শিরোনাম
ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

বৃষ্টিতে ঢাকায় ফিরল জলাবদ্ধতার দুর্ভোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৬ জুন ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৬ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রাজধানীতে সকাল থেকে হঠাৎ মুষলধারে বৃষ্টি হওয়ায় বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আষাঢ়ী বৃষ্টিতে তলিয়েছে রাজধানীর বিভিন্ন সড়ক; তাতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

সকালে অফিসগামী মানুষও বিড়ম্বনার শিকার হয়েছেন।  


বুধবার (২৬ জুন) সকাল থেকে হালকা মেঘে ঢাকা ছিল ঢাকার আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কালো মেঘে ঢেকে যায়। সকাল ৯টার দিকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। বেলা সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি হচ্ছিল।  


এদিকে বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। বিশেষ করে নিম্নাঞ্চলগুলো বৃষ্টিতে কোথাও কোথাও হাঁটু পানি জমেছে।  


রাজধানীর বংশাল, মগবাজার, মৌচাক, ওয়ারলেস এলাকায় পানি জমে থাকতে দেখা যায়।  


এদিকে বৃষ্টির কারণে ঈদের ছুটির পর স্কুলকলেজ খোলার প্রথম দিনই শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা মারাত্মক দুর্ভোগে পড়েছেন।  


রাজধানীর পুরান ঢাকার বাসিন্দা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী মোবাশ্বের জানান, সকালে বৃষ্টির কারণে যানবাহন পেতে বেশ কষ্ট হয়েছে। এ রাস্তাতেও যানজট দেখা দেয়।  


বৃষ্টির কারণে রাইড শেয়ারিং তথা মোটরসাইকেল চালক ও আরোহীরাও ভোগান্তিতে পড়েন। পুরান ঢাকার রায় সাহেব বাজার থেকে বারিধারা যাওয়ার জন্য রাইড ভাড়া করেছিলেন এক আরোহী। কিন্তু বৃষ্টির কারণে কয়েক দফা থেমে ও ভিজে শেষ পর্যন্ত মগবাজার এসে নামিয়ে দিতে বাধ্য হন। ওই মোটরসাইকেল চালক জানান, সকাল থেকে বৃষ্টির কারণে আজ ভাড়াও পাচ্ছেন না। এদিকে ভিজতে ভিজতে অসুস্থ হয়ে গেছেন।  


বৃষ্টিতে রিকশা চালকসহ নিম্ন আয়ের মানুষরাও চরম ভোগান্তিতে পড়েছেন। বৃষ্টির কারণে রিকশা ও সিএনজি ভাড়াও বেশি দিতে হচ্ছে।  


মগবাজারের এক রিকশাচালক জানান, সকাল থেকে বৃষ্টি। তবুও পেটের দায়ে রোজগারের কথা মাথায় রেখে বের হইছি।  


ফার্মগেট থেকে বাবার সঙ্গে মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুলে যাচ্ছিল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জারিফ। বৃষ্টির কারণে রেইন কোর্ট গায়ে জড়িয়ে রওয়ানা দেয় সে। তার মতো অনেক শিক্ষার্থী স্কুল খোলার প্রথম দিন ভোগান্তিতে পড়েছে।  


আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে৷ তবে ভ্যাপসা গরম অব্যাহত থাকবে।  


আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার (২৭ জুন) সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।  


আগামী তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।  


আরও খবর




সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত

দিনাজপুরের লিচুর প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশু‌কে ধর্ষণ চেষ্টার অভিযোগে রহিম ঋশি নামে এক যুবক আঁটক

শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে

বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা

মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার

টাঙ্গুয়ার হাওরে শব্দদূষণের বিরুদ্ধে কঠোর অভিযান: ৬ নৌযান, ১৪ লাউডস্পিকার আটক, ৫ জন আটক

১ জুন থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দ্বার।

রাজবাড়ীতে জিয়াউর রহমানের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় দুর্বৃত্তদের হামলায় নারীসহ আহত-৫

রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

সৌহার্দ্য ও আনন্দের মেলবন্ধনে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরে ২৮ ঘন্টা পরও সন্ধান মেলেনি নদীতে পরে নিখোঁজ হওয়া রাসেলের

উলিপুরে চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ী-ঘরে হামলা ও ভাঙচুর

শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন