
পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আঁটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের পীরগঞ্জ বাজারের পশ্চিম পাশে পাঁকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই মো. মাইনুল ইসলামের নেতৃত্বে চিরিরবন্দর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে মো. আসাদুজ্জামান (২৮)কে ১টি টাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় আটক করেন।
আটককৃত আসাদুজ্জামান (২৮) উপজেলার বাসুদেবপুর (ফকিরপাড়া) গ্রামের মৃত হামিদুল ইসলাম এর ছেলে।
পরে চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে মাদক রাখা ও সেবনের দাঁয়ে আঁটক আসাদুজ্জামান (২৮)কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
চিরিরবন্দর থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



































