
পি, কে রায়, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাদক বিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে ইবনে রাব্বী (২৭) নামে এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাত আনুমানিক আড়াইটায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের আন্ধারমুহা (হাজীমিয়া পাড়া) এলাকায় এস আই মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইবনে রাব্বী (২৭)কে নিজ বসতবাড়ির শয়নকক্ষে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় আঁটক করার পর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরাকে জানানো হলে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন নবী জানান, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।





























