শিরোনাম
ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২ মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায়
সোমবার ২৬ অক্টোবর ২০২৬
সোমবার ২৬ অক্টোবর ২০২৬

গঙ্গাচড়ায় কৃষক দলের সদস্য সচিবের সংবাদ সম্মেলন,রাজনৈতিকভাবে হেয় করায় উদ্দেশ্য

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৯ আগস্ট ২০২৬ | হালনাগাদ:শনিবার ২৯ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :

রংপুরের গঙ্গাচড়ায় মেলা আয়োজনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এক পক্ষের সাংবাদিক সম্মেলনে ওঠা অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে এবার চুক্তিনামা, রেজুলেশন, টাকা লেনদেনের কাগজপত্র, চেক ও স্ট্যাম্পের হিসাব সামনে এনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন গঙ্গাচড়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. শহিদুল হক।


শনিবার (২৯ আগস্ট) গঙ্গাচড়ায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব দাবি করেন। তিনি বলেন রাজনৈতিকভাবে হেয় করার জন্যই তার বিরুদ্ধে মাহবুবের সংবাদ সম্মেলন। 


সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে শহিদুল হক বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে ৪০ দিনব্যাপী বৈশাখী মেলা আয়োজনের জন্য গত ৪ মার্চ রংপুর জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। পরবর্তীতে সরকারি স্মারকের মাধ্যমে বিষয়টি প্রক্রিয়াধীন হওয়ার পর ৭ এপ্রিল মো. মাহবুব হোসেনের সঙ্গে মেলা আয়োজন সংক্রান্ত চুক্তি করা হয়। ওই চুক্তির সময় তাকে ১ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয় বলে দাবি করেন তিনি। তার দাবি, ২ মে মেলা পরিচালনার জন্য কমিটি গঠন ও রেজুলেশন করা হয়। ৬ মে জমি লিজ বাবদ আরও ৯০ হাজার টাকা প্রদান করা হয়। এরপর ৪৫ দিনব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলার আয়োজনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদনসহ প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হয়।


শহিদুল হক বলেন, পরবর্তীতে ১৮ আগস্ট বিজয় দিবস উপলক্ষে ৬০ দিনব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলার উদ্যোগ নেওয়া হয়। এ জন্য ঢাকা থেকে একটি প্রতিনিধি দল রংপুরে আসে। তাদের থাকা-খাওয়াসহ বিভিন্ন খরচও সংশ্লিষ্টদের বহন করতে হয়। কিন্তু ২৩ আগস্ট মেলার অনুমোদনের প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করতে ব্যর্থ হয়ে মাহবুব প্রতিনিধি দলকে রংপুরে রেখে বাড়িতে চলে যান বলে অভিযোগ করেন তিনি।


এরপরই বিষয়টি আরও জটিল আকার নেয় বলে দাবি শহিদুলের।তিনি বলেন, গত ২৪ আগস্ট মেলা কমিটির ৪ লাখ ৪০ হাজার টাকা ফেরত দেওয়ার বিষয়ে মাহবুব হোসেন নিজ জ্ঞানে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর করেন। এ সংক্রান্ত চুক্তিপত্র, রেজুলেশন, অর্থ লেনদেনের কাগজপত্র, চেক ও স্ট্যাম্প তাদের কাছে সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেন তিনি।

সাংবাদিক সম্মেলনে শহিদুল হক বলেন, তার বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ থাকলে নিরপেক্ষ তদন্ত করা হোক। মেলা সংক্রান্ত সব কাগজপত্র যাচাই, অর্থ লেনদেনের হিসাব পরীক্ষা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, তদন্তে তার বিরুদ্ধে কোনো অনিয়ম প্রমাণিত হলে আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া হবে, তিনি তা মেনে নেবেন। তবে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করা হলে তা মেনে নেওয়া হবে না।


সাংবাদিক সম্মেলনে মাহবুব হোসেনের বিরুদ্ধে আরও কিছু অভিযোগের কথা তুলে ধরেন শহিদুল হক। তার দাবি, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে একই ধরনের কৌশলে টাকা নেওয়া এবং পরবর্তীতে টাকা ফেরত না দেওয়া কিংবা প্রতিশ্রুত কাজ সম্পন্ন না করার অভিযোগ তার কাছে এসেছে।তবে এসব অভিযোগের সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত মাহবুবকে অপরাধী হিসেবে আখ্যা দিতে রাজি নন বলে জানান শহিদুল।


তিনি বলেন, অভিযোগগুলো সত্য হলে তা অবশ্যই তদন্তের দাবি রাখে। তাই শুধু তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নয়, মাহবুবের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করা প্রয়োজন। সাংবাদিকদের উদ্দেশে শহিদুল হক বলেন, কোনো পক্ষের একতরফা বক্তব্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ না করে উভয় পক্ষের বক্তব্য, চুক্তিপত্র, রেজুলেশন, অর্থ লেনদেনের নথি, চেক ও স্ট্যাম্পসহ সংশ্লিষ্ট প্রমাণ যাচাই করে প্রকৃত ঘটনা তুলে ধরতে হবে।


তিনি দাবি করেন, মেলা সংক্রান্ত কোনো টাকা আত্মসাৎ বা অনিয়মের সঙ্গে তিনি জড়িত নন। বরং পুরো বিষয়টি তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং যার কাছে যে টাকা পাওনা রয়েছে, তা আইনগত ও ন্যায়সংগতভাবে নিষ্পত্তি হওয়া উচিত। 


সাংবাদিক সম্মেলনের শেষ দিকে মেলা আয়োজনের পুরো অর্থ লেনদেন এবং মাহবুব হোসেনের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান শহিদুল হক। এসময় মেলা কমিটির সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ ও কোষাধ্যক্ষ জুয়েল রানা উপস্থিত ছিলেন। 


আরও খবর




ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন

নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায়

ফতুল্লায় কুবি ছাত্রীর মরদেহ উদ্ধার

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন