
শাকিল প্রধান
গজারিয়ার সন্তান ঢাকার ডেমরা থানার উপ পরিদর্শক শাহ আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ নারায়ানগঞ্জের রুপগঞ্জ থানায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গত রাত ২:১০ ঘটিকায় ডেমরা থানা পুলিশের বিশেষ টিম রুপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার অন্তর্গত বরাবো এলাকায় শরীফ মেলামাইন সংলগ্ন জলিলের বসত বাড়ীতে
সাজা প্রাপ্ত আসামী মোঃ মাসুদ রানা (৩৫)কে পেয়ে আটক করে পরবর্তীতে উক্ত বসতবাড়ী তল্লাশীকালে অপর আসামী তরিকুল ইসলাম তাপস (৩৮) এর দেখানো মতে ও স্বীকারোক্তী মূলে জনৈক জলিল (৪৭) এর বসতবাড়ীর উত্তর পাশের পরিত্যক্ত ঘরের কাঠের পাটাতনের উপর ০১ (এক) টি কালো রংয়ের লম্বা ব্যাগ, যাহার গায়ে ইংরেজিতে ঝঋ ঝঞঅঘ ঋঙজঙ লেখা এর ভিতর রক্ষিত (ক) একটি সিঙ্গেল ব্যারেল পুরাতন কাঠের বাটযুক্ত শর্টগান (পাইপ
গান), যাহার বাট সহ দৈর্ঘ্য ২৩.৫ ইঞ্চি, যাহা ফায়ারিং পিন সচল, যাহার দুই পাশে ইংরেজিতে অস্পষ্ট লিখা আছে, (খ) একটি কালো পলিথিনে মোড়ানো মোট ০৮ (আট) রাউন্ড কার্তুজ (লেড বল), যাহার মধ্যে ০৭ (সাত) রাউন্ড সবুজ রং এর সীসা কার্তুজ (লেড বল), যাহার মেটাল হেড এ ইংরেজিতে ১২ ঝঞউজখওঘএ ১২ ওঞঅখণ লেখা আছে এবং ০১(এক) রাউন্ড লাল রং এর সীসা কার্তুজ (লেড বল) এর মেটাল হেড এ ইংরেজিতে ১২*১২*১২*১২* লেখা আছে, যাহার উপরের অংশে ইংরেজিতে ইচ ২০১৮-ঝচঅওঘ সহ অনান্য লেখা আছে।
এ বিষয়ে এসআই শাহআলম বলেন, অভিযানে আমিসহ ডেমরা থানার এস আই কাকন মিয়ার নেতৃত্বে গুলি, কার্তুজ, ম্যাগজিন সহ অস্ত্র উদ্ধার ও তরিকুল ইসলাম তাপস (৩৮) মোঃ মাসুদ রানা (৩৫) নামে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে।





























