শিরোনাম
অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২ মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা
সোমবার ২৬ অক্টোবর ২০২৬
সোমবার ২৬ অক্টোবর ২০২৬

এমপি আয়নুল হকের গাড়িতে হামলা: সুষ্ঠু তদন্তের দাবি রায়গঞ্জ জামায়াতের

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৬ আগস্ট ২০২৬ | হালনাগাদ:রবিবার ১৬ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


হুযাইফা হিজল,রায়গঞ্জ:

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী। একই সঙ্গে ঘটনাকে কেন্দ্র করে উস্কানিমূলক বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়েছে দলটি।

রোববার (১৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে রায়গঞ্জ উপজেলা জামায়াতের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে বলা হয়, ধানগড়ায় সংঘটিত ঘটনাকে কোনোভাবেই দলীয় সংঘাত বা রাজনৈতিক বিরোধ হিসেবে উপস্থাপন করা উচিত নয়। তাদের দাবি, ধানগড়ায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের দাবিকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে এবং এর সঙ্গে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, টিটিসি স্থাপনের দাবির সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সংসদ সদস্য ভিপি আয়নুল হক সরকারি বিধি-বিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে জনস্বার্থে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি স্থাপনের উদ্যোগ নিয়েছেন বলে তারা উল্লেখ করেন।

জামায়াতের দাবি, ঘটনার কয়েকদিন আগে থেকেই ফয়সাল বিশ্বাসের কিছু বক্তব্য ও আচরণকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছিল। ঘটনার সময় সাধারণ মানুষের সঙ্গে অশালীন ও আপত্তিকর ভাষায় কথা বলা এবং ধানগড়াবাসীকে কটাক্ষ করার মতো বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

লিখিত বক্তব্যে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে সংসদ সদস্য আয়নুল হক ফয়সাল বিশ্বাসকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় তার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে ফয়সাল বিশ্বাস গাড়িতে সংসদ সদস্যের পাশে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে ঘটনাটিকে ভিন্ন রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করেন এবং জামায়াত-শিবিরকে হামলার জন্য দায়ী করেন বলে অভিযোগ করা হয়।

রায়গঞ্জ উপজেলা জামায়াত ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেছে, হামলা, উস্কানি, অশালীন আচরণ কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সঙ্গে যারা জড়িত, তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বক্তব্য প্রচারের মাধ্যমে যাতে এলাকায় উত্তেজনা সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এ ছাড়া ধানগড়ায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের জনদাবিকে রাজনৈতিক বিরোধের বিষয় না বানিয়ে সরকারি দল ও বিরোধী দলের সমন্বয়ে একটি স্থান নির্ধারণী কমিটি গঠন করে জনস্বার্থে শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানায় জামায়াত।

সংবাদ সম্মেলনে জামায়াতের পক্ষ থেকে বলা হয়, তারা কোনো সংঘাত বা প্রতিহিংসা চায় না। সত্য উদঘাটন, অপরাধীর শাস্তি এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রত্যাশা। একই সঙ্গে সাংবাদিকদের যাচাই-বাছাই করে সত্য তথ্য প্রকাশের আহ্বান জানিয়ে বলা হয়, কোনো পক্ষের বক্তব্যকে প্রমাণ ছাড়া চূড়ান্ত সত্য হিসেবে প্রচার না করে সব পক্ষের বক্তব্য তুলে ধরলে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং রায়গঞ্জের সামাজিক সম্প্রীতি অটুট থাকবে।


আরও খবর




ফতুল্লায় স্ত্রী-ছেলেকে হত্যার দায়ে হারেজের মৃত্যুদণ্ড

অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন

নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায়

ফতুল্লায় কুবি ছাত্রীর মরদেহ উদ্ধার

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

ফতুল্লায় স্ত্রী-ছেলেকে হত্যার দায়ে হারেজের মৃত্যুদণ্ড

অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর