শিরোনাম
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

ড. ইউনূসকে নিয়ে সরব হচ্ছে কূটনীতিকপাড়া

প্রকাশিত:রবিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

নির্বাচনের আগে কূটনীতিক পাড়া সরব ছিল। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে উঠে বিভিন্ন দূতাবাসগুলোর দৌড়ঝাঁপ ছিল দৃষ্টিকটু। নির্বাচনের পর অবশ্য সেই দৃশ্য পাল্টে যায়। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনকে ত্রুটিপূর্ণ বললেও আস্তে আস্তে নতুন সরকারকে মেনে নিয়েছে। শুধু তাই নয়, কূটনীতিকপাড়াও এখন নতুন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ এর হিড়িক পড়েছে। কিন্তু এর মধ্যেই ড. ইউনূস ইস্যু যেন একটি বড় ধাক্কা দিয়েছে।


কূটনীতিকরা যখন নতুন সরকারের সাথে অর্থনৈতিক, বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে, বিভিন্ন মন্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন ঠিক সেই সময় ড. ইউনূস ইস্যুটি সামনে উঠে এসেছে এবং ইউনূস ইস্যুতে সরব হচ্ছে কূটনীতিকপাড়া। যদিও ড. ইউনূস এক ধরনের প্রতারণামূলক বক্তব্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সহানুভূতি আদায় করার চেষ্টা করছেন কিন্তু গ্রামীন ব্যাংক বা অর্থ মন্ত্রণালয় ড. ইউনূসের মনগড়া অভিযোগ গুলোর যথাযথ জবাব দিতেও ব্যর্থতার পরিচয় দিচ্ছে। গ্রামীণ ব্যাংক থেকে যে সমস্ত বক্তব্যগুলো আসছে, সেই বক্তব্যগুলো গণমাধ্যমে গুরুত্ব পাচ্ছে না। বরং ইউনূসের আর্তনাদ এবং তার পক্ষে জাতিসংঘের মহাসচিব সহ বিভিন্ন ব্যক্তির বক্তব্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। 


সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে, কূটনীতিকপাড়ায় অন্তত আটটি দেশের কূটনীতিকরা ড. ইউনূস ইস্যু নিয়ে এক অনির্ধারিত বৈঠকে মিলিত হয়েছিলেন। ড. ইউনূসের সঙ্গে অবিচার করা হচ্ছে, তার গ্রামীণ কল্যাণ দখল করা হয়েছে ইত্যাদি বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। সরকার ড. ইউনূসের প্রতি কেন অবিচার করছে সেই প্রসঙ্গটিও আলোচনা হয়। 


সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, জাতিসংঘের মহাসচিবের বক্তব্যের সূত্র ধরেই এই ধরনের অনির্ধারিত বৈঠক হয়েছে। তবে বিভিন্ন সূত্রগুলো বলছে যে, ড. ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত ঘনিষ্ঠ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবের কারণেই ইউনূস ইস্যুতে বাংলাদেশের পশ্চিমা দূতাবাসগুলো সরব হচ্ছে। ইতোমধ্যে ইউনূসের বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায় বিবৃতি দিয়েছে। 


তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে, ইউনূসের বিষয়ে সরকারের কিছু করণীয় নেই। এটি গ্রামীণ ব্যাংকের সঙ্গে গ্রামীণ কল্যাণের বিরোধ। গ্রামীণ ব্যাংক যখন প্রতিষ্ঠিত হয়েছিল, তখন গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের কল্যাণের জন্যই গ্রামীণ কল্যাণ প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু গ্রামীণ কল্যাণ শেষ পর্যন্ত ইউনূসের ব্যক্তিগত প্রতিষ্ঠানে পরিণত হয়, যেটি ছিল এক ধরনের প্রতারণা এবং জালিয়াতি। কিন্তু কূটনীতিকদের মধ্যে থেকে প্রশ্ন উঠেছে যে, এতদিন পর কেন বিষয়টি নিয়ে সরকার তৎপর হচ্ছে। এর জবাবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে, বিষয়টি সরকারের না, বিষয়টি গ্রামীণ ব্যাংকের এবং ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থেকে সরে যাওয়ার পরও তার প্রভাব বলয় সেখানে ছিলো। আর এ কারণেই কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। এখন ড. ইউনূসের বিষয়টি নিয়ে কূটনীতিক মহলে সরকারের সঙ্গে কিভাবে বোঝাপড়া করবে সেটি দেখার বিষয়।


নাম প্রকাশ না করার শর্তে একটি পশ্চিমা দেশের কূটনীতিক বলেছেন যে, ইউনূসকে নিয়ে সরকার কিছুটা বাড়াবাড়ি করছে বলে তারা মনে করছে। বিশেষ করে তার দণ্ড, দুর্নীতি দমন কমিশনের মামলা এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে তারা উদ্বিগ্ন। তবে কূটনীতিকরা ড. ইউনূসের ব্যাপারে সরকারের সঙ্গে কিভাবে দেনদরবার করবেন সেই বিষয়টি এখন পর্যন্ত স্পষ্ট নয়।


আরও খবর




আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক