
মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা ঃ ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে সাঁওতাল জনগোষ্ঠীর মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা ঃ রণ’ প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক, অবলম্বনের প্রবীর রায়, সালাউদ্দিন কাশেম, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের গাইবান্ধা জেলা সভাপতি হোসনে আরা এবং প্রশিক্ষক মুনতিয়া হকসহ স্থানীয় সামাজিক ও উন্নয়নকর্মীরা। পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে সাঁওতাল জনগোষ্ঠীর ২৫ জন অংশগ্রহণকারী বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে প্রশিক্ষণ নেন। এতে তাদের দক্ষতা উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ও অর্থনৈতিকভাবে সক্ষম করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে অবলম্বনের প্রদীপ রায় (প্রবীর দাদা)সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে কার্যক্রম পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের উৎসাহ দেন। সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ সাঁওতাল জনগোষ্ঠীর মধ্যে আত্মবিশ্বাস, সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও তাদের জীবনমান উন্নয়ন ও দক্ষতা বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত ‘স্ফুরণ’ প্রকল্পের এ প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করেছে।





























