাল উদ্দিন জসিমকে বহিষ্কার ও গ্রাহকদের আস্থা, ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে মোঃ ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবিতে এবং ব্যাংকের উপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের অযাচিত নগ্ন হস্তক্ষেপ এবং পূণরায় লুটেরা এস আলমের হাতে ব্যাংক তুলে দেয়ার ষড়যন্ত্রের প্রতিবাদ' জানান।


ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগিরা অভিযোগ করে বলেন, আমরা ব্যাংকের সাধারণ গ্রাহক। আমাদেরকে বাদ দিয়ে ব্যাংকের সার্বিক উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে এসআলম গ্রুপ একসময় ব্যাংকটিকে জোরপূর্বক দখল করেছিল। আবারো একই ষড়যন্ত্র চলছে।


 ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নামে-বেনামে ঋণ দেখানোসহ নানা কৌশলে ইসলামী ব্যাংক থেকে লক্ষ কোটি টাকা লুটপাট করেছে এসআলম গ্রুপ।


দীর্ঘদিনের লুটপাট আর পরিচালনায় ব্যর্থ হয়ে এরা ব্যাংকের সাধারণ গ্রাহকদের ব্যাপক আর্থিক ক্ষতির মুখে ঠেলে দিয়েছিল। এখন ব্যাংকটি যখন আবারো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তখনই পুরনো কায়দায় ব্যাংকটির দখল নিতে শিয়াল-শকুনরা উঠে পড়ে লেগেছে। এ দেশের জনগণ ও ব্যাংকের গ্রাহকরা কোনদিনও তাদের এ দূরভিসন্ধি পূরণ করতে দিবে না।


গ্রাহক ফোরামের নেতৃবৃন্দ আরো বলেন, বর্তমানে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মাঝে আস্থা ফিরে আসছে, তাই ডিপোজিটও বাড়ছে। এ সময় তারা ব্যাংকের উন্নয়নে সকল গ্রাহকসহ প্রবাসী ও দেশবাসীর সহযোগিতা কামনা করেন।


মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সহ-সভাপতি মাওলানা আদম সফিউল্লাহ, মাওলানা জাকির হোসেন, ব্যাংকের গ্রাহক ফখরুল ইসলাম মাসুম, আবুবকর জাহিদ প্রমুখ। 


এ সময় দৌলতগঞ্জ বাজারের ব্যবসায়ী মোঃ নুরে আলম, মাস্টার মোঃ আব্দুর রহমান, ব্যাংকের গ্রাহক মোঃ শাহাদাত হোসেন, মোঃ আবুল কালাম, মাওলানা দেলোয়ার হোসাইন, আব্দুর রশিদসহ শতশত গ্রাহক মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচিতে অংশগ্রহণ করেন।


আরও খবর




রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা

চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট

উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য

কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ