
পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ সারাদেশব্যাপী ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচির অংশ হিসেবে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তালপুকুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২৯জুন) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্টের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে সবুজায়নের গুরুত্ব তুলে ধরতে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
র্যালিজুড়ে ছিল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ‘গাছ লাগিয়ে ভরব দেশ, তৈরি হবে সবুজ বাংলাদেশ’, ‘একটি গাছ একটু যত্ন, লেইসের সবুজায়ণ স্বপ্ন’-এমন সব পরিবেশবান্ধব স্লোগান-সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের পদচারণায় বিদ্যালয়ের সবুজ প্রাঙ্গণ যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
‘আমরা যত বেশি বৃক্ষরোপণ করব, তত বেশি পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে। পরিবেশের ভারসাম্য ঠিক তো সব ঠিক। তালপুকুর উচ্চ বিদ্যালয় আয়োজিত এক সেমিনারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ কথা বলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার রায়।
নির্দেশনা মেনে বর্ণাঢ্য র্যালি, সেমিনার ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি পালিত হয়। পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ অংশ নেন।
কর্মসূচির শুরুতে আয়োজিত সেমিনারে পরিবেশের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং তা মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা সবাইকে যার যার জায়গা থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান। সেমিনার শেষে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষানুরাগী লোকনাথ রায় শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “কেবল বৃক্ষরোপণ করলেই হবে না, গাছগুলোকে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করতে হবে।”
বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মো. করিমুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বৃক্ষের প্রয়োজনীয়তা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। ৯নং
ভিয়াইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিদ্যালয় মাঠে একটি ফলদ কাঠাল গাছ, একটি ফলদ জাম গাছ ও একটি নিম গাছের চারা প্রদান করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক শিক্ষার্থী ও নাগরিককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, সবুজ বাংলাদেশ গড়তে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণ ও শিক্ষা প্রতিষ্ঠানের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান (ময়না), বিদ্যালয়ের সহকারি শিক্ষক মায়া রানী রায়, পূর্ণিমা রায়, মোহাম্মদ জাবেরুল ইসলাম, দ্বীপঙ্কর রায়, মোছাঃ লতিফা খাতুনসহ সকল শিক্ষক- কর্মচারী, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচী অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।




























