শিরোনাম
পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১ লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত
রবিবার ২১ জুন ২০২৬
রবিবার ২১ জুন ২০২৬

গোনায় নেই, অনেক রোহিঙ্গা স্বজনদের ঘরে

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

অন্যান্য সময়ের চেয়ে এইবার রোহিঙ্গা অনুপ্রবেশের চিত্র কিছুটা ভিন্ন। হাজার হাজার রোহিঙ্গা ঢুকছে ঠিকই, কিন্তু বেশিরভাগই গোনার বাইরে। মিয়ানমার থেকে তাড়া খেয়ে বা থাকতে না পেরে সীমানা পাড়ি দিয়ে যারা আসছেন তারা ঠাঁই করে নিচ্ছেন স্বজনদের ঘরে। আগে এদিকে কাউকে না চিনলেও এখন এপারে রোহিঙ্গাদের স্বজনের অভাব নেই।


সংশ্লিষ্টরা মনে করছে, রোহিঙ্গা প্রবেশ নিয়ে দ্রুত সরকারের অবস্থান ঘোষণা করা দরকার, তা না হলে সীমান্তে অনুপ্রবেশ ঠেকানো কঠিন হবে।


গত কয়েকদিন ধরে রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের চলমান যুদ্ধ তীব্র হচ্ছে। সর্বশেষ বুধবার (১১ সেপ্টেম্বর) পর্যন্ত সরকারি বাহিনীর সঙ্গে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) লড়াই চলছে। গোলাগুলির পাশাপাশি দুই পক্ষ থেকে ছোড়া হচ্ছে মর্টারশেল, গ্রেনেড-বোমা। চালানো হচ্ছে ড্রোন হামলা। এ অবস্থায় সহিংসতা থেকে বাঁচতে ওপারের হাজার হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছেন। এর মধ্যে গত এক মাসে ১০-১২ হাজার রোহিঙ্গা উখিয়া ও টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছেন বলে স্থানীয় বিভিন্ন সূত্র দাবি করেছে।


বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গত কয়েকদিনে নানাভাবে ১০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্য জানালেও সীমান্তবর্তী এলাকার মানুষ ও জনপ্রতিনিধিরা বলছেন এই সংখ্যা আরও বেশি। নাম প্রকাশ না করার শর্তে ক্যাম্প পরিচালনার দায়িত্ব নিয়োজিত এক কর্মকর্তা  বলেন, ‘পরিস্থিতি সত্যিই বেশ কঠিন। আগস্টের ৫ তারিখের আগে পরে মিলিয়ে ১৫ দিনের একটা ধাক্কা ছিল যখন সীমান্ত অরক্ষিত ছিল অনেকটা। এর সুযোগ নিয়ে বড় সংখ্যক রোহিঙ্গা প্রবেশ ঘটেছে। এদের বিষয়ে তেমন তথ্য আমাদের কাছে নেই।’


উল্লেখ্য, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য ২৭১ কিলোমিটার। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে সংশ্লিষ্ট সূত্র বলছে, এই সীমান্তের দুর্বল স্পটগুলো দিয়ে রোঙ্গিরা প্রবেশ করছে। দালালরা কৌশলে এসব রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তা করছে। ২০ থেকে ৩০ হাজার টাকা দিয়ে প্রবেশ করছে তারা।




কী পরিমাণ রোহিঙ্গা প্রবেশ করেছে এবং সঠিক সংখ্যা নিরুপন সম্ভব হচ্ছে কিনা– প্রশ্নে ১৪ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি ) মোহাম্মদ ইকবাল  বলেন, তার এলাকায় এখন পর্যন্ত নতুন করে ১ হাজার ১৩৯ জন রোহিঙ্গা প্রবেশ করেছে। তিনি তার এলাকায় অনুপ্রবেশকারীদের সুনির্দিষ্ট তালিকা করতে পেরেছেন বলেও জানান।


স্থানীয় সূত্রের তথ্য মতে, টেকনাফের জাদিমোরা, দমদমিয়া, কেরুনতলি, বরইতলি, নাইট্যংপাড়া, জালিয়াপাড়া, নাজিরপাড়া, মৌলভীপাড়া, নয়াপাড়া, সাবরাং, শাহপরীর দ্বীপসহ প্রায় ২৫টি জায়গা দিয়ে এসব রোহিঙ্গা অনুপ্রবেশ করছে।


বালুখালি ক্যাম্পের সূত্র জানায়, আত্মীয়রা প্রাণভয়ে চলে এসেছে ঠিকই, কিন্তু তারা ক্যাম্পে প্রবেশ না করে বাইরে রয়েছে। পরিস্থিতি বুঝে তাদের ক্যাম্পে ঢোকানোর ব্যবস্থা করা হবে। বাংলাদেশে আশ্রয় নেওয়া অনেক রোহিঙ্গারা তাদের আত্মীয়দের টাকা নিয়ে পার হয়ে আসার ব্যবস্থাও করে দিচ্ছে। যারা পথ চেনে ও স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করতে পারে তাদের একাজে ব্যবহার করা হচ্ছে।


রোহিঙ্গাদের প্রবেশ বিষয়ে সরকারের নির্দেশনা কঠোরভাবে সীমান্তে পাঠানো দরকার উল্লেখ করে ‘কক্সবাজার বাঁচাও আন্দোলনের’ সাধারণ সম্পাদক আয়াছুর রহমান  বলেন, আবারও রোহিঙ্গা প্রবেশ করছে। ঢুকতে দিলেও তারা কোথায় যাচ্ছে, কী করছে তার কঠোর মনিটরিং দরকার। বর্তমান সরকার বিষয়টিতে গুরুত্ব দিয়ে বিবেচনায় নিচ্ছে না। এমনিতেই আমাদের এখানে রোহিঙ্গারা সবসময় পরিস্থিতি উত্তপ্ত করে রাখে। ফলে তাদের অনুপ্রেবেশ ঠেকানো দরকার এবং দ্রুত তাদের মিয়ানমারে ফেরত পাঠাতে কী পদক্ষেপ নেওয়া হয় তা আমরা দেখতে চাই।


রোহিঙ্গা অনুপ্রবেশের কথা স্বীকার করে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, সরকারের দিক থেকে প্রবেশের সংখ্যাটা গণমাধ্যমে এরই মধ্যে জানানো হয়েছে। যারাই ঢুকবেন তারা হিসেবে বাইরে কিনা প্রশ্নে তিনি বলেন, সীমান্তে নিয়োজিত বিজিবি সে তথ্যটি দিতে পারবে।


আরও খবর




পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

আড়াইহাজারে নদী থেকে পা ও কোমর বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ

চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক

আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ