শিরোনাম
মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঈদে যাত্রী পাওয়ার আশায় প্রস্তুত হচ্ছে লঞ্চ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ৩১ মার্চ ২০২৪ | হালনাগাদ:রবিবার ৩১ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

পদ্মা সেতুর প্রভাবে নদীপথে কমেছে দক্ষিণাঞ্চলের যাত্রী। যাত্রী সংকট এমন অবস্থায় পৌঁছেছে যে, বেশকিছু লঞ্চ এরই মধ্যে ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়েছে। বছরজুড়ে এখন আর থাকে না সদরঘাটে ভিড়। থাকে না লঞ্চে গাদাগাদি। কর্মে ব্যস্ত লঞ্চের কর্মীরা অনেকেই বেকার। তবে ঈদের আগে যাত্রী বাড়বে, এমন আশায় বুক বেঁধে অপেক্ষা করছেন সংশ্লিষ্টরা। ‘যাত্রীর চাপ’ সামলাতে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষও।

যাত্রী থাকা সাপেক্ষ সব রুটে চলবে লঞ্চ

    ঈদে থাকবে না রোটেশন পদ্ধতি

    চাপ থাকবে ভোলা ও চাঁদপুর রুটে

    পুরোনো লঞ্চ সংস্কার করে দেওয়া হচ্ছে রং

লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থা সূত্রে জানা গেছে, ঈদযাত্রায় মানুষের স্বস্তির জন্য বরাবরের মতো প্রস্তুতি নিয়েছে মালিকপক্ষ। আগামী ৪ এপ্রিল থেকে রোটেশন ছাড়াই দক্ষিণাঞ্চলের রুটগুলোতে পুরোদমে চলবে লঞ্চ। যাত্রীর উপস্থিতি বুঝে লঞ্চ সংখ্যা কমানো-বাড়ানো হতে পারে। চাঁদপুর ও ভোলা রুটে যাত্রীর চাপ সামলাতে বাড়তি লঞ্চ সংস্কার করে ঘাটে আনা হচ্ছে। শেষ মুহূর্তে যাত্রীদের ভোগান্তি লাঘবে ৩১ মার্চ থেকে শুরু হবে কেবিনের অগ্রিম টিকিট বিক্রি। কিছু লঞ্চ অনলাইনেও তাদের টিকিট নেওয়ার ব্যবস্থা রেখেছে। এছাড়া ভাড়াও থাকছে আগের মতোই।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার হিসাবরক্ষক মো. হান্নান  বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে দক্ষিণাঞ্চলে যাত্রী কমলেও ভোলা-চাঁদপুর রুটে বরাবরই যাত্রীর চাপ থাকে। তবে গত দুই ঈদের অভিজ্ঞতায় দেখা গেছে, ঈদ উপলক্ষে বরিশাল অঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীদের চাপ থাকে। সেক্ষেত্রে যাত্রীদের সেবায় বিশেষ প্রস্তুতি নিতে হয়। এখন রোটেশন অনুযায়ী বরিশাল অঞ্চলে দিনে দুটি লঞ্চ গেলেও আগামী মাসের শুরু থেকে লঞ্চের সংখ্যা বাড়বে। ৪ এপ্রিল থেকে রুটগুলোতে শিডিউল অনুযায়ী সব লঞ্চ চলাচল করবে।



তিনি আরও জানান, বর্তমানে ঢাকা থেকে তুষখালী, টর্কি, আমতলী, পয়সারহাট, পাতাবুনিয়া, সূর্যমানসহ কয়েকটি রুটে লঞ্চ বন্ধ। তবে ঈদ উপলক্ষে যাত্রীর ভিড় দেখে পাতাবুনিয়া ও আমতলী রুটে লঞ্চ চলাচল করতে পারে।



এবার বরিশাল অঞ্চলের সুরভী, পারাবত, এমভি অ্যাডভেঞ্চার, কুয়াকাটা, মানামী, প্রিন্স আওলাদ, সুন্দরবন, মিতালী ও কীর্তনখোলার সব লঞ্চ চলাচল করবে। মানভেদে লঞ্চগুলোর ডেকের ভাড়া ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যে রয়েছে। সিঙ্গেল কেবিন পাওয়া যাবে ১ হাজার টাকায়। ডাবল কেবিনের ভাড়া ২ হাজার টাকা। এছাড়া ফ্যামিলি কেবিন রয়েছে ৩ হাজার ৫০০ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত।



প্রিন্স আওলাদ লঞ্চের মালিক প্রিন্স আওলাদ  বলেন, লঞ্চ ব্যবসা তো শেষ। লোকসান দিয়েই চলতে হচ্ছে আমাদের। ঈদে কিছু যাত্রীর চাপ থাকে। তবে আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। যাত্রীর চাপ না থাকায় ভাড়া বৃদ্ধিরও সুযোগ নেই। আগের নির্ধারিত ভাড়ায় যাত্রীরা যাতায়াত করতে পারবে। পর্যাপ্ত লঞ্চ ঘাটে থাকবে।


চাঁদপুর রুটে ৬ এপ্রিল থেকে প্রতিদিন ২০টি লঞ্চ রাজধানীর সদরঘাট ছেড়ে যাবে। ইমাম হাসান, রফরফ, আবে জমজম, ময়ূর, আওলাদ, বোগদাদিয়াসহ বিলাসবহুল লঞ্চগুলো ছেড়ে যাবে ওই রুটে। ঈদ উপলক্ষে এ রুটেও কোনো ভাড়া বাড়ছে না বলে জানিয়েছে মালিকপক্ষ। এ লঞ্চগুলোতে ডেকের ভাড়া ১৯০ টাকা, সিঙ্গেল কেবিন ৬০০ থেকে ৮০০ টাকা। ডাবল কেবিন ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত রয়েছে।


চাঁদপুর রুটের ইমাম হাসান ও বোগদাদিয়া লঞ্চের মালিক ফয়েজ আহমেদ  বলেন, আমরা ঈদ উপলক্ষে উপচেপড়া ভিড় আশা করি। আশা করি শেষ মুহূর্তে হবে। তবে অন্যবার ১৫ রমজানের পর থেকে যাত্রীদের ভিড় শুরু হতো, এবার এখনো মানুষ ঘাটে আসছে না। এখন দৈনিক ১০ থেকে ১৫টি লঞ্চ যাচ্ছে। মানুষ অর্থনৈতিক সংকটের মধ্যে আছে। অনেকেই ঢাকায় ঈদ করবে।



অন্যদিকে, পদ্মা সেতুর প্রভাব না পড়া ভোলা জেলার রুটে যাত্রীর চাপ থাকবে বলে জানা গেছে। মানভেদে এ অঞ্চলের লঞ্চগুলোতে ডেকের ভাড়া ৩০০ থেকে ৫০০ টাকা। সিঙ্গেল কেবিন ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ ও ডাবল কেবিন ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা। ফ্যামিলি কেবিন ৩ হাজার থেকে ৫ হাজার টাকা। অন্যদিকে এ রুটেরও ভাড়া বৃদ্ধি পাবে না।




এম ভি ভোলা ও এম ভি বালিয়া লঞ্চের মালিক এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার পরিচালক ওয়াহিদুজ্জামান লিটন  বলেন, ভোলা অঞ্চলে পদ্মা সেতুর প্রভাব তেমন না থাকলেও লঞ্চে যাত্রী কমেছে। ভাড়া কমিয়েও যাত্রী পাচ্ছি না। ঈদে আমাদের সব লঞ্চ প্রস্তুত। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ভাড়া কম রাখা হচ্ছে।


অন্যদিকে এবারও ঈদ উপলক্ষে যাত্রীর আশায় পুরোনো লঞ্চ সংস্কার করা হচ্ছে। রঙের প্রলেপে সজ্জিত করা হচ্ছে। সরেজমিনে বুড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জ ডকইয়ার্ড ঘুরে দেখা গেছে, ঢাকা-পটুয়াখালী রুটের সাত্তার খান-১, মাদারীপুর রুটের বাইজিদ জুনায়েদ-১, সুরেশ্বর রুটের মানিক-৪, বেতুয়া চরফ্যাশন রুটের ফারহান-৬ লঞ্চ সংস্কার করা হচ্ছে।



সেখানে থাকা শ্রমিকরা জানিয়েছেন, ঈদ কেন্দ্র করে লঞ্চগুলো চলাচল করবে। লঞ্চের ডেক ও বিভিন্ন জায়গায় ওয়েল্ডিং করা হচ্ছে। বাইরে দেওয়া হচ্ছে রং। আগামী ২ এপ্রিল কাজ শেষে লঞ্চগুলো ঘাটে ফিরবে বলে জানিয়েছেন তারা।



এছাড়া বিআইডব্লিউটিএ জানিয়েছে, ঈদযাত্রার জন্য এরই মধ্যে ১৩০টি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। দক্ষিণাঞ্চলের ৪১টি রুটে এসব লঞ্চ চলাচল করবে। ঈদ উপলক্ষে নৌপথে অতিরিক্ত যাত্রী পরিবহন রোধ, ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ, ঈদের আগে ও পরে নদীতে বাল্কহেডসহ ঝুঁকিপূর্ণ নৌযান চলাচল বন্ধ রাখা, নদীতে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ’র টহল নিশ্চিত করা, মেরিন ক্যাডেট, স্কাউট, গার্লস গাইডের সদস্যরা যাত্রীদের লঞ্চে ওঠা-নামাসহ সার্বিক সহযোগিতা করবেন।


লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাপ) সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বদিউজ্জামাল বাদল  বলেন, আমাদের লঞ্চের যাতায়াতের অবস্থা নতুন করে কিছু বলার নেই। আগে সব সময় পুরো যাত্রী নিয়ে চলাচল করতো। এখন ঈদের আগে-পরে কয়েকদিন যাত্রীবোঝাই করে চলবে, এতটুকুই পার্থক্য। বিআইডব্লিউটিএ থেকে যে নির্দেশনা রয়েছে সেগুলো মেনেই লঞ্চ চলবে।



বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, এবারের ঈদে ঢাকা ছাড়তে পারে ১ কোটি ৬০ লাখ মানুষ। ঈদের আগের চারদিন লঞ্চে ৬০ লাখ, বাস-মিনিবাসে ৩০ লাখ, ট্রেনে ৪ লাখ, প্রাইভেটকার, জিপ ও মাইক্রোবাসে ৩৫ লাখ, মোটরসাইকেলে ১২ লাখ, উড়োজাহাজে প্রায় ১ লাখ যাত্রী যাতায়াত করতে পারে।


আরও খবর




চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

শাজাহানপুরে আমরুল ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মাঠের বাস্তব চিত্র তুলে ধরুন, আমরা ব্যবস্থা নেব’: নারায়ণগঞ্জের এসপি

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড

বন্যার ক্ষয়ক্ষতি কমাতে উলিপুরে ‘প্রভাতী’ প্রকল্পের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরের বি‌ভিন্ন জলাশয়-পুকুরে ১০ হাজার পোনা অবমুক্ত

ফতুল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক