শিরোনাম
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

ঢাকাজুড়ে তীব্র যানজট

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০৩ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০৩ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রাজধানীতে ভোর থেকে সকাল পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়েছে। মূল সড়কের পাশাপাশি অনেক এলাকার অলিগলিতেও পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীসহ বাইরে বের হওয়া মানুষজন।


মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভারী বৃষ্টি হওয়ায় রাজধানীর মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, বসুন্ধরা, বারিধারা, গুলশান, বনানী, মোহাম্মদপুর, ধানমন্ডি ২৭-সহ বিভিন্ন এলাকার সড়কে পানি জমেছে। বেলা ১২টা পর্যন্ত অনেক এলাকার সড়ক থেকে পানি নামেনি। জলাবদ্ধতার কারণে অনেক স্থানে সড়কে বিকল হয়ে গেছে সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন। যে কারণে ঢাকাজুড়ে তীব্র যানজট তৈরি হয়েছে।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,  রাজধানীতে সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকা ও রাজশাহী বিভাগেই আজ বৃষ্টি হয়েছে বেশি। আজ এই দুই বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। অন্য বিভাগগুলোর কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে।



ঢাকা নিউ মার্কেটে যাবেন ব্যবসায়ী মমতাজ উদ্দিন। তিনি  বলেন, সকাল থেকেই বৃষ্টি। ধানমন্ডি-২৭ কোমরের উপরে পানি। যে যানজট লেগেছে, আজ জীবন শেষ। এতো পানির ওপর দিয়ে গাড়ি কীভাবে চলবে। একটু বৃষ্টি হলেই রাস্তায় যানজট তৈরি হয়। কী একটা পরিস্থিতিতে যে পড়ে আছি!


রাজধানীর ধানমন্ডি-২৭ এলাকার সড়কে পানির ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে দিয়েছেন মু. শাহিনুজ্জামান শাকিল। সেখানে মাসুদ রানা নামে একজন লেখেন, ‌'সব দোষ সরকারের আপনি/আমি যখন খাবার বা বাজার করার পরিত্যক্ত প্যাকেট, প্লাস্টিক বোতল, পলিথিন ইত্যাদি কোথায় ফেলি।'


আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর ধারাবাহিকতায় আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।


এছাড়া বৃষ্টির ফলে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।


আরও খবর




জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

সুন্দরবনে বেড়েছে হরিণশিকারি চক্রের দৌরাত্ম্য

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশ, জার্সির দাম বেড়ে দ্বিগুণ

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

এ দেশের মানুষ ধর্মভীরু, কিন্তু জামায়াতকে পছন্দ করে না: রিজভী

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

সবজির বাজারে স্বস্তি, ব্রয়লারের কেজি ১৫০ টাকা

চাঁদপুরে বাসচাপায় হাসপাতালের দারোয়ানের মৃত্যু

পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন