
আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা সদরস্থ কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ এবং প্রবীণ সিনিয়র শিক্ষক রফিক আহমদের অবসরোত্তর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৭ আগস্ট (সোমবার) দুপুরে বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. সাহেদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, বিএনপি নেতা এম এ হাশেম রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা.) মিঠু চৌধুরী, সংবর্ধিত শিক্ষক রফিক আহম্মেদ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মো. শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া।
আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির সদস্য সচিব আ.ক.ম মোজাম্মেল হক, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, বিএনপি নেতা সেলিম উদ্দিন, চন্দনাইশ পৌরসভা যুবদলের আহবায়ক আজম খান, নেছার উদ্দিন, আইনুল হুদা, নুরুল কবির, আকবর হোসেন, রুহুল কুদ্দুস দুলুস প্রমূখ।



























