শিরোনাম
দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু প্রেমের বিয়ে,সাত মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু আবদুল্লাহপুরে মোঃ শফিক নামে এক যুবক খুন গঙ্গাচড়ায় স্কুল মাঠে মাদক সেবনে বাধা দেওয়ায় পরিচালকের ভাইকে কুপিয়ে আহতের অভিযোগ লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ বাছাইকৃত অগ্রসর কর্মী বৈঠক ২০২৬ অনুষ্ঠিত
শুক্রবার ১৯ জুন ২০২৬
শুক্রবার ১৯ জুন ২০২৬

দুগ্ধ খামারিদের লাভের গুড় যাচ্ছে পশুখাদ্যের দামে

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শনিবার ০১ জুন ২০২৪ | হালনাগাদ:শনিবার ০১ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

অস্বাভাবিকভাবে বেড়েছে গো-খাদ্যের দাম। এতে বিপাকে পড়েছেন খামারিরা। ব্যতিক্রম নয় রংপুরের দুগ্ধ উৎপাদনকারী খামারি ও গৃহস্থরা। তবে প্রান্তিক খামারি ও গৃহস্থরা নিজেরাই গাভির পরিচর্যা করে কোনো রকমে টিকে থাকলেও বেশি সমস্যায় পড়েছেন বড় খামারিরা। ধীরে ধীরে ছোট হয়ে আসছে এসব খামারির খামারের আকার।


এ অবস্থায় গো-খাদ্যের দামের তুলনায় দুধের দাম না পেলে ভয়াবহ সংকটের মুখে পড়ার আশঙ্কা করছেন খামারিরা। তবে প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে, দুধ উৎপাদন ও গাভির সংখ্যা বাড়ছে। একই সঙ্গে বাড়ছে প্রান্তিক ও মাঝারি খামারিদের সংখ্যাও।



রংপুরের গঙ্গাচড়া উপজেলার বুড়িরহাট এলাকার ক্ষুদ্র খামারি আরিফুজ্জামান। এক বছর আগেও তার খামারে ছিল ৬টি গাভি। এখন আছে ৩টি। লাগামহীন গো-খাদ্যের দাম এবং দুধের যথাযথ দাম না পাওয়ায় ধীরে ধীরে ছোট করে ফেলেছেন খামারের আকার।




আরিফুজ্জামান বলেন, ‘এক বছর আগে বাজারে ৩০ কেজি ওজনের এক বস্তা মিক্সড ভুসির দাম ছিল ৬৫০ থেকে ৭০০ টাকা। এখন সে ভুসির দাম এক হাজার ৩৫০ থেকে এক হাজার ৩৮০ টাকা। ফিডের কেজি ছিল ২৫ থেকে ২৭ টাকা, এখন যা ৪০ থেকে ৪২ টাকা হয়েছে।’




তিনি জানান, এক বছর আগে এক লিটার দুধ বিক্রি করেছেন ৩৫ থেকে ৩৭ টাকায়। এখন বিক্রি করছেন ৪০ থেকে ৪৫ টাকা। গো-খাদ্যের দাম যে হারে বেড়েছে, সে তুলনায় বাড়েনি দুধের দাম।


আরিফুজ্জামান বলেন, ‘বাজার থেকে কেনা দানাদার খাবারের পাশাপাশি কাঁচা ঘাস ও খড় কিনতে হয়। এক হাজার শুকনো খড়ের বিচালির দাম ৪ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকা। একটা গাভির পেছনে দিনে গড়ে ৩০০ থেকে ৩৫০ টাকা খরচ। নিজে ও পরিবারের লোকজন খামার দেখাশোনা করায় শ্রমিক খরচ লাগে না। এরপরও খামার থেকে খুব বেশি লাভ হয় না। বাইরের শ্রমিক দিয়ে কাজ করালে লোকসান গুনতে হতো।’



তিনি আরও বলেন, ‘বিভিন্ন বেসরকারি কোম্পানি দুধের ঘনত্ব অনুযায়ী দাম নির্ধারণ করে দেয়। তবে ভালোমানের দুধ উৎপাদন হয় কম। এ অবস্থায় কোম্পানিতে দুধ বিক্রির পাশাপাশি বিভিন্ন বাড়ি ও হোটেলে দুধ বিক্রি করি। এতে কিছুটা বেশি দাম মেলে।’




এ বিষয়ে রংপুর দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের (মিল্কভিটা) ব্যবস্থাপক ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘দুধের ঘনত্ব অনুয়ায়ী দাম নির্ধারণ হয়ে থাকে। বর্তমানে ভালোমানের এক লিটার দুধ ৫৫ থেকে ৬০ টাকা এবং এর নিচে ৪০ থেকে ৪৫ টাকা দরে কেনা হচ্ছে।’



আগের তুলনায় দুধের উৎপাদন ও খামারির সংখ্যা কমে আসছে জানিয়ে ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘রংপুর দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের দৈনিক ধারণক্ষমতা ১০ হাজার লিটার। বর্তমানে প্রতিদিন ৭ থেকে ৮ হাজার লিটার দুধ সংগ্রহ হয়।’


রংপুর নগরীর মাহিগঞ্জ রঘুবাজার এলাকার খামারি মতিয়ার রহমান জানান, রঘুবাজার এলাকায় বছর দুয়েক আগে দুগ্ধ উৎপাদনকারী সমিতির সদস্য ছিল দেড় শতাধিক। এখন তা কমে দাঁড়িয়েছে ৬০ থেকে ৬৫ জনে। আগে একেক সদস্যের বাড়িতে কমপক্ষে ৫ থেকে ৮টি করে গাভি থাকলেও এখন রয়েছে এক থেকে ৩টি। অব্যাহত লোকসানের মুখে গাভির সংখ্যা কমাতে বাধ্য হচ্ছেন তারা। খরচ কমাতে বাড়তি শ্রমিক না রেখে নিজেরাই লালন-পালন করছেন।



রংপুর জেলা ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম আসিফুল ইসলাম আসিফ বলেন, ‘গো-খাদ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় প্রায় ৩০ শতাংশ খামার বন্ধ হয়ে গেছে। রংপুরে সমিতির আওতাধীন খামার ১২ হাজারের বেশি। এর বাইরে আরও আছেন ১৮ থেকে ২০ হাজার খামারি। জেলায় প্রতিদিন গড়ে দেড় লাখ লিটার দুধ উৎপাদন হয়।’



তিনি বলেন, ‘এক বছর আগে এক কেজি খৈলের দাম ছিল ৩৫ থেকে ৩৮ টাকা। এখন তা বেড়ে হয়েছে ৮০ টাকা। আগে গমের ভুসির কেজি ছিল ২৫ থেকে ৩০ টাকা। এখন তা ৫২ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। ধানের কুঁড়ার কেজি ৮ টাকা থেকে বেড়ে হয়েছে ১৮ টাকা। এছাড়া ভুট্টার গুঁড়া বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩৫ টাকা প্রতিকেজি। সবকিছুর দাম বাড়লেও সে অনুযায়ী বাড়েনি দুধের দাম। শহর এলাকায় হোটেলে বা বাসাবাড়িতে দুধের লিটার ৭০ থেকে ৮০ টাকা বিক্রি হলেও গ্রামে তা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। তবে বিভিন্ন কোম্পানি কিনছে ৪০ থেকে ৪৫ টাকা দরে।’


আসন্ন বাজেটে গো-খাদ্যের ওপর ভর্তুকি দেওয়ার দাবি জানিয়ে আসিফুল ইসলাম আসিফ বলেন, ‘খামারিদের টিকে থাকতে হলে দানাদার খাবারের ওপর চাপ কমাতে হবে। এ জন্য সরকারি খাস জমি বা চর এলাকার পতিত জমিতে উন্নত জাতের ঘাস চাষের ব্যবস্থা করা দরকার। পাশাপাশি বিদ্যুৎ ও পানির সুব্যবস্থা করতে হবে। গবাদি পশুর চিকিৎসায় রংপুরে কোনো সরকারি ল্যাব নেই। বাইরে থেকে গোবর বা রক্ত পরীক্ষা করাতে খরচ হয় ২০০ থেকে ৩০০ টাকা। অথচ সরকারি আধুনিক ল্যাব থাকলে ২০ টাকায় পরীক্ষা করা যেত। সরকার এ বিষয়ে দৃষ্টি না দিলে খামার পুরোপুরি বন্ধ হয়ে যাবে।’


রংপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক বলেন, ‘রংপুরে নিবন্ধিত ও অনিবন্ধিত খামারি ৩ হাজার ১৪৯ জন। দুগ্ধ উৎপাদনকারী গাভি রয়েছে ৩ লাখ ৮৫ হাজার। বড় খামারিরা তাদের গরুর সংখ্যা কমিয়ে দিলেও প্রান্তিক ও মাঝারি খামারির সংখ্যা বেড়েছে, বেড়েছে গাভির সংখ্যাও।’


এনামুল হক আরও বলেন, ‘গ্রামে দুধের লিটার ৬০ টাকা। শহর এলাকায় ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বেসরকারি কোম্পানিগুলো যেন দুধের দাম বাড়িয়ে দেয়, এ বিষয়ে অধিদপ্তর থেকে তাদের বলা হয়েছে। কোম্পানিগুলো দুধের দাম বাড়ালে খামারিরা উপকৃত হবেন।’


আরও খবর




দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী

বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন

প্রয়াসে সুস্থতা অর্জনকারীদের বর্ষপূর্তি উদযাপন

ধর্মপাশায় নবাগত আহবায়ক কমিটি জাতীয় নাগরিক পাটি (এনসিপি) পরিচিতি সভা ও আনন্দ শোভযাত্রা

মুরাদনগরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে কাটা হচ্ছে ফসলী জমির মাটি

সবুজ ক্যাম্পা্স গড়তে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে নিজস্ব অর্থায়নে ২৮২টি গাছের চারা রোপণ

চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

সাতক্ষীরায় পৃথক তিন স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার

প্রেমের বিয়ে,সাত মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আবদুল্লাহপুরে মোঃ শফিক নামে এক যুবক খুন

গঙ্গাচড়ায় স্কুল মাঠে মাদক সেবনে বাধা দেওয়ায় পরিচালকের ভাইকে কুপিয়ে আহতের অভিযোগ

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ

বাছাইকৃত অগ্রসর কর্মী বৈঠক ২০২৬ অনুষ্ঠিত

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী

বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন

প্রয়াসে সুস্থতা অর্জনকারীদের বর্ষপূর্তি উদযাপন

ধর্মপাশায় নবাগত আহবায়ক কমিটি জাতীয় নাগরিক পাটি (এনসিপি) পরিচিতি সভা ও আনন্দ শোভযাত্রা

মুরাদনগরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে কাটা হচ্ছে ফসলী জমির মাটি

সবুজ ক্যাম্পা্স গড়তে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে নিজস্ব অর্থায়নে ২৮২টি গাছের চারা রোপণ

চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

সাতক্ষীরায় পৃথক তিন স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার