শিরোনাম
ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা" মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত টিনশেড ঘর,ক্ষতি ১০ লাখ টাকা রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩ আখাউড়ায় জুমার পর মসজিদ ভাঙচুরের অভিযোগ,উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা
শনিবার ২৪ অক্টোবর ২০২৬
শনিবার ২৪ অক্টোবর ২০২৬

এবার ইউনূস সরকারের প্রশংসা করলেন সিদ্দিকী নাজমুল

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ১১ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ১১ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

অবসরপ্রাপ্ত ছাত্রলীগ নেতা সিদ্দিকী নাজমুল আলম সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক মন্তব্যে বিদ্যুৎ খাতের অনিয়ম ও ভেতরের সিন্ডিকেট নিয়ে কড়া সমালোচনা করেছেন। পাশাপাশি, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসাও করেন।


বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, “অনেকদিন চুপ ছিলাম। ভাবছিলাম, দল আর নেতৃত্ব নিয়ে কিছু বলব না। কিন্তু চোখের সামনে সত্য লুকিয়ে রাখা যায় না।” তিনি অভিযোগ করেন, বিগত সময়ের সরকারে দায়িত্বে থাকা কিছু প্রভাবশালী ব্যক্তি প্রধানমন্ত্রীকে বিভ্রান্ত করে বিদ্যুৎ খাতে কৃত্রিম সংকট তৈরি করেছিলেন, যার ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছিল।



নাজমুল আলম বলেন, “প্রধানমন্ত্রী বিদ্যুৎ খাতে বৈপ্লবিক উন্নয়ন করলেও, এবারের রমজানে আগের তুলনায় লোডশেডিং কম ছিল। এতে স্পষ্ট—পূর্বে বিদ্যুৎ খাতে দুর্নীতি, স্বার্থান্বেষী সিন্ডিকেট ও কমিশন ব্যবসার ছায়া ছিল।” তিনি সরাসরি ‘বিপু’ নামক এক সাবেক প্রভাবশালী রাজনীতিককে দোষারোপ করে বলেন, “নেত্রী বিশ্বাস করেছিলেন, অভিজাত পরিবারের সন্তান দায়িত্ব পেলে দুর্নীতি করবে না। কিন্তু বিপু প্রমাণ করেছেন—এই ধারণা ছিল ভুল।”


পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিপু এবং তার পরিবার দুর্নীতিতে নিমজ্জিত। তাদের জীবনযাপন ও রাজনীতির ধরন রাজনীতি থেকে জনগণকে বিচ্ছিন্ন করে দিয়েছে। রাজনৈতিক কর্মসূচি এখন আর রাজপথে নয়, ফাইভ স্টার এসি রুমে।”


নাজমুল দাবি করেন, বিপুর ব্যবসায় বিএনপি-জামাত ঘরানার নেতাদের অংশগ্রহণ রয়েছে এবং এই গোষ্ঠী নিজেদের ঈশ্বরতুল্য ভাবত। তিনি বলেন, “বিপুর পরিবার শুধু দুর্নীতিগ্রস্তই নয়, নৈতিক অবক্ষয়েরও প্রতিচ্ছবি।”


এছাড়া, স্থানীয় রাজনীতিতেও বিপু একেবারে ব্যর্থ বলেও উল্লেখ করেন নাজমুল। তার ভাষায়, “জনপ্রিয়, নিবেদিত ও কর্মীবান্ধব নেতাদের উপেক্ষা করে অযোগ্যদের নেতৃত্বে বসিয়ে দলকে দুর্বল করা হয়েছে।”


পোস্টের শেষদিকে তিনি বলেন, “আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, বলবও। নেত্রী শেখ হাসিনা বেঁচে থাকলে রাজনীতি করব, কিন্তু তিনি না থাকলে আর রাজনীতিতে থাকব না। কারণ, এই আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া সবাইকে কেনা যায়—নেত্রীর এই বক্তব্য আমি শতভাগ বিশ্বাস করি।”


নাজমুল আলমের এই পোস্ট ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তাঁর বক্তব্যকে কেউ কেউ অভ্যন্তরীণ আত্মসমালোচনা হিসেবে দেখলেও, অনেকে এটিকে দলের ভেতরে চাপা ক্ষোভ ও অসন্তোষের বহিঃপ্রকাশ বলেই মনে করছেন।


আরও খবর




কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত টিনশেড ঘর,ক্ষতি ১০ লাখ টাকা

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

আখাউড়ায় জুমার পর মসজিদ ভাঙচুরের অভিযোগ,উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ

পত্নীতলায় পরিবেশ রক্ষায় তালবীজ রোপণ

পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিঠামইনে জাহাঙ্গীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির গণমিছিলের ডাক

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা

মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে প্রস্তুতি সভা

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান