শিরোনাম
মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নেই ফার্মেসি, রাতবিরাতে ভোগান্তি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ৩০ মার্চ ২০২৪ | হালনাগাদ:শনিবার ৩০ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদের ১৩টি এবং ছাত্রীদের পাঁচটি আবাসিক হলসহ বেশকিছু হোস্টেল ও ছাত্রাবাসে কমপক্ষে আঠারো থেকে বিশ হাজার শিক্ষার্থীর বসবাস। তবে এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর স্বাস্থ্য সুরক্ষার জন্য আবাসিক হল ও হোস্টেলগুলোতে নেই কোনো ফার্মেসি বা মেডিসিন কর্নার। পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে একটি মাত্র ওষুধের দোকান। যেটি অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এবং এই একটি ওষুধের দোকানের ওপরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারী সবাই নির্ভরশীল।


হলের দোকানগুলোতে নাপা কিংবা প্যরাসিটামলজাতীয় কিছু ওষুধ পাওয়া গেলেও প্রয়োজনীয় বেশিরভাগ ওষুধই সেখানে মেলে না। ফলে হলপাড়ার (বিজয় একাত্তর হল, বঙ্গবন্ধু হল, জিয়া হল, কবি জসীমউদদীন হল) একজন অসুস্থ শিক্ষার্থীকে ওষুধ কেনার জন্য যেতে হয় শাহবাগ, কাঁটাবন বা বিশ্ববিদ্যালয় ক্লাবে। সূর্যসেন হল, মুহসীন হল, জহুরুল হক হলের শিক্ষার্থীদের ওষুধ কিনতে যেতে হয় শাহবাগ, পলাশী বা আজিমপুরে।



এছাড়া কবি সুফিয়া কামাল হল, ফজলুল হক মুসলিম হল, শহীদুল্লাহ্ হল ও অমর একুশে হলের শিক্ষার্থীদের ওষুধের প্রয়োজন হলে যেতে হয় আনন্দবাজার, ঢাকা মেডিকেল অথবা চাঁনখারপুল এলাকায়। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল, কুয়েত মৈত্রী হল ও শাহনেওয়াজ হোস্টেলের একজন অসুস্থ শিক্ষার্থীর ওষুধ কেনার জন্য আজিমপুরের ওষুধের দোকানগুলোই একমাত্র ভরসা।



অথচ অসুস্থ অবস্থায় শিক্ষার্থীদের হাতের নাগালে ওষুধের ব্যবস্থা রাখার কথা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কিন্তু বাস্তবতা ভিন্ন, একজন অসুস্থ শিক্ষার্থীকে ওষুধ কেনার জন্য সহ্য করতে হয় আরেক ধকল। ফলে নিয়মিত চরম ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতে হয় আবাসিক হলের ছাত্রীদের।


স্বভাবতই পুরুষদের চেয়ে নারীদের প্রাথমিক চিকিৎসার সরঞ্জামাদি বেশি প্রয়োজন হয়। কিন্তু ছাত্রী হলগুলোতে আলাদা করে বিশেষ স্বাস্থ্যসেবার কোনো আয়োজন দেখা যায় না। ছাত্রদের হলে ফার্মেসি না থাকলেও ‘সিক বয়’ হিসেবে দু-একজন কর্মচারী থাকেন। যারা অসুস্থ শিক্ষার্থীদের বিভিন্ন সেবা দিয়ে থাকেন। যদিও তাদের নিয়েও অভিযোগ আছে ছাত্রদের। কিন্তু ছাত্রীদের হলে ‘সিক গার্ল’ হিসেবে কোনো কর্মচারীই নেই।



শামসুন নাহার হলের শিক্ষার্থী মুহাইমিনা খাতুন  বলেন, আমাদের হলের স্টেশনারি দোকানে শুধু প্যারাসিটামল আর গ্যাস্ট্রিকের ওষুধ পাওয়া যায়। যে কারণে বাধ্য হয়ে ঢাকা মেডিকেলের সামনে, বিশ্ববিদ্যালয় ক্লাবে অথবা শাহবাগে গিয়ে ওষুধ আনতে হয়। এতে অনেকটা সময় অপচয় হয়। এক্ষেত্রে বিশেষত মেয়েদের হলগুলোতে একটা করে মেডিসিন কর্নার থাকা অত্যন্ত প্রয়োজন। হঠাৎ কোনো ওষুধ প্রয়োজন হলে রাতবিরাতে বাইরে যেতে হয়। আমি মনে করি, প্রত্যেক হলে একটি ফার্মেসি থাকা দরকার।


বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারেও শিক্ষার্থীরা সর্বোচ্চ প্যারাসিটামল বা সমমানের ওষুধ পান। এর বেশি কিছু সেখানেও সরবরাহ করা হয় না। ফার্মেসির দাবি শিক্ষার্থীরা জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরেই। কিন্তু এ বিষয়ে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যায় না।



জহুরুল হক হলের শিক্ষার্থী সুজন আলী বলেন, আমাদের হলের বিশাল এলাকার ভেতরে মুচির দোকান থেকে শুরু করে সেলুন, ধোপা, স্টেশনারি ও বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে। কিন্তু একটা প্যারাসিটামলের জন্য আমাকে হয় পলাশী অন্যথায় ঢাবি ক্লাবে যেতে হয়। হলের ভেতর নির্দিষ্ট একটি ওষুধের দোকান বা কর্নার থাকা দোষের কেন?




গত বছরের আগস্টে ফার্মেসি স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তারা কার্জন হল এলাকায় ফার্মেসি ও ভেন্ডিং মেশিনের দাবিতে মানববন্ধন করেন। এসময় শিক্ষার্থীরা জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নারী শিক্ষার্থীদের জরুরি সেবার জন্য ফার্মেসি চাওয়া হয়েছে। কিন্তু প্রশাসন নির্বিকার। এ এলাকায় ছাত্রীদের জরুরি প্রয়োজনে ফার্মেসি সেবার দরকার হয়। শুধু ছাত্রীরাই নন, যে কোনো জরুরি সমস্যায় ছাত্রদের জন্যও ফার্মেসি প্রয়োজন। জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে এ এলাকায় ফার্মেসি/ভেন্ডিং মেশিন স্থাপন করলে শিক্ষার্থীরা উপকৃত হবেন।



এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না- জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার  বলেন, এটা সাধারণ শিক্ষার্থীদের একটি দাবি। কিন্তু আমরা আসল জায়গাটিই তো এখনো ঠিক করতে পারিনি। আমরা প্রথমত চেয়েছিলাম আমাদের মেডিকেল সেন্টারের সার্ভিসটি অত্যাধুনিক করতে। সেটি শিক্ষক ও শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত করতে পারলে, সেই সাপোর্ট তৈরি করতে পারলে আমরা হলগুলোতে এ সার্ভিস এক্সটেন্ড করতে পারবো।


‘উপাচার্যের এ বিষয়ে পরিকল্পনা রয়েছে। মেডিকেল সেন্টারটি আধুনিক ও উন্নতমানের করার জন্য তার অভিপ্রায় রয়েছে। এ বিষয়ে আমাদের গত সিনেট অধিবেশনে মোটামুটি আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে আমরাও সিরিয়াসলি ভাবছি’- বলেন তিনি।




ড. সীতেশ চন্দ্র বাছারের ভাষ্য, আমরা যদি মেডিকেল সেন্টারের সেবা বাড়াতে পারি তাহলে সেখান থেকেই শিক্ষার্থীদেরও প্রয়োজনীয় সেবা দেওয়া সম্ভব হবে। কিন্তু হলে হলে ফার্মেসি করাটা একটু মুশকিলই। জরুরি ওষুধের প্রয়োজনে কল করলে সার্ভিসটি যেন সরাসরি নির্দিষ্ট হলের গেটে পৌঁছে যায়, সে ব্যবস্থাটা আমরা ধীরে ধীরে তৈরি করবো।



‘তার আগে মেডিকেল সেন্টার ক্যাপাবল করতে, ক্যাপাসিটি বাড়াতে আমরা উপাচার্যের সঙ্গে শিগগির কথা বলবো। এর আধুনিকায়নে যে প্ল্যান আছে তা বাস্তবায়ন করতে পারলে ভবিষ্যতে হাতের নাগালে ওষুধ বা সেবা পেতে কোনো সমস্যা হবে না। শিক্ষক-শিক্ষার্থীদেরও বর্তমান অবস্থা থেকে পরিত্রাণ মিলবে’- যোগ করেন উপ-উপাচার্য।


আরও খবর




চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

শাজাহানপুরে আমরুল ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মাঠের বাস্তব চিত্র তুলে ধরুন, আমরা ব্যবস্থা নেব’: নারায়ণগঞ্জের এসপি

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড

বন্যার ক্ষয়ক্ষতি কমাতে উলিপুরে ‘প্রভাতী’ প্রকল্পের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরের বি‌ভিন্ন জলাশয়-পুকুরে ১০ হাজার পোনা অবমুক্ত

ফতুল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক