শিরোনাম
মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব সবজির দামে সেঞ্চুরি

গ্রাম ওজনে সবজি কিনেছেন ক্রেতারা

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:বুধবার ০৯ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৯ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

পেঁপে ছাড়া বাজারে প্রচলিত সবধরনের সবজির দামই অস্বাভাবিক বেড়েছে। ১০০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। এর মধ্যে লাগামছাড়া দামে শিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০০ টাকায়, টমেটো ২৮০ ও বেগুন জাত ভেদে ১৬০-১৯০ টাকা চাইছেন বিক্রেতারা। এমন অবস্থায় চরম বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। তাই বাধ্য হয়ে অনেকেই সবজি কেনার ক্ষেত্রে কেজি থেকে নেমেছেন গ্রামে। ২৫০ বা ৫০০ গ্রাম ওজনে সবজি কিনছেন বেশিরভাগ ক্রেতা।



তবে কিছুটা সুখবর মিলেছে কাঁচা মরিচের দামে। বাজারে সরবরাহ বাড়ায় কাঁচা মরিচ কেজিতে ১০০ টাকা কমে বিক্রি হচ্ছে ২৬০ টাকায়।


বুধবার (৯ অক্টোবর) সকাল থেকে উত্তরার ৬ নম্বর সেক্টর কাঁচাবাজারসহ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। 



সরেজমিনে দেখা যায়, দোকানগুলোতে করলা, বেগুন, পটল, কাঁচা পেঁপে, শসা, বরবটি, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, ঝিঙ্গা, কচুর লতি, ঢেঁড়স, পালং শাক, লাল শাক, কলমি শাক, কচু শাক সাজিয়ে রাখা হয়েছে। এছাড়া শীতের আগাম সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, মুলা, শিম, টমেটো, লাউ, গাজর, বেগুন এবং ধনেপাতাও বিক্রির জন্য রাখা হয়েছে।




এসব সবজির মধ্যে শতকরা ৯৭ শতাংশের দামই ১০০ টাকা কেজি চাওয়া হচ্ছে। শুধু কাঁচা পেঁপের দাম কেজি ৪০-৪৫ টাকা।


আর সর্বোচ্চ দাম হাঁকা হচ্ছে শিম, গাজর, বেগুন, ফুলকপি ও পাতাকপির। আকার ও মানভেদে প্রতি কেজি শিম ২৮০-৩০০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। এছাড়া নতুন ফুলকপি আকারভেদে ১০০-১১০ টাকা, বেগুন জাতভেদে ১৬০-১৯০ টাকা দামে বিক্রি করা হচ্ছে। এছাড়াও চিচিঙ্গা ১০০ টাকা, কচুর ছড়ি ১০০ টাকা, পটল ১০০ টাকা, ঝিঙে ১০০ টাকা, টমেটো ৩০০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা দামে বিক্রি হচ্ছে।


খুচরা বাজারের বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণেই সবজির দাম হঠাৎ বেড়েছে। তবে বৃষ্টি কমলে বাজারে সবজি সরবরাহ বাড়বে তখন দাম আবার হাতের নাগালে চলে আসবে। আবার অনেকেই বলছেন, উত্তরবঙ্গে বন্যার কারণে সবজির বাজারে বাড়তি চাপ পড়েছে।

   

সাদ্দাম হোসেন নামের এক বিক্রেতা বলেন, ‘কাঁচা মরিচের দাম এখন ২৬০ টাকা কেজিতে নেমে এসেছে। দুদিন আগেও এর দাম ছিল ৩৬০ টাকা। তবে অন্যান্য সবজির দাম চড়া। উত্তরবঙ্গে বৃষ্টি ও বন্যার কারণে এমন পরিস্থিতি হয়েছে। অধিকাংশ সবজি তো ওইদিক থেকেই আসে।’


রফিকুল ইসলাম নামের আরেক বিক্রেতা বলেন, ‘সব সবজির দামই চড়া। তাই কাস্টমার বেশি সবজি নেয় না। অনেক ক্রেতাই এখন আধা কেজি (৫০০ গ্রাম) সবজি বেশি নিচ্ছেন।’ 


ক্রেতারা বলছেন, সবজির ঊর্ধ্বমুখী বাজারে তাদের নাভিশ্বাস অবস্থা। শিগগিরই বাজার তদারকি বাড়িয়ে সবজির সরবরাহ বাড়াতে সরকারের সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন বলেও মনে করছেন অনেকে।


রুবিনা ইসলাম নামে এক ক্রেতা বলেন, ‘দুই-তিনটা সবজি কিনলেই ৫০০ টাকা শেষ হয়ে যাচ্ছে। তাহলে অন্যান্য বাজার কিভাবে করবো। এ বিষয়গুলো সরকারের পক্ষ থেকে সরাসরি তদারকি করা প্রয়োজন। বন্যা-বৃষ্টি হলে যেন সবজি বা নিত্য প্রয়োজনীয় বাজার ক্রেতার নাগালের বাইরে চলে না যায় এ বিষয়ে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে।’


এনামুল হাসান নামের আরেক ক্রেতা বলেন, ‘২৫০ গ্রাম কাঁচা মরিচ কিনতেই ৮০ টাকা লাগছে। আর অন্যান্য সবজি কেনার মতো উপায় নেই। ১০০ টাকার নিচে কোনো সবজি নেই। বাজারে এই পরিস্থিতি চলতে থাকলে সাধারণ মানুষের কষ্ট বেড়ে যাবে।’


এছাড়া আগে থেকেই বাজারে উত্তাপ ছড়াচ্ছে নিত্যপণ্য। বর্তমানে দেশি পেঁয়াজ ১০৫-১১৫ টাকা, আমদানি করা পেয়াজ ৯৫-১০৫ টাকা, দেশি রসুন ২১০-২২০ টাকা, আমদানি করা রসুন (মানভেদে) ২০০-২২০ টাকা, দেশি আদা ৪৫০-৫০০ টাকা, আমদানি করা আদা ২৮০-৩০০ টাকা, শুকনো দেশি লাল মরিচ ৩৫০ টাকা, আমদানি করা শুকনো মরিচ ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কাওরান বাজার, মালিবাগ কাঁচা বাজার, মিরপুর ১ কাঁচাবাজার, নিউমার্কেট, রামপুরা বাজার, মোহাম্মদপুর টাউনহল বাজার এবং কচুক্ষেত বাজারের সবজি ও নিত্যপণ্যের দরদাম পর্যালোচনা করে বলেছে, চলতি সপ্তাহে ময়দা (প্যাকেট), সয়াবিন তেল (বোতল), পাম অয়েল (লুজ), পাম অয়েল (লুজ), পেঁয়াজ (দেশী), পেঁয়াজ (আমদানি), হলুদ (দেশি), হলুদ (আমদানি), হলুদ (আমদানি), জিরা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, ধনে, গরু, মুরগি (ব্রয়লার), মুরগি (দেশি), চিনি, ডিম (ফার্ম), লম্বা বেগুন, শসা, লম্বা বেগুন, শসার দাম বেড়েছে।


এছাড়া দাম কমেছে, ডাল (মাঝারী দানা), মুগ ডাল (মানভেদে), এ্যাংকর ডাল, শুকনো মরিচ (দেশি), শুকনো মরিচ (আমদানি), আদার (আমদানি)।


আরও খবর




রায়েন্দা ইউনিয়নকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল ঝরে পড়া মুক্ত ইউনিয়ন গড়ার অগ্রগতি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত

আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু

সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

রায়গঞ্জে এক রাতেই চুরি ৬ গরু

দক্ষিণ গফরগাঁও উপজেলা পরিষদের সদর দপ্তর নয়াবাড়ি মৌজায় স্থাপনে বাধা নেই: হাইকোর্ট

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

শাজাহানপুরে আমরুল ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মাঠের বাস্তব চিত্র তুলে ধরুন, আমরা ব্যবস্থা নেব’: নারায়ণগঞ্জের এসপি

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প