শিরোনাম
তথ্য দিতে অস্বীকৃতি পিআইওর,কালিগঞ্জ-দেবহাটায় ২০ শতাংশ ঘুষ বাণিজ্যের অভিযোগ চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫'শত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা,হাইজিন কিট ও ত্রাণ সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার চরফ্যাশনে ডাকবাংলোর পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে পুলিশের অভিযানে ১০০ বোতল এসকাপ উদ্ধার বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, যুবলীগ কর্মী সুরুজ আলী কারাগারে লালমোহনে ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত উন্নয়ন প্রকল্পে অনিয়মের পুনরাবৃত্তি? কালিগঞ্জের পিআইও মফিজুর রহমানকে ঘিরে নতুন প্রশ্ন
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬

ধুনটে থামছেইনা যমুনার ভাঙন: দুই সপ্তাহে ২০০ মিটার নদীগর্ভে বিলীন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১৫ জুলাই ২০২৬ | হালনাগাদ:বুধবার ১৫ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মোঃ আনোয়ার হোসেন ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর অব্যাহত ভাঙনে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন নদীপাড়ের বাসিন্দারা। শহড়াবাড়ি ও বানিয়াজান স্পারের মধ্যবর্তী অংশে গত প্রায় দুই সপ্তাহে প্রায় ২০০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।


স্থানীয় সূত্রে জানা যায়, শহড়াবাড়ি ও বানিয়াজান এলাকার তীররক্ষা কাঠামোর মাঝামাঝি অংশে ভাঙন দিন দিন তীব্র আকার ধারণ করছে। ভাঙন ঠেকাতে পাউবো ক্ষতিগ্রস্ত স্থানে বালুভর্তি জিওব্যাগ ও জিও টিউব ফেলে জরুরি প্রতিরোধমূলক কাজ চালিয়ে যাচ্ছে।


নদীর পশ্চিম তীরের বাসিন্দাদের আশঙ্কা, ভাঙন অব্যাহত থাকলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা ঝুঁকির মুখে পড়বে। স্থানীয়দের দাবি, নদীর তীরঘেঁষে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ পরিবর্তিত হয়েছে এবং ভাঙনের তীব্রতা বেড়েছে।



পাউবোর নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান জানান, শহড়াবাড়ি স্পারের উজানে ভাঙন দেখা দেওয়ায় তাৎক্ষণিকভাবে জিও টিউব ও জিও টেক্সটাইল ব্যাগ ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। বর্তমানে ঝুঁকি কিছুটা কমলেও এলাকা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।


এর আগে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং দীর্ঘমেয়াদি ভাঙন প্রতিরোধ প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন।


জানা গেছে, ২০২৫ সালের অক্টোবর মাসে প্রথম দফায় এ এলাকায় বড় ধরনের ভাঙন দেখা দেয়। তখন শহড়াবাড়ি ঘাটের কয়েকটি দোকান ও বিপুল পরিমাণ কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়। পরে সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও প্রায় ১৪ দিন আগে আবার নতুন করে ভাঙন শুরু হয়।


পাউবোর তথ্য অনুযায়ী, অতীতের বিভিন্ন সময়ে ভান্ডারবাড়ি ইউনিয়নের বৈশাখী চর, রাঁধানগর, বথুয়ারভিটা, নিউ সারিয়াকান্দি, আটারচর, পুকুরিয়া, ভুতবাড়ি ও কৈয়াগাড়িসহ একাধিক জনপদ যমুনার ভাঙনে বিলীন হয়েছে। এতে হাজারো পরিবার বসতভিটা ও আবাদি জমি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।


সরেজমিনে দেখা গেছে, প্রবল স্রোতের চাপে তীররক্ষা কাঠামোর কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 


স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর বর্ষা এলেই একই ধরনের সংকট তৈরি হয়। তাদের অভিযোগ, শুষ্ক মৌসুমে স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয় না, বরং ভাঙন শুরু হওয়ার পর জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। এতে বিপুল সরকারি অর্থ ব্যয় হলেও স্থায়ী সমাধান মিলছে না।


বালু উত্তোলনের অভিযোগ প্রসঙ্গে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বলেন,অবৈধ বালু উত্তলনে  এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্পার এলাকায় প্রয়োজনীয় মেরামত ও প্রতিরোধমূলক কার্যক্রমও চলমান রয়েছে।


আরও খবর




তথ্য দিতে অস্বীকৃতি পিআইওর,কালিগঞ্জ-দেবহাটায় ২০ শতাংশ ঘুষ বাণিজ্যের অভিযোগ

চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫'শত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা,হাইজিন কিট ও ত্রাণ

রাষ্ট্রপতির আদেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন ড. হীরা সোবাহান

বরগুনা-২ আসনের প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু আর নেই

মন্ত্রী যখন শিক্ষক:তাহিরপুরের চার বিদ্যালয়ে ববি হাজ্জাজের ব্যতিক্রমী পরিদর্শন

সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফুলবাড়ীয়ায় মিলেনিয়াম পাম্পে প্রশাসনের অভিযান, কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টায় সতর্কতা

চরফ্যাশনে ডাকবাংলোর পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের

গঙ্গাচড়ায় তিস্তা নদীতে পুলিশের অভিযানে ১০০ বোতল এসকাপ উদ্ধার

মুরাদনগরের পুকুরে অজ্ঞাতনামা লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের তদন্ত

ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নড়াইলে চিত্রা সেতুর উচ্চতানিয়ন্ত্রণ বারে ধাক্কা, গরু ব্যবসায়ীর করুণ মৃত্যু

সাতক্ষীরা জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, সাতক্ষীরায় শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল


এই সম্পর্কিত আরও খবর

তথ্য দিতে অস্বীকৃতি পিআইওর,কালিগঞ্জ-দেবহাটায় ২০ শতাংশ ঘুষ বাণিজ্যের অভিযোগ

চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫'শত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা,হাইজিন কিট ও ত্রাণ

রাষ্ট্রপতির আদেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন ড. হীরা সোবাহান

বরগুনা-২ আসনের প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু আর নেই

মন্ত্রী যখন শিক্ষক:তাহিরপুরের চার বিদ্যালয়ে ববি হাজ্জাজের ব্যতিক্রমী পরিদর্শন

সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফুলবাড়ীয়ায় মিলেনিয়াম পাম্পে প্রশাসনের অভিযান, কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টায় সতর্কতা

চরফ্যাশনে ডাকবাংলোর পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের

গঙ্গাচড়ায় তিস্তা নদীতে পুলিশের অভিযানে ১০০ বোতল এসকাপ উদ্ধার