শিরোনাম
মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা" মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬

ঢাকা মহানগর আওয়ামী লীগের তৃণমূলে হতাশা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৩ মার্চ ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৩ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ক্ষমতাসীন দলের মূল শক্তি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। তবে সম্মেলন হলেও কমিটির মেয়াদ শেষের পর এই দুই সিটির থানা, ওয়ার্ড ও ইউনিটের নতুন কমিটি গঠন করা হয়নি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একাধিকবার নতুন কমিটি গঠনে তাগাদা দিলেও দুই সিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের দ্বন্দ্বে তৃণমূলে কমিটি গঠন করা যাচ্ছে না। সম্প্রতি দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নির্দেশনা দিয়েছেন তৃণমূল পর্যায়ে সম্মেলন হয়ে যাওয়া এলাকায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে। তারপরও টনক নড়ছে না ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটির আওয়ামী লীগ নেতাদের।


ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১৯ সালের ৩০ নভেম্বর। ওইদিন সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করা হলেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় ২০২০ সালের ১৯ নভেম্বর। নিয়ম অনুযায়ী ২০২২ সালের নভেম্বরে মূল কমিটির সম্মেলন হওয়ার কথা থাকলেও তা এখন পর্যন্ত হয়নি। তবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৮০২টি ইউনিট, একটি ইউনিয়ন, ৬৪টি ওয়ার্ড ও ২৬টি থানায় সম্মেলন হয়েছে। কিন্তু কোথাও কমিটি গঠন করা হয়নি। 


ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অধীনে ২৪টি থানা, ৭৫টি ওয়ার্ড, ৫টি ইউনিয়ন এবং ৪০০টি ইউনিট রয়েছে। এরমধ্যে ইউনিটগুলোয় প্রথমবারের মতো সম্মেলন করে কমিটি গঠন করা হয়েছে। তবে এখন পর্যন্ত থানা ও ওয়ার্ডের কমিটি গঠন করা হয়নি। জানা গেছে, বিএনপি-জামায়াতের যেকোনো কর্মসূচির বিপরীতে মাঠে অগ্রণী ভূমিকা পালন করে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ। কিন্তু এই দুই নগর আওয়ামী লীগ ধীরে ধীরে শক্তিহীন হয়ে পড়ছে। কারণ এই দুই নগর আওয়ামী লীগের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত থানা, ওয়ার্ড ও ইউনিটের কমিটি গঠন করতে পারেনি। তবে থানা, ওয়ার্ড ও ইউনিটের সম্মেলন হয়েছে। কমিটি না দেওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি হয়ে ক্ষোভ বাড়ছে। ফলে দুই নগর আওয়ামী লীগ কর্মসূচি দিলেও থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা তাতে অংশগ্রহণ করছেন না।


খোঁজ নিয়ে জানা গেছে, থানা, ওয়ার্ড ও ইউনিটের কমিটি গঠনের আগে দুই নগর আওয়ামী লীগ চাচ্ছে প্রথমে নিজের সম্মেলন করতে। সেখানে নতুন যে কমিটি হবে তারাই পরে থানা, ওয়ার্ড ও ইউনিটের কমিটি গঠন করবে। 


এ নিয়ে ইতিমধ্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেছেন দুই নগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। তারা থানা, ওয়ার্ড ও ইউনিটের কমিটি গঠন না করে দায় এড়িয়ে যেতে চাইছেন। কারণ নিজেদের কমিটির মেয়াদ শেষ হওয়ায় এই মুহূর্তে থানা, ওয়ার্ড ও ইউনিটের কমিটি গঠন করে বাড়তি সমস্যায় জড়াতে চাইছেন না। 


ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করে বলেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০২২ সালের নভেম্বরে। কিন্তু থানা, ওয়ার্ড ও ইউনিটের কমিটিগুলো এখনও দেওয়া হয়নি। কারণ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কমিটির মধ্যে রয়েছে মতবিরোধ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তাদের পকেট কমিটি করতে চান। আওয়ামী লীগ সভাপতি এবং সাধারণ সম্পাদক একাধিকবার তাগাদা দিলেও থানা, ওয়ার্ড ও ইউনিটের কমিটি গঠন করতে গড়িমসি করা হচ্ছে। 

একইসঙ্গে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি নিজস্ব লোক দিয়ে পকেট কমিটি করতে চাইছেন। এতে তাদের মধ্যে মনোমানিল্য সৃষ্টি হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। ফলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ যখন কোনো কর্মসূচি দেয়, তখন নেতাকর্মীদের উপস্থিতি কম হয়। যদিও দুই নগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা বলছেন, আগামী মার্চের শেষ নাগাদ থানা, ওয়ার্ড ও ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। 


ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আওতাধীন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল বলেন, আমাদের ডেমরা থানা আওয়ামী লীগ দীর্ঘদিন আগেই সম্মেলন করেছি। কিন্তু কমিটি গঠন করা হয়নি। আমি অনেক আগেই সভাপতি পদে জীবন বৃত্তান্ত জমা দিয়ে রেখেছি। কমিটির কথা নেতাদের কাছে বললে তারা বলেন, এই দিচ্ছি, দেব। এতে দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। ফলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ কর্মসূচি ডাকলে কেউ যেতে চায় না।


ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, দল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, সম্মেলন ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করার। থানা, ওয়ার্ড ও ইউনিটের সম্মেলন হয়েছে। নিজেদের মধ্যে কিছু জটিলতায় কমিটি ঘোষণা করা হয়নি। এ ছাড়া গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সবাই ব্যস্ত ছিলেন। তবে আমরা কাজ করছি, আগামী মার্চের শেষ নাগাদ কমিটিগুলো ঘোষণা করা হবে।


ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ থানা, ওয়ার্ড ও ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশনা দিয়েছে। কমিটি গঠনের কাজ চলমান রয়েছে। কবে ঘোষণা করতে পারব এখনই বলতে পারছি না। কারণ কমিটি নিয়ে বেশ জটিলতা আছে।


ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, এখনই বলতে পারছি না কবে নাগাদ থানা, ওয়ার্ড ও ইউনিটের নতুন কমিটি গঠন করতে পারব। তবে কাজ চলছে।

নাম প্রকাশ না করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক সহ-সভাপতি বলেন, দক্ষিণের সভাপতি আবু আহম্মেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তাদের নিজস্ব বলয়ের লোক দিয়ে কমিটি দিতে চান। আমাদের কিছুই জানানো হয় না। এ নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে মনোমানিল্য চলছে। ফলে থানা, ওয়ার্ড ও ইউনিটের কমিটি ঘোষণা করতে পারছেন না। এখন তারা চাইছেন থানা, ওয়ার্ড ও ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি না দিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন করতে। ইতিমধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে এমন একটি প্রস্তাব দিয়েছেন তারা।


ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের থানার সভাপতি ও সাধারণ সম্পাদক পদের একাধিক প্রার্থী বলেন, আমরা অনেক আগেই জীবন বৃত্তান্ত জমা দিয়েছি। কিন্তু থানার কমিটি দেওয়া হচ্ছে না। এ কারণে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। ফলে কোনো কর্মসূচি ডাকলেও নেতাকর্মীদের উপস্থিতি কম থাকে। 


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য নাম প্রকাশ না করে বলেন, ঢাকার থানা, ওয়ার্ড ও ইউনিটের সমম্মেলন হলেও কমিটি দিতে পারেনি ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ। এ নিয়ে দলের মধ্যে ক্ষোভ রয়েছে। আমাদের কাছে তৃণমূল পর্যায়ের নেতারা এসে অভিযোগ করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ নিয়ে একাধিকবার তাগিদ দিয়েছেন। কিন্তু নিজেদের লোক দিয়ে কমিটি করতে গিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে। ফলে তারা কমিটি দিতে পারছেন না। 


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূলকে শক্তিশালী করতে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের অধীনে থানা, ওয়ার্ড ও ইউনিটের কমিটি দেওয়া খুব জরুরি। আবার সামনে রমজান মাস। তাই এখন কমিটি করতে গেলে সমস্যা আরও জটিল হবে। তারপরও আমি যতটুকু জানি তারা চেষ্টা করছে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার।


আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগ অনেক বড় সংগঠন। কোথাও কোথাও সম্মেলন হলেও কমিটি হয়নি। আবার কমিটি হলেও পূর্ণাঙ্গ হয়নি। তাই সম্মেলন ও কমিটি দ্রুত দিতে নির্দেশনা রয়েছে দলের শীর্ষ পর্যায় থেকে। ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের কারণে সাংগঠনিক কাজ কিছুটা স্তিমিত ছিল। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন তৃণমূলকে শক্তিশালী করতে। আমি জানি ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের আওতাধীন থানা, ওয়ার্ড ও ইউনিটের কমিটি গঠনের কাজ চলছে। হয়তো শিগগিরই ঘোষণা করা হবে।


আরও খবর




মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত টিনশেড ঘর,ক্ষতি ১০ লাখ টাকা

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে প্রস্তুতি সভা

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান