
বিশেষ প্রতিনিধি:
"সৃজনশীল সুপ্ত প্রতিভার বিকাশে সুনিপুণ সোপান" স্লোগানে শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ, চন্দনাইশ জোনের উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৫ এর সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামীকাল ২৮ আগস্ট (শুক্রবার) বিকাল ৩ টায় চন্দনাইশ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমদ। উপস্থিত থাকবেন স্থানীয় প্রশাসন, শিক্ষাবিদ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে আসার জন্য সকলের কাছে আমন্ত্রণ জানিয়েছেন চন্দনাইশ জোনের পরিচালক মো. রাজিব হোসেন রিফাত।
উল্লেখ্য যে, গত ২৫ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত পরীক্ষায় চন্দনাইশ জোনের দুটি কেন্দ্রে ১৫২২ জন শিক্ষার্থী অংশ নেয় এবং ১ মার্চ ২০২৬ প্রকাশিত ফলাফলে ১১২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।




























