শিরোনাম
সরকারী খাল দখলদারদের বিরুদ্ধে কঠিন হুশিয়ারি দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ২০২৬ সালেও এসএসসিতে সামসুল হক খান স্কুল কলেজের নজরকাড়া সাফল্য অব্যাহত। নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি ও সংবর্ধনা শীঘ্রই সবুজে সাজছে নাঙ্গলকোট এ আর মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের যৌথ উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মুরাদনগর তিতাস নদীতে ভ্রমণ পিপাসুদের ঢল পত্নীতলায় ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ও গ্রাহক সমাবেশ তিতাসে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে ক্ষোভ মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করার চক্রান্ত চলছে: রিজভী খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে কাদাপানি-গর্ত, দুর্ভোগে হাজারো মানুষ
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬

ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

রতন দে,স্টাফ রিপোর্টারঃ মাদারীপুরের ডাসারে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মধ্যরাতে বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা এবং পরদিন সকালে হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ডাসার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী প্রবাসী পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার আমিরী গোপালপুর ইউনিয়নের পশ্চিম বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, প্রতিপক্ষ মজলু সরদারের নির্দেশে তাঁর সমর্থকরা বাদী সুমা আক্তার মায়া ও প্রতিবেশী খোরশেদা বেগমের পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় কয়েকজন নারী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বুধবার মধ্যরাতে প্রবাসী আল আমিন সরদারের বসতঘরের দরজার শিকল রশি দিয়ে বেঁধে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এ ঘটনায় আল আমিনের স্ত্রী সুমা আক্তার মায়া ডাসার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের জের ধরে বৃহস্পতিবার সকালে ইসলাম সরদার, কামরুল সরদার, রেহেনা ও তিসাসহ ১০-১২ জনের একটি দল বাড়িতে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে গালিগালাজ শুরু করে এবং ঘরে থাকা নারীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ভুক্তভোগী সুমা আক্তার মায়া বলেন, "ওরা আমাদের ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারতে চেয়েছিল। আল্লাহর রহমতে বেঁচে গেছি। থানায় অভিযোগ করায় আজ সকালে আবার বাড়িতে ঢুকে আমাদের ওপর হামলা করেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।" প্রতিবেশী খোরশেদা বেগম বলেন, "মধ্যরাতে কান্নার শব্দ শুনে উঠে দেখি পাশের ঘরে আগুন। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে আগুন লাগানোর কাজে ব্যবহৃত বোতল ও পেট্রোল উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং অভিযোগ করতে বলে। অভিযোগ করার পরদিন সকালে আমাদের বাড়িতে ঢুকে আমাকে, আমার স্বামী ও পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে। আমরা এখন চরম আতঙ্কে আছি।" তবে অভিযোগ অস্বীকার করে বিবাদী মজলু সরদার বলেন, "দেড় বছর ধরে জায়গা নিয়ে বিরোধ চলছে। আমরা কাউকে মারধর করিনি এবং আগুনও দিইনি। বরং আজ আমার বড় ছেলেকে সিন্টু ও তার স্ত্রী মারধর করেছে। সে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে।" ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেন, "লিখিত একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"



আরও খবর




সরকারী খাল দখলদারদের বিরুদ্ধে কঠিন হুশিয়ারি দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

২০২৬ সালেও এসএসসিতে সামসুল হক খান স্কুল কলেজের নজরকাড়া সাফল্য অব্যাহত।

নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি ও সংবর্ধনা

শীঘ্রই সবুজে সাজছে নাঙ্গলকোট এ আর মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ

মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের যৌথ উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মুরাদনগর তিতাস নদীতে ভ্রমণ পিপাসুদের ঢল

পত্নীতলায় ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ও গ্রাহক সমাবেশ

জাতীয়/গণঅভ্যুত্থান ২৪ গুলশান-বনানীতে ব্যতিক্রমী ‘বিক্ষোভ মিছিল’: ফ্যাসিবাদের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন ছাত্রনেতা ইয়াসিন আহমেদ

পূবালী ব্যাংকের আয়োজনে আবাদপুকুরে ‘ক্যাশলেস বাংলাদেশ’ কর্মসূচি, র‍্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

বোদায় মূফতী সৈয়দ মুহা: ফয়জুল করিম (শায়েখে চরমোনাই) এর আগমন উপলক্ষে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা

রাণীনগরে ৬৬হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার

পলাশবাড়ীর মনোহরপুর বালিকা উচ্চবিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল

নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা, প্রণয়ন কমিটি

সাতক্ষীরার উন্নয়নে এক টেবিলে দুই এমপি ও জেলা পরিষদ প্রশাসক

তালপুকুর উচ্চ বিদ্যালয়ের ২জন শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

চাপুলিয়ায় জামিনে বেরিয়েই ফের অপরাধে লিপ্ত ‘মাদক সম্রাট ও চোর’ শাকিল, এলাকাবাসী অতিষ্ঠ

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়


এই সম্পর্কিত আরও খবর

সরকারী খাল দখলদারদের বিরুদ্ধে কঠিন হুশিয়ারি দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

২০২৬ সালেও এসএসসিতে সামসুল হক খান স্কুল কলেজের নজরকাড়া সাফল্য অব্যাহত।

নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি ও সংবর্ধনা

শীঘ্রই সবুজে সাজছে নাঙ্গলকোট এ আর মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ

মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের যৌথ উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মুরাদনগর তিতাস নদীতে ভ্রমণ পিপাসুদের ঢল

পত্নীতলায় ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ও গ্রাহক সমাবেশ

জাতীয়/গণঅভ্যুত্থান ২৪ গুলশান-বনানীতে ব্যতিক্রমী ‘বিক্ষোভ মিছিল’: ফ্যাসিবাদের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন ছাত্রনেতা ইয়াসিন আহমেদ

পূবালী ব্যাংকের আয়োজনে আবাদপুকুরে ‘ক্যাশলেস বাংলাদেশ’ কর্মসূচি, র‍্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

বোদায় মূফতী সৈয়দ মুহা: ফয়জুল করিম (শায়েখে চরমোনাই) এর আগমন উপলক্ষে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা