শিরোনাম
মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ সুন্দরবনে বেড়েছে হরিণশিকারি চক্রের দৌরাত্ম্য ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬ বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশ, জার্সির দাম বেড়ে দ্বিগুণ
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ মে ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

।লিটন প্রধান স্টাফ রিপোর্টারঃপঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সচেতন মহলের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনা সভায় বক্তারা বলেন, পঞ্চগড়-দেবীগঞ্জ মহাসড়কসহ উপজেলার বিভিন্ন সড়কে বালু ও পাথরবোঝাই ট্রাকের বেপরোয়া গতি এবং রাতে ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। এছাড়া সড়কে শৃঙ্খলার অভাব, রাস্তার পাশে কৃষিপণ্য ও নির্মাণসামগ্রী ফেলে রাখা এবং অবৈধভাবে যানবাহন পার্কিংয়ের কারণে জনদুর্ভোগ বাড়ছে। বক্তারা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলা, চালকদের সচেতনতা বৃদ্ধি, অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ এবং অবৈধ পার্কিং বন্ধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভায় বিশেষভাবে অপপ্রাপ্তবয়স্ক কিশোরদের হাতে মাহিন্দ্রা, ট্রাক্টর ও অন্যান্য যানবাহনের স্টিয়ারিং তুলে দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকদের বেপরোয়া যানচালনা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। এ বিষয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান উপস্থিতরা। এছাড়া রাস্তার পাশে অনিয়ন্ত্রিতভাবে যানবাহন পার্কিং এবং বালু ফেলে রাখার কারণে সড়ক সংকুচিত হয়ে পথচারী ও যান চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলেও উল্লেখ করা হয়। বিশেষ করে স্কুল চলাকালীন সময়ে শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। আলোচনায় আরও বলা হয়, দেবীগঞ্জ পৌর শহর-এর বিভিন্ন সড়কের মাঝখানে সারিবদ্ধভাবে সিএনজি, অটোরিকশা, অটোভ্যান ও মিনিবাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। তাই নির্ধারিত স্থান ব্যবহার করে যাত্রী ওঠানামা নিশ্চিত করার দাবি জানানো হয়। সভায় উপস্থিত বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে অপপ্রাপ্তবয়স্ক চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা, বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, অবৈধ পার্কিং বন্ধ এবং রাস্তার পাশে জমে থাকা বালু অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন। আলোচনা সভায় দেবীগঞ্জবাসী নিরাপদ সড়কের দাবিতে জোর দাবি জানান।


আরও খবর




মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা

চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

মনপুরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

হামলার অভিযোগে উত্তেজনা, আইনগত ব্যবস্থা চেয়েছে ভুক্তভোগী পরিবার

মানবতার উজ্জ্বল নক্ষত্র এ, বি, এম আরফানুল আলম প্রধান

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

সুন্দরবনে বেড়েছে হরিণশিকারি চক্রের দৌরাত্ম্য

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশ, জার্সির দাম বেড়ে দ্বিগুণ

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা

চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

মনপুরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

হামলার অভিযোগে উত্তেজনা, আইনগত ব্যবস্থা চেয়েছে ভুক্তভোগী পরিবার

মানবতার উজ্জ্বল নক্ষত্র এ, বি, এম আরফানুল আলম প্রধান

সুন্দরবনে বেড়েছে হরিণশিকারি চক্রের দৌরাত্ম্য

চাঁদপুরে বাসচাপায় হাসপাতালের দারোয়ানের মৃত্যু

পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ