শিরোনাম
পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬

গজারিয়ায় স্ত্রীকে আনতে গিয়ে নিখোঁজ স্বামী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১০ মে ২০২৬ | হালনাগাদ:রবিবার ১০ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের মুদারকান্দী গ্রামে এক প্রেমের বিয়েকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি। পারিবারিক বিরোধের জেরে এক যুবকের নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে এলাকায়। পরিবারটির দাবি, তাদের ছেলে ইমন হোসেনকে মারধরের পর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।


স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মুদারকান্দী গ্রামের ফকির বাড়ির বাসিন্দা মোস্তাক আহাম্মেদের ছেলে ইমন হোসেন প্রায় দুই বছর আগে একই এলাকার এক তরুণীকে আদালতের মাধ্যমে বিয়ে করেন। শুরুতে দুই পরিবারের মধ্যে কিছুটা দ্বিধা থাকলেও পরে সম্পর্ক স্বাভাবিক হয়ে আসে বলে জানিয়েছেন স্বজনরা। সংসারও চলছিল স্বাভাবিকভাবে।


তবে সম্প্রতি মেয়ের বাবা বিদেশ থেকে দেশে ফেরার পর পরিস্থিতির পরিবর্তন ঘটে বলে অভিযোগ উঠেছে। কয়েকদিন আগে মেয়েকে বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়। ইমনের পরিবারের ভাষ্য, মেয়েকে বেড়ানোর কথা বলে নিয়ে যাওয়া হলেও পরে দুই পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি ও উত্তেজনা তৈরি হয়।


পরিবারের দাবি, গত ৩ মে স্ত্রীকে দেখতে শ্বশুরবাড়িতে গেলে ইমন হোসেনের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন স্বজনরা। এরপর পাশের এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল বলে জানা গেলেও তারপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।


ছেলের সন্ধান না পেয়ে ইমনের বাবা গজারিয়া থানা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে মেয়ের পরিবার থেকেও পাল্টা অভিযোগ করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ফলে ঘটনাটি এখন দুই পরিবারের বিরোধে রূপ নিয়েছে।


এদিকে ছেলের অনিশ্চিত অবস্থায় ভেঙে পড়েছেন ইমনের বাবা-মা। একমাত্র সন্তানের খোঁজ না পেয়ে তারা মানবিক সহায়তা কামনা করেছেন। স্থানীয়দের অনেকেই মনে করছেন, বিষয়টি দ্রুত তদন্ত করে নিখোঁজ যুবককে উদ্ধার করা জরুরি। একই সঙ্গে আলোচনার মাধ্যমে পারিবারিক বিরোধের সমাধানেও গুরুত্ব দিয়েছেন তারা।


এলাকাবাসীর ভাষ্য, ভালোবাসা থেকে গড়ে ওঠা একটি সংসার যেন ভুল বোঝাবুঝি ও দ্বন্দ্বে ধ্বংস না হয়, সে জন্য সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের হস্তক্ষেপে দ্রুত সমাধান হবে বলেও আশা করছেন অনেকে।


আরও খবর




পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল