
পতেঙ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষা শেষে শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে আসার দৃশ্য এবং অভিভাবকদের একাংশ অপেক্ষায়....।
সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
আজকের প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা ভালো হয়েছে বলে পরীক্ষার্থীরা জানান।
এছাড়া এই কেন্দ্রে বিভিন্ন স্কুলের প্রায় হাজারের অধিক পরীক্ষার্থী অংশ গ্রহণ করে বলে পরীক্ষা নিয়ন্ত্রক ও পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের ইনচার্জ মোঃ আলী জানান।
জেলা প্রশাসক শিক্ষা ( আইসিটি ও উন্নয়ন) এর এক জন নির্বাহী ম্যাজিস্ট্রেট পরীক্ষা হল পরিদর্শনে এসেছেন। তিনি জানান,এই কেন্দ্রে আজ প্রথম দিনে অনুপস্থিতি ও কেউ বহিষ্কার হয়নি বলে জানিয়েছেন। অনেক অভিভাবক পরীক্ষা পদ্ধতি দেখে অনেকটা সন্তোষ প্রকাশ করেন।
এদিকে পতেঙ্গা নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক ও বিশিষ্ট শিক্ষাবিদ সংগঠক হাজী মোঃ মুজিবুল হক কোম্পানি বলেছেন, সরকারের নির্দেশে আমরা সবাই পরীক্ষা কেন্দ্রের কিছু দু্রে অস্থায়ী বসার ক্যাম্প বসানো হয়েছে। এছাড়া নিজস্ব স্বেচ্ছাসেবক সদস্য দিয়ে পরীক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াত করতে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে এই অভিঞ্জ শিক্ষা সংগঠক জানান।
এই কেন্দ্রের শেষ দিন পর্যন্ত পরীক্ষার্থীদের সেবায় নিয়োজিত থাকবে বলে জানান।





























