শিরোনাম
পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

ডেঙ্গু রোগীতে ঠাসা ঢাকার সরকারি হাসপাতালগুলো

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। একই সঙ্গে বাড়ছে মৃত্যুর হারও। গত আগস্টের তুলনায় সেপ্টেম্বরে রোগী বেড়েছে প্রায় তিনগুণেরও বেশি। এতে রাজধানীর সরকারি হাসপাতালগুলোর শয্যাতে রোগীর সংকুলান হচ্ছে না। বাধ্য হয়ে চিকিৎসা দিতে হচ্ছে হাসপাতালের বারান্দা ও মেঝেতে। চিকিৎসকদেরও হিমশিম খেতে হচ্ছে রোগীর চাপ সামলাতে।


দেশে ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। এই বছর এখন পর্যন্ত ৩৩ হাজার ৯৯ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৭৪ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে,  ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চিকিৎসাধীন। আবার কাছাকাছি পরিমাণ রোগী আছে উত্তর সিটি করপোরেশন এলাকাতেও।



ঢাকার সরকারি হাসপাতালগুলোর মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী আছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৭৭ জন রোগী। ঢাকার আশপাশ থেকেও রোগী সেখানে আসছেন বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ২০ শয্যার একটি ওয়ার্ডে ৬০ জনের বেশি রোগী চিকিৎসাধীন আছেন। ওয়ার্ডে যাদের জায়গা হচ্ছে না তাদের রাখা হচ্ছে হাসপাতালের বারান্দার মেঝেতে।


ডেঙ্গু ওয়ার্ডে কর্তব্যরত নার্সরা জানান, রোগী প্রচুর আসছে, কাউকে তো ফিরিয়ে দেওয়া যায় না। আমরা চেষ্টা করছি চিকিৎসা দেওয়ার।


নরসিংদী থেকে আগত শাহরিয়ার জামিল গত ৩ দিন ধরে জ্বরে ভুগছেন, তার সঙ্গে পেট খারাপ। তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর তার প্লাটিলেট কমে যাওয়ায় এবং রক্তক্ষরণ দেখা দেওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়।



ঢাকার হাসপাতালগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানা যায়, আগস্টের চেয়ে সেপ্টেম্বরে রোগী বেড়েছে প্রায় আড়াই গুণ। সেপ্টেম্বরে ঢাকার সরকারি হাসপাতালগুলোতে রোগী ভর্তি হয়েছে ৪ হাজার ৬৮৪ জন আর আগস্টে ভর্তি হয়েছিল ১ হাজার ৮৬২ জন। বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ ঢাকার ছয়টি হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা ধারণ ক্ষমতার বেশি বলে জানা গেছে। এর মধ্যে, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে ৯০ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২০ জন, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯২ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১১৩ জন এবং ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে ১৫৩ জন চিকিৎসাধীন আছেন।    


রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক এবং নার্সরা। হাসপাতালটি ঘুরে দেখা যায়, অতিরিক্ত রোগীর চাপ সামলাতে মেঝেতেও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ওয়ার্ডে জায়গা না হওয়ায় ওয়ার্ডের বাইরেও অতিরিক্ত বেড বসিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।



মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সত্যজিৎ সাহা বলেন, জ্বর, শরীর ব্যথা বা মাথা ব্যথা, পেটের সমস্যা নিয়ে রোগীরা বেশি আসছে। কিছু রোগী উপসর্গ ছাড়াও আসছে। তবে গত বছরের তুলনায় মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে মনে হচ্ছে। রোগীরা জ্বর আসার দুই দিনের মধ্যে পরীক্ষা করে পজিটিভ হলে হাসপাতালে ভর্তি হচ্ছে।


তিনি বলেন, ডেঙ্গু হলে রোগী বা সাধারণ মানুষ রক্তের প্লাটিলেট কমে যাওয়ার বিষয়টি বেশি গুরুত্ব দিয়ে থাকে। ডেঙ্গুতে প্লাটিলেট কমে যাওয়াই নয়, বরং রোগী মারা যায় ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে। তাই প্লাটিলেটের সংখ্যা ১০ হাজারের ওপরে থাকলে ও রক্তপাত (অ্যাকটিভ ব্লিডিং) না থাকলে, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই।



এছাড়া কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৮২ জন এবং কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ৫৬ জন চিকিৎসাধীন আছেন। সবমিলিয়ে ঢাকার ১৮টি সরকারি হাসপাতালে ৯৫৩ জন রোগী বর্তমানে চিকিৎসাধীন আছেন। সারাদেশে চিকিৎসাধীন মোট ডেঙ্গু রোগীর ২৮ শতাংশই আছে ঢাকার সরকারি হাসপাতালে। এছাড়া ঢাকার বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ৭৪৬ জন। অর্থাৎ সারাদেশে মোট রোগীর অর্ধেকই ঢাকায় চিকিৎসাধীন।


ঢাকার বাইরেও বেড়েছে ডেঙ্গু রোগী। সারাদেশের মধ্যে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। চট্টগ্রাম বিভাগে ৩৭১ জন রোগী বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন। এছাড়া খুলনা বিভাগে ২৩০ জন, রাজশাহী বিভাগে ১৩৮ জন, রংপুর বিভাগে ৭৪ জন, ময়মনসিংহ বিভাগে ১০৫ জন, বরিশাল বিভাগে ২৫৬ জন এবং সিলেট বিভাগে ১২ জন রোগী চিকিৎসাধীন আছেন।


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর শীর্ষে আছে ঢাকা। ঢাকায় এখন পর্যন্ত মারা গেছেন ১২৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এছাড়া বরিশালে ১৭ জন, চট্টগ্রামে ২২ জন, খুলনায় ১০ জন এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন। রংপুর, রাজশাহী এবং সিলেট বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর কোনও ঘটনা পাওয়া যায়নি।


স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, এই বছরের ১ জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৬৩ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯ শতাংশ নারী। আর এখন পর্যন্ত মৃত ১৭৪ জনের মধ্যে ৫১ দশমিক ১ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৯ শতাংশ পুরুষ। অর্থাৎ আক্রান্ত কম হলেও মৃত্যু হার বেশি নারীদের।


সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর বলছে, বছরব্যাপী ডেঙ্গু রোগী পাওয়া গেলেও গত তিন বছর ধরে প্রাদুর্ভাব সবচেয়ে বেশি থাকছে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে। গত বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর রেকর্ড হয়েছে। ওই বছর প্রভাব বিস্তার করে ডেঙ্গুর ডেন-২ ধরন। এবারও এই ধরনটির প্রভাবের ইঙ্গিত মিলেছে আইইডিসিআরের নমুনা বিশ্লেষণে। এর মধ্যে সবচেয়ে বেশি ৬৯ দশমিক ২০ শতাংশ ডেন-২ আক্রান্ত রোগী পাওয়া গেছে। এরপর ২০ দশমিক ৫০ শতাংশ ডেন-৩ শতাংশ, ১০ দশমিক ৩০ শতাংশ ৪ আক্রান্ত। তবে বিশ্লেষণে ডেন-১ আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি।


জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন মনে করেন, চিকিৎসাসেবা বিকেন্দ্রীকরণ করা জরুরি। তিনি বলেন, ঢাকা শহরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র না থাকায় সব রোগী মেডিক্যাল কলেজ হাসপাতালে আসছে চিকিৎসার জন্য। মাধ্যমিক হাসপাতাল বা প্রাথমিক পর্যায়ে চিকিৎসাব্যবস্থা থাকলে এর কয়েক গুণ বেশি রোগীর সেবা দেওয়া যেত। মৃত্যুর সংখ্যাও অনেক কমানো যেতো।


আরও খবর




পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ

পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬