শিরোনাম
শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি: ১৫ ডিলারসহ ২০ জনের বিরুদ্ধে মামলা,প্রাণসংশয়ে বাদী কৃষি কর্মকর্তা শিবচরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত লালমোহনে ৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার,সহযোগী পলাতক লাকসামে সড়ক বিভাগ সতর্কীকরণ সাইনবোর্ডের পরেও বালি ভরাট অব্যাহত নাঙ্গলকোটে কাগজপত্র যাচাই অভিযানে তিন হাসপাতালকে ৭ দিনের আল্টিমেটাম নির্বাহী ম্যাজিস্ট্রেটের কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন আবারো সভাপতি এনামুল হক ফারুক আশকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত মাগুরায় পাটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার,স্বামী আহত সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মেয়েকে ধর্ষণের অভিযোগে সেনবাগে বাবা গ্রেপ্তার
শুক্রবার ৩১ জুলাই ২০২৬
শুক্রবার ৩১ জুলাই ২০২৬

দেশের মোটরগাড়ি শিল্প পুরোটাই আমদানিনির্ভর, উৎপাদন-ব্যবহারেও ঢের পিছিয়ে

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:শনিবার ২৭ জুলাই ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৭ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বাংলাদেশের মোটরগাড়ি শিল্প দক্ষিণ এশিয়ার মাঝে তৃতীয় বৃহত্তম। যার পুরোটাই আমদানিনির্ভর। আর একসময়ের বিলাসী গাড়ি, বর্তমানে হয়ে উঠেছে প্রয়োজন। তাই দিন দিন গাড়ির চাহিদা বাড়ছে। প্রতিবেশিদের তুলনায় গাড়ি উৎপাদন ও ব্যবহারে অনেকটাই পিছিয়ে আছে দেশ। তবে, গাড়ি শিল্পকে আমদানি থেকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। তার জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন বলেও জানান তারা।


গাড়ি যেমন প্রয়োজনীয়, তেমনি বিলাসী পণ্যগুলোর মধ্যেও একটি। তবে প্রাইভেট কার ব্যবহারের দিক দিয়ে বাংলাদেশ এশিয়ার অনেক দেশের তুলনায় পিছিয়ে। যেখানে ভারতে প্রতি এক হাজার জনের মধ্যে গড়ে ব্যক্তিগত গাড়ি আছে ২২ জনের, আর মায়ানমারে সে সংখ্যা ১২। সেখানে বাংলাদেশে এই হার ২ দশমিক ৫।


বাংলাদেশের মোটরগাড়ি শিল্প দক্ষিণ এশিয়ার মাঝে তৃতীয় বৃহত্তম। যার পুরোটাই আমদানিমুখী। তবে, দেশে গাড়ির চাহিদা বাড়ছে প্রতিনিয়ত। ২০২২ সালের এক গবেষণার তথ্য থেকে জানা যায়, বাংলাদেশের এক কোটি বিশ লাখ মধ্যবিত্তের গাড়ি কেনার আয় আছে এবং তারা গাড়ি কিনতেও আগ্রহী। প্রতি বছর এই সংখ্যা ১০ থেকে ১৫ শতাংশ হারে বাড়ছে।


তবে এই মূল্যস্ফীতির বাজারে গাড়ি কেনা দিন দিন কঠিন হচ্ছে বলে মনে করেন ক্রেতারা। কর বৃদ্ধি ও তার সাথে পাল্লাদিয়ে গাড়ির দাম বাড়াও একটি বড় কারণ বলে মত অনেকের।


গাড়ি কেনার স্বপ্ন অনেকের থাকলেও সেই স্বপ্ন পূরণ হয় না বেশিরভাগেরই। তবে সবার কাছে গাড়ি পৌঁছে দিতে, দাম সাধ্যের মধ্যে আনার চেষ্টার কথা জানালো বাংলাদেশি গাড়ির ব্যান্ড টাইটান।


বাংলা কারের ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন বলেন, 'আমাদের আসল উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে আমরা প্রথম ম্যানুফ্যাকচারিং করবো। আমরা আজকে কিন্তু ওটা দিয়ে সফল। আমরা জাপান থেকে ইঞ্জিন এন, চীন থেকে বডি নিয়ে এনে এখন সফল একটি গাড়ি তৈরি করতে পেরেছি যার নাম হচ্ছে টাইটান।'


এবছর আধুনিক সব প্রযুক্তি আর নান্দনিক মডেলের ২টি গাড়ি বাজারে এনেছে দেশিয় গাড়ি ম্যানুফ্যাকচারিং ও উৎপাদক প্রতিষ্ঠান বাংলা কার। গাড়ির ২৫ শতাংশ বাংলাদেশে তৈরি করে ২ কোটি মূল্যের গাড়ি দিচ্ছেন ৭০ লাখ টাকায়। সেজন্য বিলাসবহুল গাড়ির স্বাদ কম দামেই পূরণ হচ্ছে।


জাকির হোসেন বলেন, '২০ থেকে ২৫ শতাংশ আমরা লোকালভাবেই সংগ্রহ করছি। বাংলাদেশে কম্পেরেটিভ গাড়ি নিলে দাম হবে দুই কোটি টাকা, যেটা আমরা ৭০ লাখ টাকায় দিচ্ছি।'


শুধু দেশের বাজারে নয়, গাড়ি রপ্তানি করার কথাও জানান এই উদ্যোক্তা।


গ্রাহকদের মাঝেও বেশ সারা জাগিয়েছে এই গাড়িগুলো।


একজন ক্রেতা বলেন, 'আমি যখন এই গাড়ি চালাই, প্রথমেই আমার গাড়ির হ্যান্ডেলিং কোয়ালিটিটা অনেক বেশি ভালো লাগছে। জাপানিজ লাক্সারিয়াস গাড়িগুলো আছে, তার থেকে এটা কোনো অংশেই কম না। গাড়ির আউটলুকও অনেক সুন্দর।'


দেশের প্রথম বৈদ্যুতিক মিনি ট্রাকও আছে এখানে। একবার চার্জে চলবে ৫৫০ কিলোমিটার পথ। এতে ব্যয় কমে আসবে অনেকটাই।


বাংলা কারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.আব্দুস সাত্তার বলেন, 'প্রত্যন্ত অঞ্চল থেকে, এমনকি পাহাড়ি অঞ্চল থেকেও শাক-সবজি পরিবহণ যারা করে, ডিজেল বা পেট্রোলের থেকে কম খরচে তারা এটা করতে পারবে।'


২০২২ সালে প্রতিবেশি দেশ ভারতের পরিসংখ্যান অনুযায়ী, ভারতের মোটরগাড়ি শিল্প উৎপাদন ও মূল্যায়নের দিক থেকে বিশ্বের চতুর্থ বৃহত্তম। ভারতের গাড়ি শিল্পের মূল্য ১০০ বিলিয়ন ডলারেরও বেশি এবং এটি দেশের মোট রপ্তানির ৮ শতাংশ। অথচ বাংলাদেশ মাত্র যাত্রা শুরু করছে গাড়ি উৎপাদনের।


বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে বাংলাদেশে গাড়ির সরঞ্জাম উৎপাদনের দিকে আরও মনোযোগী হতে হবে।


বারভিডার সেক্রেটারি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, 'এখানে গাড়ির দরজা বানাই না, সিট বানাই না, গাড়ির স্টিয়ারিং বানাই না, আমাদের এখানে তো কিছুই প্রডাকশন হয় না। যখনই ইন্ডাস্ট্রি আমদানি থেকে সহজ হবে, তখন কিন্তু সবকিছুরই দাম কমে যাবে। সে সময় বিদেশি মুদ্রারও দাম বেড়ে যাবে। সেজন্য সরকারের একটা সুনির্দিষ্ট পলিসি দরকার।'


বাংলা কারের মতো বাংলাদেশি গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্রমেই বাড়লে কমে আসবে গাড়ি দাম। আমদানিমুখী এ খাত হয়ে উঠবে রপ্তানির বড় হাতিয়ার, ভূমিকা রাখবে জিডিপিতেও।


আরও খবর




শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি: ১৫ ডিলারসহ ২০ জনের বিরুদ্ধে মামলা,প্রাণসংশয়ে বাদী কৃষি কর্মকর্তা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভিডিও ধারণকালে সাংবাদিকের ওপর হামলা

শিবচরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

লালমোহনে ৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার,সহযোগী পলাতক

লাকসামে সড়ক বিভাগ সতর্কীকরণ সাইনবোর্ডের পরেও বালি ভরাট অব্যাহত

নন্দীগ্রামে জেলা প্রশাসক তৌফিকুর রহমান

নাঙ্গলকোটে কাগজপত্র যাচাই অভিযানে তিন হাসপাতালকে ৭ দিনের আল্টিমেটাম নির্বাহী ম্যাজিস্ট্রেটের

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন আবারো সভাপতি এনামুল হক ফারুক

হালুয়াঘাটে খালের পানিতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু

বাঙ্গরা বাজারে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী পলাতক

আশকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত

মাগুরায় পাটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার,স্বামী আহত

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

কটিয়াদীতে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে নিরাপত্তা প্রস্তুতি

মেয়েকে ধর্ষণের অভিযোগে সেনবাগে বাবা গ্রেপ্তার

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা


এই সম্পর্কিত আরও খবর

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

অর্থনীতির কিছু সূচকে স্বস্তির আভাস মিললেও তা স্থায়ী নয় : সিপিডি

পোশাক রপ্তানিতে নতুন ধাক্কার শঙ্কা