শিরোনাম
জাতীয় গ্রিডের লোডশেডিংয়ে স্তব্ধ তিতাসের জীবনযাত্রা: সংকট উত্তরণে সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কঠোর নজরদারি পত্নীতলায় গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪ শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রায়গঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত পোরশায় ২৮ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার ভান্ডারিয়ায় দুটি খাল খনন শেষে অতিরিক্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন উপজেলা প্রশাসন
সোমবার ০৩ আগস্ট ২০২৬
সোমবার ০৩ আগস্ট ২০২৬

চকরিয়ায় ‘পুলিশ’ সেজে কারারক্ষীর বাড়িতে ডাকাতি, নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা

প্রকাশিত:বুধবার ১০ জুন ২০২৬ | হালনাগাদ:বুধবার ১০ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

ইয়ার রহমান আনানঃকক্সবাজার ব্যুরোকক্সবাজারের চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলায় একের পর এক সংঘটিত ডাকাতির ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। সর্বশেষ চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের একটি বাড়িতে পুলিশ পরিচয়ে প্রবেশ করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত প্রায় ২টার দিকে বরইতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চাঁদের বাপের পাড়া এলাকায় মাওলানা ফয়জুল আলম ও তাঁর ছেলে কুমিল্লা কারাগারে কর্মরত কারারক্ষী আব্দুল্লাহ আল মুস্তাহিদের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।কারারক্ষী আব্দুল্লাহ আল মুস্তাহিদ জানান, গভীর রাতে একদল অস্ত্রধারী ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে। তারা দাবি করে, বাড়িতে একজন আসামি অবস্থান করছে এবং তাকে ধরতে এসেছে। এ সময় বাড়িতে অবস্থান করছিলেন ফেনী জেলা কারাগারের কারারক্ষী ওবায়দুল হক। তিনি ডাকাতদের হাতে থাকা অস্ত্র সরকারি বাহিনীর অস্ত্র নয় বলে সন্দেহ করলে পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। একপর্যায়ে ডাকাতরা বাড়ির নারী-পুরুষ সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে তারা বাড়ির প্রতিটি কক্ষে তল্লাশির নামে তাণ্ডব চালিয়ে নগদ টাকা, ৫ থেকে ৬টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং প্রায় দেড় ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।বরইতলী থেকে শুরু, বিস্তৃত চকরিয়া-মাতামুহুরীজুড়ে: স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ২১ এপ্রিল রাতে পুলিশের পোশাক পরে বরইতলী ইউনিয়নের চৌকিদারকাটা ও সিকদারপাড়া এলাকায় পৃথক তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এরপর ৩০ এপ্রিল একই ইউনিয়নের সিকদারপাড়ায় সৌদি প্রবাসী দুই ভাইয়ের বাড়িতে আরেকটি বড় ধরনের ডাকাতির ঘটনা সংঘটিত হয়। অল্প সময়ের ব্যবধানে এসব ঘটনায় বিপুল পরিমাণ নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট করা হয়। তবে অধিকাংশ ঘটনায় মামলা দায়ের না হওয়া এবং তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।এলাকাবাসীর অভিযোগ, কিছু ঘটনায় ডাকাতির বিষয়টিকে চুরি বা ব্যক্তিগত বিরোধ হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। ফলে সংঘবদ্ধ অপরাধী চক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে।এমনকি দেশের গণ্ডি পেরিয়ে ভিনদেশেও ছড়িয়েছে মা ও কিশোরী মেয়েকে দলবদ্ধ ধর্ষণের এই ঘটনা। দেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত এক অর্ধচন্দ্র ব্রাহ্মণও এপিসোড বানিয়ে নেটদুনিয়ায় ছেড়েছে তেল-মসলা মিশিয়ে। নিজ এলাকার ঘটনা হওয়ায় সমালোচনা করা হয়েছে খোদ স্বরাষ্ট্র মন্ত্রীকে নিয়েও।বাস্তবতার নিরিখে মানুষের মনে প্রশ্ন জাগছে, একের পর এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হওয়ার পরও পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী এসব ডাকাতি কঠোরভাবে দমনে কেনো ব্যর্থতার পরিচয় দিচ্ছে। মানুষের জান-মাল-ইজ্জত-আব্রুর নিরাপত্তা নিশ্চিত করতে কেনো পারছে না পুলিশ..?এই না পারার পেছনে পুলিশের কী দুর্বলতা বা সক্ষমতার ঘাটতি রয়েছে....? এসবের চুলচেরা বিশ্লেষণও চলছে বিভিন্ন মহলে। স্বরাষ্ট্র মন্ত্রীর নিজ এলাকায় একের পর এসব ডাকাতিসহ আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার মতো ঘটনার আড়ালে কোন রহস্য লুকায়িত আছে কী-না বা এর পেছনে কোন অদৃশ্য চক্র পরিকল্পিতভাবে এসব অপরাধ সংঘটন করছে কী-না সেই সন্দেহও করে যাচ্ছেন কেউ কেউ। আবার অনেকে বর্তমান ওসির চরম অদক্ষতা, অযোগ্যতা ও অপেশাদারিত্বকে দায়ি করে কঠোর সমালোচনাও করে যাচ্ছেন।গ্রিল কেটে, দরজা ভেঙে, পুলিশ পরিচয়ে—নানা কৌশলে ডাকাতি: স্থানীয়দের তথ্য অনুযায়ী, গত ২১ এপ্রিল থেকে ৯ জুন পর্যন্ত চকরিয়া পৌর এলাকা, বরইতলী, পূর্ব বড়ভেওলা এবং মাতামুহুরী উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ১০টিরও বেশি ডাকাতির ঘটনা ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রেই জানালার গ্রিল কেটে কিংবা দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করা হয়েছে। কোথাও কোথাও পুলিশের পরিচয় ব্যবহার করে বাসিন্দাদের জিম্মি করে লুটপাট চালানোর অভিযোগও রয়েছে।ডাকাতির সঙ্গে ধর্ষণের ঘটনায় ক্ষোভ সম্প্রতি মাতামুহুরী উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় একটি পরিবারে মা ও স্কুলপড়ুয়া কিশোরী মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ দেখা গেছে।স্থানীয়দের মতে, শুধু সম্পদ লুট নয়, এখন মানুষের জানমাল ও সম্ভ্রমও হুমকির মুখে পড়েছে। ফলে নিরাপত্তাহীনতা ভয়াবহ আকার ধারণ করেছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন: ক্রমাগত এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে—একের পর এক সংঘবদ্ধ ডাকাতি সংঘটিত হলেও কেন অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে দৃশ্যমান সাফল্য আসছে না? কেন জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না? বিভিন্ন মহলে পুলিশের সক্ষমতা, টহল কার্যক্রম, গোয়েন্দা নজরদারি এবং অপরাধ দমনে কার্যকারিতা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। কেউ কেউ মনে করছেন, সংঘবদ্ধ অপরাধী চক্র পরিকল্পিতভাবে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করছে।এলাকাবাসীর দাবি: এলাকাবাসী অবিলম্বে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী অঞ্চলে পুলিশি টহল জোরদার, সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা এবং গ্রাম পুলিশ ও চৌকিদারদের সম্পৃক্ত করে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, “অচিরেই নয়, এখন থেকেই ডাকাতি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। মানুষের জান-মাল ও সম্ভ্রমের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সময়ের সবচেয়ে বড় দাবি।সিরিজ ডাকাতির বিষয়ে জানতে চাইলে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, গ্রাম পুলিশ ও চৌকিদারদের সম্পৃক্তকরণ এবং নিরাপত্তা জোরদারে কাজ করছে পুলিশ। তিনি দাবি করেন, সংঘটিত ঘটনাগুলোর তদন্ত করে সংশ্লিষ্ট আসামিদের গ্রেপ্তারপূর্বক আদালতে পাঠানো হয়েছে এবং পুলিশের একাধিক গোয়েন্দা দল মাঠে কাজ করছে।বরইতলীর কারারক্ষীর বাড়িতে সংঘটিত ঘটনাকে তিনি “ডাকাতি” হিসেবে আখ্যায়িত করতে অনীহা প্রকাশ করে বলেন, “তিনজন ব্যক্তি এতে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। হারবাং পুলিশ ফাঁড়ি ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


আরও খবর




মধ্যনগর সীমান্তে চোরাচালানের নেপথ্যে কারা?

১০০ শয্যার স্বল্পব্যয়ী হাসপাতালের বাস্তব চিত্র উপেক্ষিত’ অপচিকিৎসা ও ‘গলাকাটা’ বিলের অভিযোগে সংবাদ সম্মেলন

নেতাই নদের ওভারলোড বালুবাহী ট্রাকে ক্ষতবিক্ষত হালুয়াঘাটের সড়ক, প্রতিবাদে মানববন্ধন

জাতীয় গ্রিডের লোডশেডিংয়ে স্তব্ধ তিতাসের জীবনযাত্রা: সংকট উত্তরণে সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী

সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কঠোর নজরদারি

পত্নীতলায় গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪

শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন

আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে

এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টাঙ্গুয়ার হাওরে পর্যটন ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, মানতে হবে কঠোর নিয়ম

রাণীনগরে রেলের অস্বাভাবিক খাজনা বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

জাগো বাঁশখালীর বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার, লিখিত আবেদন থানায়

দিনাজপুরে সাবেক স্ত্রীকে আগুনে পুঁড়িয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

রায়গঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

মধ্যনগর সীমান্তে চোরাচালানের নেপথ্যে কারা?

১০০ শয্যার স্বল্পব্যয়ী হাসপাতালের বাস্তব চিত্র উপেক্ষিত’ অপচিকিৎসা ও ‘গলাকাটা’ বিলের অভিযোগে সংবাদ সম্মেলন

নেতাই নদের ওভারলোড বালুবাহী ট্রাকে ক্ষতবিক্ষত হালুয়াঘাটের সড়ক, প্রতিবাদে মানববন্ধন

জাতীয় গ্রিডের লোডশেডিংয়ে স্তব্ধ তিতাসের জীবনযাত্রা: সংকট উত্তরণে সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী

সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কঠোর নজরদারি

পত্নীতলায় গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪

শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন

আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে

এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ