শিরোনাম
কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬

ডেঙ্গুর প্রভাব কমাতে আগেই সঠিক উদ্যোগ নেয়ার পরামর্শ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৬ জুলাই ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৬ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

চলমান বৃষ্টিতে বাড়ছে ডেঙ্গুর উদ্বেগ। আগেভাগে সঠিক উদ্যোগ না নিলে গত বছরের মতো এবছরও রোগটিতে ভুগতে পারেন অসংখ্য মানুষ। এডিস মশার উপদ্রব কমাতে দেশব্যাপী জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের।


বাসাবাড়িতে ব্যবহৃত হওয়ার পর পানি জমে থাকা পাত্র জানালা দিয়ে ছুঁড়ে ফেলা হয় বাইরে। রাজধানীর আফতাবনগরের বহুতল ভবনের পিছনের অংশে দেখা যায় পাত্রে পানি জমে থাকা পানি জানালার বাইরে পড়ে আছে। আর এ থেকেই তৈরি হয়েছে এডিস মশার জন্মানোর পরিবেশ৷


বাইরের অংশ পরিস্কার থাকলেও আফতাব নগরের সেই বাড়িটির ভেতরেও দেখা যায় ময়লা-আবর্জনা জমে আছে বিভিন্ন স্থানে। বিশেষ করে পাশের ভবনের সঙ্গে যুক্ত স্থানে প্লাস্টিকের ব্যবহৃত পাত্র দেখা যায়। যে পরিবেশে সময় পেলেই বাসা বাধবে এডিস মশা।



জানতে চাইলে বার ভাড়াটিয়াদের ময়লা আবর্জনা ফেলার বিষয়ে সচেতন করা হয় বলে দাবি করেন বাড়ির কেয়ারটেকার।


তিনি বলেন, 'বাড়ির মালিক আমাকে বলেছেন যে কেউ যেন বাইরে এভাবে ময়লা না ফেলে, আমি ভাড়াটিয়াদের নিষেধও করেছি। কিন্তু তারপরও তারা ময়লা ফেলে। মাঝেমধ্যে আমি ওগুলো পরিস্কার করি।'


আফতাবনগরে বেশিরভাগ ভবনের নির্মাণকাজ চলছে, যেখানে বৃষ্টির পানি জমে এডিস মশা হতে পারে বলে শঙ্কায় আছেন এলাকাবাসী। তারা বলছেন, সিটি করপোরেশনের পাশাপাশি ব্যক্তি-পরিবার পর্যায়েও হতে হবে সতর্ক।


স্থানীয় একজন বলেন, 'ঝোপঝাড়, গর্ত, নর্দমা পরিস্কার করা হয় না। এখন বৃষ্টির সময়, এগুলোতে পানি জমে থাকে। এই সময় যদি নিয়মিত পরিস্কার রাখা যায় তাহলে মশার উৎপাদনটা কমবে।'


আবাসিকের মতো রাজধানীর ছোট-বড় সবখালেই দেখা যায়, এডিস মশার উপদ্রব। যেখানে খালের ওপরে পড়ে থাকা বিভিন্ন পাত্র পানি জমে রূপান্তর হয়েছে এডিসের লার্ভার কারখানা হিসেবে।


স্থানীয়রা বলছেন, দিনদিন অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে মশার উপদ্রব আর বৃষ্টি হলে সেই যন্ত্রণা বাড়ে কয়েকগুণ। সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেন তারা।


এডিস মশা নিধনের পাশাপাশি যাতে উৎপত্তি না হয়, তার জন্য জনসচেতনতা বাড়তে কাজ করছে জানালেন স্থানীয় কাউন্সিলর।


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলেন, 'মানুষের ভেতরে তেমন কোনো সচেতনতা নেই। সচেতনতা বাড়ানোর জন্য আমরা মাইকিং করেছি, মানুষকে জানানো চেষ্টা করেছি। তারা নিজেরাই সচেতন না। এজন্য মশা বৃদ্ধি পাচ্ছে।'


জ্বর-ঠান্ডার মতো সমস্যা হলেও চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মাঠ পর্যায়ে মশার উপদ্রব রোধ না করতে পারলে রোগী বাড়বে হাসপাতালে।


ডিএসসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের পরিচালক কর্নেল এ কে এম জহিরুল হোসাইন খান বলেন, 'ডেঙ্গু রোগ ঠেকানোর জন্য আমাদের আসলে ৩ স্তরে কাজ করতে হবে। যারা মশক নিধনে আছেন তারা যেমন দায়িত্ব পালন করবেন, পাশাপাশি চিকিৎসা এবং জনগণের সচেতনভাবে অংশগ্রহণ করা দরকার।'


চলতি বছর ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ছুঁইছুঁই, আর মশা বাহিত এই রোগে ভুগে মারা গেছেন ৪৬ জন।


আরও খবর




রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা

চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট

উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য

কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা