শিরোনাম
অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শনিবার ৩১ অক্টোবর ২০২৬
শনিবার ৩১ অক্টোবর ২০২৬

ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন আব্দুল আলিম।

প্রকাশিত:সোমবার ২৩ মার্চ ২০২৬ | হালনাগাদ:সোমবার ২৩ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

ছাতক প্রতিনিধি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ছাতক উপজেলার ৬ নং খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন বিশিষ্ট সাংবাদিক আব্দুল আলিম। তিনি বর্তমানে ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত।রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন আব্দুল আলিম। পুলিশ ও রাজনৈতিক প্রতিপক্ষের ভয়ে তাকে একাধিকবার ঘরবাড়ি ছেড়ে থাকতে হয়েছে। গত ১৭ বছরে তিনি বহু প্রতিহিংসার শিকার হয়েছেন। এর আগে ২০১৬ সালের ৬ নং খুরমা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে চেয়ারম্যান প্রার্থী ছিলেন তিনি।সম্প্রতি ছাতক শহরের একটি বাসায় আমাদের প্রতিনিধির সাথে আলাপকালে নিজের প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেন আব্দুল আলিম। তিনি খুরমা উত্তর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গদারমহল গ্রামের বাসিন্দা এবং কৃষক পরিবারের সন্তান। তার পিতা মরহুম মছদ্দর আলী। এলাকায় তিনি একজন দক্ষ সংগঠক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজকর্মী হিসেবে পরিচিত।দলীয় সিদ্ধান্তের প্রতি আস্থাঃ প্রার্থিতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আব্দুল আলিম বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সর্বনিম্ন কাঠামো হচ্ছে ইউনিয়ন পরিষদ। আগামী নির্বাচনে দলীয় প্রতিক থাকবেনা এমনটাই তার ধারণা। তবে তিনি বলেন, “যেহেতু আমি একটি বড় রাজনৈতিক দলের সাথে জড়িত, সেহেতু আমি দলের সিদ্ধান্ত নিয়েই প্রার্থী হতে চাই। দল আমাকে একবার মনোনয়ন দিয়েছে। আমি দলের প্রতি কৃতজ্ঞ। আগামী দিনগুলোতে ও দলের সকল সিদ্ধান্ত মেনে আস্থাশীল হয়ে কাজ করবো।” জনপ্রিয়তা নিয়ে আত্মবিশ্বাসীঃএলাকায় নিজের জনপ্রিয়তা সম্পর্কে তিনি বলেন, “এলাকায় আমার অনেক জনপ্রিয়তা রয়েছে বলে আমি মনেপ্রাণে বিশ্বাস করি। কারণ আমি সব সময় এলাকা বা ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের সাথে থাকার চেষ্টা করেছি এবং মানুষের উপকারে আসার চেষ্টা করেছি, কখনো কারো মন্দ করি নি। আমি এলাকার সকল ভালো কাজের অংশীদার হতে চাই। এজন্য মানুষ আমাকে ভালোবাসে।”দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাঃ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে আব্দুল আলিম জানান, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির সাথে যুক্ত। জনাব আব্দুস শহিদ সাহেব উপজেলা বিএনপির সভাপতি থাকাকালীন সময়ে তিনি দুইবার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া আলহাজ্ব মোশতাক আহমেদ সভাপতি থাকাকালীন সময়ে উপজেলা বিএনপির ২য় যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।খুরমা উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে তিনি চারবার দায়িত্ব পালন করেছেন। এ সময় সভাপতির দায়িত্বে ছিলেন মরহুম হানিফ আলী (আলমপুর), মরহুম তাজ উদ্দিন (নাদামপুর), মরহুম আবুল হোসেন (তকিরাই) এবং সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি ছিলেন আবু নছর সাহেব। মধ্যবর্তী সময়ে তিনি ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেন। বর্তমানে তিনি খুরমা উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ছাতক উপজেলা শাখার আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।নির্বাচিত হলে উন্নয়নের অঙ্গীকারঃনির্বাচিত হলে এলাকার উন্নয়ন নিয়ে পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, খুরমা উত্তর ইউনিয়ন ছাতকের একটি অবহেলিত ইউনিয়ন। এখানে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব রয়েছে।তিনি উল্লেখ করেন, ইউনিয়নের বিভিন্ন গ্রাম যেমন মোহনপুর, তেরাপুর, রসুলপুর (রাখা), ফুরকাননগর, দারগাঁও, মানজিহারা, ঘিলাছড়া, চলিতারবাক, একলিমনর, পলিরটুক ও এলংগি—এসব এলাকায় যাতায়াত ব্যবস্থা অত্যন্ত নাজুক। অনেক জায়গায় কাঁচা রাস্তা পর্যন্ত নেই, ফলে বর্ষাকালে শিক্ষার্থীরা স্কুল-মাদ্রাসায় যেতে পারে না। আব্দুল আলিম বলেন, “এইসব যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আমরা করতে চাই। যাতে ইউনিয়নের সব গ্রামের মানুষ পাকা রাস্তা দিয়ে গাড়িতে চলাচল করতে পারে।” তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ ও সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। এছাড়া তিনি বলেন, ইউনিয়নের ভাঙা পাকা সড়কগুলো সংস্কার, নতুন কালভার্ট নির্মাণ এবং কৃষিতে উন্নয়নের জন্য সেচ ব্যবস্থার উন্নয়ন জরুরি। কৃষি নির্ভর এই ইউনিয়নে বারো মাস ফসল উৎপাদনের লক্ষ্যে কাজ করার পরিকল্পনা রয়েছে তার। শিক্ষা খাতেও উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, বিদ্যমান স্কুল ও মাদ্রাসার উন্নয়ন এবং একটি কলেজ প্রতিষ্ঠা করা অত্যন্ত প্রয়োজন।সবশেষে তিনি বলেন, “নির্বাচিত হলে সাধারণ মানুষের কল্যাণে সকলের সহযোগিতায় যতোটুকু সম্ভব এসব কাজ করতে চাই।


আরও খবর




মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনসেবা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সেলিম সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা

পত্নীতলা ও ধামইরহাটে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ২

লালমোহনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

স্পেন এন্ড নিউরো কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশের আয়োজনে বিশ্ব স্টোক দিবসে নগরীর সিআরবি থেকে মিনি ম্যারাথন

ইটনায় পাচারের সময় ১০৮ বস্তা সারসহ নৌকা জব্দ করল নৌপুলিশ

ফুলবাড়ীয়ায় তাযকিয়াতুল উম্মাহ্ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনসেবা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সেলিম সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা

পত্নীতলা ও ধামইরহাটে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ২