
মোঃ আনোয়ার হোসেন ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ধুনট থানায় হস্তান্তর করা হয়েছে।
ধুনট থানার এসআই ওসমান গুনি জানান, আব্দুল হাই খোকনের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামি আব্দুল হাই খোকনকে শনিবার দুপুর ১২ টার দিকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।





























