
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হিপ জয়েন্ট অপারেশন জনিত অসুস্থতায় চিকিৎসাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ আগষ্ট) সকালে বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ শামসুজ্জামান এর নির্দেশনায় উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীদেরকে নিয়ে এই দোয়া অনুষ্ঠিত হয়।
মোনাজাতের পূর্বে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় করে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম। পরে দোয়া পরিচালনা করেন মাওলানা কাউসার আহমেদ।





























