
শফিকুল স্টাফ রিপোর্টারঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ আগস্ট (শনিবার) গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক মো. শওকত হোসেন সরকার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মীর হালিমুজ্জামান ননী, সাবেক সহ-সভাপতি ডক্টর এডভোকেট মো. শহিদ উজ্জামান এবং বিএনপি নেতা আহমেদ আলী রুশদীসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের উন্নয়নে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার গৌরবোজ্জ্বল রাজনৈতিক জীবন ও কর্মময় অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, দেশের প্রতিটি সংকটে ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর ত্যাগ ও আপসহীন নেতৃত্ব চিরকাল পথ দেখাবে।আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য প্রার্থনা করা হয়। একই সাথে দেশের শান্তি, সমৃদ্ধি ও দলের তৃণমূল নেতাকর্মীদের সুস্থতা কামনা করা হয়।





























