শিরোনাম
চাঁদপুর জেলা ছাত্রদলের আহবায়ক ইসমাইল, সদস্য সচিব সোহাগ নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জিয়া স্মৃতি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ১৬ মে চাঁদপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পবায় দলিল রেজিস্ট্রিতে 'চাঁদা' আদায় ও হয়রানির : প্রতিকার চেয়ে নতুন সমিতির আত্মপ্রকাশ আখাউড়ায় ডোবায় পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু রূপগঞ্জে এনসিপির নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন মুরাদনগরে অনুমোদনহীন ক্লিনিকের কার্যক্রম বন্ধ করলেন স্বাস্থ্য কর্মকর্তা আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন ভান্ডারিয়ায় আখেরি মোনাজাত এর মাধ্যমে শেষ হলো ১০ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল গঙ্গাচড়ায় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে অনিয়মের অভিযোগ
রবিবার ০৩ মে ২০২৬
রবিবার ০৩ মে ২০২৬

দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:শনিবার ২০ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শনিবার ২০ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রাজধানীর মানিকনগর এলাকার লেডি শপ নামে এক দোকানে দিনে লেনদেন হয় লাখ টাকার ওপরে। কিন্তু দোকানি সরকারকে ভ্যাট দেন না। শুধু লেডি শপই নয়, মানিকনগর, গোপীবাগ, টিকাটুলী এলাকায় দিনে লাখ টাকার বেশি লেনদেন করা ভ্যাট ফাঁকি দেওয়া দোকানের সংখ্যা এখন অগণিত। একই চিত্র ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায়। এমনকি পৌরসভা এলাকাগুলোতেও অগণিত দোকানের দিনে লেনদেন লাখ টাকার বেশি। অথচ কোথাও থেকে ভ্যাট পাচ্ছে না সরকার।


আবার ভ্যাট দেওয়া তো দূরে, অনেক দোকানের ভ্যাট নিবন্ধনও নেই। যদিও ভ্যাট আইনে বলা হয়েছে, সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় কোনও ব্যবসা চালু করতে হলে ভ্যাট নিবন্ধন নিতে হবে। ব্যবসা শুরুর অন্তত ১৫ দিন আগে এনবিআর থেকে বিআইএন নিয়ে তবেই ব্যবসা পরিচালনায় যেতে হবে। কিন্তু সরকারের এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লাখ লাখ দোকানমালিক বা ব্যবসায়ী ভ্যাট ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার ব্যবসা করে যাচ্ছেন প্রতিদিন।


একাধিক পরিসংখ্যানে দেখা গেছে, খুচরা ও পাইকারি ব্যবসায় আদায়যোগ্য ভ্যাটের ৯০ শতাংশই ফাঁকি হয়। বর্তমানে খুচরা ব্যবসায় ভ্যাটের হার ৫ শতাংশ। খুচরা ব্যবসা থেকে বছরে মাত্র পাঁচ হাজার কোটি টাকার ভ্যাট আদায় হয়। যেখানে প্রতিবছর অন্তত পৌনে দুই লাখ কোটি টাকা আদায় করা সম্ভব।


মঙ্গলবার (২ এপ্রিল) বিশ্বব্যাংক বলেছে, এক অর্থবছরেই প্রায় দুই লাখ কোটি টাকার ভ্যাট থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ। ২০১৮-১৯ অর্থবছরে সরকার মাত্র ৮৫ হাজার কোটি টাকা ভ্যাট সংগ্রহ করতে পেরেছিল। অর্থাৎ সে বছর আদায়যোগ্য ভ্যাটের চেয়ে দুই–তৃতীয়াংশ কম ভ্যাট আদায় হয়েছে।


ঢাকা মহানগরসহ সারা দেশে দোকান মালিক আছেন ৭৫ লাখের বেশি। তারা যদি মাসে গড়ে ২০ হাজার টাকা ভ্যাট দেন, তাহলে বছরে এক লাখ ৮০ হাজার কোটি টাকার রাজস্ব পায় সরকার। এর সঙ্গে অন্যান্য খাতের বড় বড় দোকানির ভ্যাট যোগ হলে পরিমাণটা দ্বিগুণ হতে পারে।


বাংলাদেশ দোকান মালিক সমিতির তথ্য অনুযায়ী, বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় বড় বড় দোকান ব্যবসায়ী আছেন ছয় থেকে সাত লাখ। অধিকাংশেরই দিনে লেনদেন লাখ টাকার বেশি। এই ধরনের ব্যবসায়ী খুলনায় আছেন দুই লাখের বেশি, রাজশাহীতে এক লাখ, চট্টগ্রামে চার লাখের বেশি। এ ছাড়া জেলা শহরগুলোয় ৪০ থেকে ৫০ হাজার দোকান ব্যবসায়ী আছেন। কোনও কোনও উপজেলায় আছেন এক হাজার থেকে ১০ হাজার।


জানা গেছে, দিনে ১০ থেকে ২০ লাখ টাকা লেনদেন হয়, এমন ব্যবসা প্রতিষ্ঠান আছে কয়েক হাজার। কিন্তু তাদের অধিকাংশই ভ্যাট দেয় না। অথচ এনবিআরের মাঠপর্যায়ের সহকারী রাজস্ব কর্মকর্তারা বড় বড় শিল্প-কলকারখানা থেকে ভ্যাট আদায়ে ব্যস্ত থাকেন।


সংশ্লিষ্টরা বলছেন, একদিকে লাখ লাখ দোকান ব্যবসায়ীকে ভ্যাট ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। অন্যদিকে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে আদায় হয়েছে ১ লাখ ২৫ হাজার ৪২৪ কোটি টাকা। এর মধ্যে ১০৯টি প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া গেছে ৫৮ হাজার ৫৬৬ টাকা, যা আদায় করা ভ্যাটের ৪৭ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে মোট আদায় করা ভ্যাটের পরিমাণ ছিল ১ লাখ ৩০০ কোটি টাকা। এর মধ্যে বড় মাপের ১১০টি প্রতিষ্ঠান থেকেই প্রায় ৫৩ শতাংশ আদায় করেছে এনবিআর।


শুধু তা-ই নয়, নতুন করে এবার বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকেও ভ্যাট আদায় করা হচ্ছে। এ ছাড়া রাজধানীর সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলের যাত্রীদের টিকিটের ওপর ভ্যাট আরোপ করতে যাচ্ছে এনবিআর।


এ প্রসঙ্গে এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ বলেন, সাধারণত ভ্যাট আদায়ের মোট লক্ষ্যমাত্রার অর্ধেকের বেশি পরিশোধ করে বড় মাপের ১০০ থেকে ১৫০টি প্রতিষ্ঠান। অথচ ব্যবসা করে ভ্যাট ফাঁকি দিচ্ছে কয়েক লাখ প্রতিষ্ঠান। ভ্যাটের লক্ষ্যমাত্রা যত বাড়ানো হয়, হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানের ওপরই চাপ বাড়ে, যা ভোগান্তির বলে উল্লেখ করেন তিনি।


বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, দেশে ২০ লাখের বেশি ভ্যাটযোগ্য প্রতিষ্ঠান আছে। অথচ তাদের কাছ থেকে ভ্যাট আদায় করা যাচ্ছে না। আগে প্যাকেজ ভ্যাটের আওতায় সরকার তাদের কাছ থেকে কিছু রাজস্ব পেতো। এখন সেটাও পাচ্ছে না।


তিনি আরও বলেন, শহরের সব দোকানমালিকের ভ্যাট নিবন্ধন নিশ্চিত করা সম্ভব হলে যারা নিয়মিত ভ্যাট দেন, তাদের ওপর চাপ কমতো। যদি সিটি করপোরেশন ও পৌর এলাকায় সবাইকে ইলেকট্রনিক ফিসকেল ডিভাইস (ইএফডি) দেওয়া হতো, তবে সরকার অন্তত এক লাখ কোটি টাকা রাজস্ব বেশি পাবে। আর ইউনিয়ন বা গ্রাম পর্যায়ে মেশিন দেওয়া সম্ভব হলে বছরে এর দ্বিগুণ ভ্যাট আদায় করা সম্ভব হবে।


চলতি অর্থবছরের বাজেটে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। যার মধ্যে ভ্যাট থেকে এক লাখ ৫৯ হাজার ১০০ কোটি টাকা আদায় করার লক্ষ্য রয়েছে। এর মধ্যে গত আট মাসে (জুলাই থেকে ফেব্রুয়ারি) ভ্যাট আদায় হয়েছে ৮৮ হাজার ৭০১ কোটি টাকা।


এনবিআর সূত্র জানায়, দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান মাত্র আট লাখ। এর মধ্যে অনলাইনে নিয়মিত রিটার্ন দাখিল করে ৯৬ হাজার প্রতিষ্ঠান। ম্যানুয়াল পদ্ধতিতে রিটার্ন দাখিল করে ২০ থেকে ২২ হাজার প্রতিষ্ঠান। সেই হিসাবে প্রায় ৫৯ থেকে ৬০ লাখ দোকানমালিক বছরের পর বছর ভ্যাট ফাঁকি দিয়ে যাচ্ছেন।


উল্লেখ্য, যাদের বার্ষিক লেনদেন ৫০ লাখ টাকার কম, তাদের ভ্যাট দিতে হবে না। অর্থাৎ গড়ে দিনে ১৪ হাজার টাকার বেশি লেনদেন হলেই ভ্যাট দেওয়া বাধ্যতামূলক। মূলত ভ্যাট যোগ করেই পণ্যের দাম নির্ধারণ করা হয়। ক্রেতা পণ্য কিনতে গিয়ে নিজের অজান্তে ভ্যাট পরিশোধ করেন। কিন্তু সরকারি কোষাগারে তা জমা না দিয়ে দোকানদার তা নিজের পকেটে ঢোকান।


সরেজমিনে রাজধানীর মানিকনগর বিশ্বরোড এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা করছে রয়েল ভিলেজ রেস্টুরেন্ট। ইএফডি মেশিন থাকা সত্ত্বেও শীতাতপনিয়ন্ত্রিত এই রেস্টুরেন্ট ভোক্তাদের ভ্যাটের চালান দেয় না। তুলনামূলক কম দামে গ্রাহক ধরে রাখতে তারা সরকারকে ভ্যাট ফাঁকি দিচ্ছে প্রকাশ্যে। ভোক্তা স্বপ্রণোদিত হয়ে ভ্যাটের ইসিআর রশিদ চাইলে তখন অতিরিক্ত টাকা আদায় করে রেস্টুরেন্টটি। শুধু রয়েল ভিলেজ নয়, রাজধানীতে এমন শত শত রেস্টুরেন্ট এভাবে সরকারকে রাজস্ব ফাঁকি দিচ্ছে।


২০২১ সালে একটি জরিপ করে ভ্যাট গোয়েন্দা অধিদফতর। তাদের জরিপে দেখা যায়, প্রতি পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে চারটিরই ব্যবসায় শনাক্তকরণ সংখ্যা (বিআইএন) নেই। নিবন্ধন ছাড়াই ব্যবসা করে চলেছে তারা। রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীর নামকরা ১৭টি বিপণিবিতানে ওই জরিপ করে ভ্যাট গোয়েন্দা অধিদফতর। এই জরিপে উঠে আসে, ৮৮ শতাংশ দোকান ভ্যাটের আওতায় আসেনি। আর বাকি ১২ শতাংশ ব্যবসায়ীর দেওয়া ভ্যাটও বাস্তবতার সঙ্গে ‘সঙ্গতিপূর্ণ নয়’।


প্রসঙ্গত, খুচরা পর্যায়ে ভ্যাট আদায় বাড়াতে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিন স্থাপনের উদ্যোগ থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা ফলপ্রসূ হচ্ছে না। ২০১৯ সালের আগস্টে পরীক্ষামূলকভাবে ঢাকা ও চট্টগ্রামে পাঁচটি ভ্যাট কমিশনারেটে ইএফডি চালু করা হয়। চার বছর পার হলেও এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি নেই। ভ্যাট অনলাইন প্রকল্প ও ইএফডি মেশিনের মধ্যকার কারিগরি ত্রুটির কারণে মেশিন স্থাপন কালক্ষেপণ হচ্ছে। এ পর্যন্ত সারা দেশে মাত্র ১৮ হাজার ৫টি ইএফডি এবং ৫০০টি এসডিসি স্থাপন করা হয়েছে।


তবে ভ্যাট আদায়ে স্বচ্ছতা আনতে আগামী পাঁচ বছরের মধ্যে সারা দেশে পাঁচ লাখ ইএফডি মেশিন স্থাপনের লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মু. রহমাতুল মুনিম।


এনবিআরের সদস্য ড. মইনুল খান বলেন, খুচরা পর্যায়ে ভ্যাট আদায়ে এনবিআর তৎপর রয়েছে। আগামী জুন নাগাদ ঢাকা ও চট্টগ্রামে আরও ৬০ হাজার ইএফডি মেশিন স্থাপন করা হবে।


বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, আমাদের সমিতির সদস্যদের মধ্যে অনেক প্রতিষ্ঠান ভ্যাটযোগ্য নয়। আবার অনেক যোগ্য প্রতিষ্ঠান এখনও দোকান মালিক সমিতির সদস্য হয়নি। দেশে অন্তত ২০ লাখ ভ্যাটযোগ্য প্রতিষ্ঠানের ভ্যাট দেওয়ার সামর্থ্য রয়েছে।


তবে তিনি প্রশ্ন তোলেন, ছয় বছর আগে ইএফডি মেশিন চালু করেও কেন এখন পর্যন্ত শেষ করতে পারেনি? দোকানিরা ভ্যাট নিবন্ধন নিতে চান। হিসাব-নিকাশ রাখার জন্য ইএফডি দেওয়া হলে সবাই ভ্যাট দেবেন। তখন ভুল-বোঝাবুঝি আর থাকবে না।


উল্লেখ্য, ১৯৯১ সালে দেশে প্রথম ভ্যাট আইন প্রবর্তন হয়। কিন্তু প্রত্যাশিত শৃঙ্খলা না আসায় সরকার ২০১২ সালে উন্নত ভ্যাট ব্যবস্থাপনা অনুসরণে একটি আইন প্রবর্তন করে, যা ২০১৫ সাল থেকে বাস্তবায়ন হওয়ার কথা ছিল। কিন্তু ওই আইনের বিভিন্ন বিষয় নিয়ে ব্যবসায়ীদের তীব্র আপত্তির মুখে কিছুটা পিছিয়ে এসে ১৯৯১ সালের ভ্যাট আইন ও ২০১২ সালের ভ্যাট আইনের সংমিশ্রণে নতুন একটি আইন দাঁড় করানো হয়। ২০১৯ সাল থেকে এর প্রয়োগ শুরু হয়, তবে কয়েক লাখ দোকান ব্যবসায়ী এখনও নির্ভয়ে ভ্যাট ফাঁকে দিয়ে দিচ্ছেন।


আরও খবর




ঢাকা বার অ্যাসোসিয়েশনে নির্বাচিত দৌলতপুরের মেহেদী হাসান, কেন্দ্রীয় যুবদলের শুভেচ্ছা

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক হলেন মধ্যনগরের চয়ন

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন মধ্যনগরের সোহাগ

চাঁদপুর জেলা ছাত্রদলের আহবায়ক ইসমাইল, সদস্য সচিব সোহাগ

নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জিয়া স্মৃতি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

১৬ মে চাঁদপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদপুরে হজ্জ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হুইপ আখতারুজ্জামান মিয়ার হরিসভা পরিদর্শন ও কুশল বিনিময়

নরসিংদী জেলা ছাত্রদলের সমাজসেবা সম্পাদক হলেন নিশাদ

বাগাতিপাড়ায় মিনি স্টেডিয়াম প্রকল্পে অনিয়মের অভিযোগ সাব-কন্ট্রাক্টরকে ছাত্রদল নেতার মারধরের ভিডিও ভাইরাল

গাংনীতে পাখিভ্যান চুরি হওয়ায় অনাহারে অর্ধহারে জীবন চলছে এক অসহায় পরিবারের

গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’র বর্ণাঢ্য উদ্বোধন

আত্মগোপনে থেকেও বেতন নিচ্ছেন সহকারী শিক্ষক

দেশজুড়ে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন আজকের একেকজন শিশু বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে

ধানঘড়া চারমাথায় চা দোকানের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগ: স্থানীয়দের উদ্বেগ ‎

কুকরী মুকরী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান ছাত্রনেতা রিমন

উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের উদ্যোগে স্মারকলিপি প্রদান

ধানঘড়ায় মাদকবিরোধী সংবাদ প্রচারের পর সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ,মেসেঞ্জারে হুমকি

‎“উত্তরধানঘড়ায় যুব সমাজের উদ্যোগে ‎মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ

মনপুরায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো মিজানুর রহমান কবির

স্বল্প বেতনে বিলাসী জীবন, সাভার সাব রেজিস্ট্রার জাকিরের হাজার কোটি টাকার সম্পদের পাহাড়

প্রশাসন না থাকলেই বেপরোয়া হয়ে উঠে সিন্ডিকেট চক্র,বাধা দিলেই হামলা

‎ধানঘড়ায় মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর প্রাথমিক বিদ্যালয় মাঠে নজরদারি জোরদার

রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ

‎সংবাদ প্রচারের পর যুব সমাজের উদ্যোগে উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরার চম্পাফুল স্কুলে স্বপন ঘোষের নিয়োগের বৈধ্যতা নিয়ে নানান প্রশ্ন; ২৮ বছর যাবৎ তুলছেন বেতন-ভাতা

রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

চন্দনাইশে ওয়ারেন্টভুক্ত ২জন আসামী গ্রেপ্তার

মধ্যনগরে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব


এই সম্পর্কিত আরও খবর

নতুন বাজেটে করের বাড়তি চাপ, জীবনযাত্রার খরচ বাড়বে

বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

রোদ-বৃষ্টির লুকোচুরি, দেশজুড়ে ছাতা বিক্রির হিড়িক

আসছে ৯ লাখ কোটির বাজেট

২৪ ঘণ্টার ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম

বন্ধ ৬টি পাটকল ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত

জ্বালানি সংকটের সঙ্গে লোডশেডিং, চাপে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলো

রাজস্ব বাড়াতে করপোরেট করহার কমানোর সুযোগ নেই : এনবিআর চেয়ারম্যান

এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ১০৯ কোটি টাকা

দেশি মুরগি গরুর সমান!